Category: সিটি নিউজ

  • কুমিল্লায় যাত্রীর বর্ষাবরণ

    মাহফুজ নান্টু, কুমিল্লা।

    সন্ধ্যা নেমে খানিকটা অন্ধকার। আকাশ থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। নজরুল ইনস্টিটিউটের পাশে গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয় ঘেঁষা কদম গাছের ফুল গুলো বৃষ্টাস্নাত হয়ে আছে । ধর্ম সাগর পাড়ের নজরুল ইনস্টিটিউট। সেখানে যাত্রীর আয়োজনে নৃত্য আর গানের সুরে স্বাগত জানালো বর্ষা ঋতুকে।

    বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজনে মঞ্চ ছিলেন যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা শান্তি রঞ্জণ ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাজাহান খান, লেখক মোতাহের হোসেন মাহবুব, শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী,সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, আবৃত্তিকার অধ্যাপক রতন প্রনয ভৌমিক, ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক সরকার নিখিল রঞ্জন রায় সহ অসংখ্য অতিথিবৃন্দ।

    সুলতানা পারভীন দীপালির সঞ্চালনায় যাত্রী সদস্যদের কন্ঠে ‘দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার’ নজরুল সংগীতটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষাবরণ শুরু হয়। গান পরিবেশন করেন ভিক্টোরিয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নূর খান। অনুষ্ঠানে সম্মিলিত কন্ঠে গাওয়া হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা’।

    যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের একক ও যৌথ পরিবেশনায় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, নৃত্য ও গীতি কবিতা আবৃত্তিতে জমে উঠে আসর।

    অনুষ্ঠানের শেষাংশে শুভেচ্ছা বক্তব্যে রাখেন যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা শান্তি রঞ্জন ভৌমিক।
    তিনি বলেন, ‘প্রতি বছর আমরা বর্ষাকে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বরণ করে নেই। বর্ষা সাহিত্যের বড় একটি অনুসঙ্গ। যাত্রী সংগঠনের এমন আয়োজন যুগ যুগান্তর বয়ে চলুক’।

  • কুমিল্লা সিটি মেয়রকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

    আবদুল্লাহ আল মারুফ।।
    কুমিল্লা সিটি কর্পোরেশন কুসিকের নতুন মেয়র আরফানুল হক রিফাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা মহানগর, ভিক্টোরিয়া কলেজ ও নজরুল হল ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় মহানগর ভিক্টোরিয়া কলেজ অনুষ্ঠান হল ছাত্রলীগ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

    এসময় কুমিল্লা মহানগর ছাত্রলীগ আহবায়ক আব্দুল আজিজ সিহানুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিফাত হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম জুবায়ের, আব্দুর রহমান বাবুসহ মহানগর, ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজের নজরুল হল ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময়ের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ছাত্রলীগের উদ্দ্যেশ্যে বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলে শেখ হাসিনার নৌকার পক্ষে কাজ করেছো। নৌকার পক্ষে কাজ করতে গিয়ে ১৪ জনসহ যোদ্ধা কারাগারে গিয়েছে। আজকের এই বিজয়ের ভাগ তোমাদেরও আছে। কারণ নৌকা বঙ্গবন্ধুর, নৌকা শেখ হাসিনার এবং নৌকা আ ক ম বাহাউদ্দীন বাহারের।

  • রনির উদ্যোগে “কুমিল্লা-৩৫০০” এর সিলেট ও সুনামগঞ্জে ত্রান বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি:

    সিলেট ও সুনামগঞ্জে দুই দিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি’র উদ্যোগে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কিট, খেজুর, আলু সহ আরো খাদ্যসামগ্রী সহ মোট সারে বার কেজি ওজনের ১৫৫১ প্যাকেট খাদ্যসামগ্রী ও প্রত্যেক প্যাকেটের সাথে নগদ ২০০ টাকা করে ৩.১০ লক্ষ এবং পানি বিশুদ্ধ করন ৮০০০ ট্যাবলেট, এন্টিবায়োটিক ৬০০০ ট্যাবলেট, শিশুদের জন্য কাশির ১৫০০ বোতল সিরাপ, পানি বাহিত রোগ প্রতিরোধী ৬০০০ ট্যাবলেট, খাবার স্যালাইন ১০০০০ প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান ঔষধ সামগ্রী, মোমবাতি ৩০০০ পিস, দিয়াশ লাইটার ১৫০০ পিস বন্যায় প্লাবিত হওয়া ক্ষতিগ্রস্ত ১৫৫১ পরিবারকে ত্রান-সাহায্য প্রদান করা হয়। তার মধ্যে ছাতকের শিংচাপইর ইউনিয়নের ৩০০ পরিবার, জাউয়্যা ইউনিয়নের ৩০০ পরিবার, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে ৭ টি গ্রাম ও ৩ টি আশ্রয়ন কেন্দ্রে ৬০০ পরিবার ও সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গারচর ইউনিয়নে ৩৫১ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

    সাইফুল আলম রনি বলেন, মানবতার কোনো বাউন্ডারি নাই তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রিয় কুমিল্লার বাসীর পক্ষ থেকে এই ত্রান-সাহায্য নিয়ে আসি। এমন দুর্যোগ মূহুর্তে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সবাইর এগিয়ে আশার আহবান করছি।

    বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা থেকে সকাল বেলায় “কুমিল্লা-৩৫০০” এর ৪০ জনের স্বেচ্ছাসেবী কর্মী’সহ ১৫৫১ পরিবারের ত্রান সামগ্রী নিয়ে সিলেটে আগমন করে। মোট ৪ টা টিমে প্রায় ৮-১০ জন করে স্বেচ্ছাসেবী সারাদিন ও রাতে কাজ করে।

  • গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ডাঃ তাহ্সীন বাহার সূচনা

    নিজস্ব প্রতিবেদক:

    গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ তাহ্সীন বাহার সূচনা । শুক্রবার ডাঃ তাহ্সীন বাহার সূচনা থাইল্যান্ডের রয়াল আর্মি ক্লাব ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত “গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট এন্ড এ্যাওয়ার্ড -২০২২” এর দ্যা ইমার্জিং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২’ গ্রহণ করেন।

    বিশ্বের ১০০ দেশের সমন্বয়ে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট গঠিত, এবার সামিটে অংশগ্রহণ করে বিশ্বের ৩৩ টি দেশ।

    তিনি বলেন “যে কোন কাজেই তরুনদের অংশগ্রহন সেই গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ডাঃ তাহ্সীন বাহার সূচনাক্ষেত্রকে আরো সমৃদ্ধ করে ,একই ভাবে সামাজিক ও মানবিক কাজও তার ব্যতিক্রম না । এই ধরনের সামিটের মাধ্যমে মানবিক ও সামাজিক কাজের পরিধি বৃদ্ধি পায় । মানবিক কাজের সঠিক মূল্যয়ন একদিন গড়ে তুলবে একটু মানবিক পৃথিবী “

    গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট আফিনিতা চাই চানা সহ বিশ্বের ৭ টি দেশের এম্বেসেডর সেখানে উপস্থিত ছিলেন ।

  • একাউন্টিং অ্যালমনাই এসোসিয়েশন অব কুমিল্লা সরকারি কলেজের কমিটি গঠন

    প্রেস বিজ্ঞপ্তি:

    ২২ জুন কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় শিক্ষক ও ০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ বাবুর সঞ্চালনায় একাউন্টিং অ্যালমনাই এসোসিয়েশন অব কুমিল্লা সরকারি কলেজ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসোসিয়েশন এর সকলেই ঐক্যমত পোষণ করে।

    এছাড়াও এসোসিয়েশনের ভবিষৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় সকলের পরামর্শ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত করা হয়।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর উপদেষ্টা ও কুমিল্লা সরকারি কলেজ এর সাবেক শিক্ষক আব্দুস সালাম।সভায় একাউন্টিং অ্যালমনাই এসোসিয়েশন অব কুমিল্লা সরকারি কলেজ এর পূর্ণাঙ্গ কমিটি এ সময় ঘোষনা দেন কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ও অ্যালমনাই এসোসিয়েশন এর সভাপতি সহকারী অধ্যাপক আনোয়ারুল হক ।আগামি দুই বছর মেয়াদি ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সাধারন সম্পাদক হলেন বিভাগের ০১-০২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ, কোষাধ্যক্ষ ১২-১৩ শিক্ষাবর্ষের রিফাত জাহান সোহানা এবং সাংগঠনিক সম্পাদক ০৯-১০ শিক্ষাবর্ষের সাইফ বাবু।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে ০১-০২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন হামিদ, ০২-০৩ শিক্ষাবর্ষের আতিকুল ইসলাম, ০৩-০৪ শিক্ষাবর্ষের আব্দুল হান্নান মিয়া, ০৫-০৬ শিক্ষাবর্ষের সাইফুল আলম মুন্না, ০৬-০৭ শিক্ষাবর্ষের শফিকুল ইসলাম, ০৮-০৯ শিক্ষাবর্ষের মো: মাইনুল হাসান, ০৯-১০ শিক্ষাবর্ষের দ্বীন ইসলাম নয়ন, ১০-১১ শিক্ষাবর্ষের মাইদুল ইসলাম ইমন। এছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন ০৭-০৮ শিক্ষাবর্ষের মো: শফিক, সহ – কোষাধ্যক্ষ ১৩-১৪ শিক্ষাবর্ষের নয়ন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক ১১-১২ শিক্ষাবর্ষের খন্দকার মুহিবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১২-১৩ শিক্ষাবর্ষের অমিত মজুমদার, দপ্তর সম্পাদক ১২-১৩ শিক্ষাবর্ষের পাভেল হাবিব, সহ-দপ্তর সম্পাদক ১৪-১৫ শিক্ষাবর্ষের নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১৩-১৪ শিক্ষাবর্ষের নন্দন ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক ০৮-০৯ শিক্ষাবর্ষের কামরুল ইসলাম রাশেদ, ক্রীড়া সম্পাদক ১৪-১৫ শিক্ষাবর্ষের ইমাম হোসেন ইমন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ০৭-০৮ শিক্ষাবর্ষের মনজিল হোসেন পলাশ, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক ১২-১৩ শিক্ষাবর্ষের মহিবুল হাসান, সমাজ কল্যান সম্পাদক ০৭-০৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ভূইয়া, ও নির্বাহী সদস্য পদে ১৫-১৬ শিক্ষাবর্ষের পূজা সেন, ১৬-১৭ শিক্ষাবর্ষের তারিকুল ইসলাম হৃদয়।এ সময় সভায় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় শিক্ষক ফেরদৌস আলম ও এসোসিয়েশন এর সদস্য মিজানুর রহমান, মাহমুদুল হাসান ভূইয়া, কামরুল ইসলাম রাশেদ, পাভেল হাবিব, রিফাত জাহান সোহানা, মহিবুল হাসান, নয়ন সরকার, খন্দকার মুহিবুল হক, , নন্দন ভৌমিক, রিয়দ হোসেন প্রমুখ।সভার সকল এজেন্ডা শেষে এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ সকলকে ধন্যবাদ জানিয়ে সভাটি শেষ করেন।

    উল্লেখ্য একাউন্টিং অ্যালমনাই এসোসিয়েশন অব কুমিল্লা সরকারি কলেজ গত ২১ ফেব্রুয়ারি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে নগরীর কান্দিরপাড়ের একটি অভিজাত হোটেলে কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধন হয় । এরপর গত ০৪ মার্চ ২০২২ সালে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে চারশত প্রাক্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে গেট টুগেদার আয়োজন করা হয়। এরপর ২২ মার্চ তারিখে এক ইভ্যুলেশন মিটিংয়ে প্রাথমিক ভাবে কমিটি প্রস্তাব করা হয় যা গতকাল অনুমোদন দেওয়া হয়।উল্লেখ্য একাউন্টিং অ্যালমনাই এসোসিয়েশন অব কুমিল্লা সরকারি কলেজ এর উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয প্রধান প্রফেসর(অব:)মো: এ.টি.এম ইউনুস, কুমিল্লা সরকারি কলেজ এর সাবেক বিভাগীয় শিক্ষক আব্দুস সালাম, সাবেক বিভাগীয প্রধান মাধ্যমিক ও ‍উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, মাধ্যমিক ও ‍উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার উপ-সচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া।

  • কুমিল্লায় জামায়াতের তিন কাউন্সিলরসহ ৮ নেতা কারাগারে

    মোহাম্মদ শরীফ, কুমিল্লা।

    কুমিল্লায় সদ্য নির্বাচিত দুই কাউন্সিলর ও সাবেক এক কাউন্সিলর সহ ৮জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের সবাই জামায়াতের নেতা। নাশকতার মামলায় মঙ্গলবার (২১ জুন) দুপুরে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

    কারাগারে প্রেরণ করা জামায়াত নেতারা হলেন, নগরীর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো একরাম হোসেন বাবু, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো মোশাররফ হোসেন, নগরীর দক্ষিণ চর্থা এলাকার আমির হোসেন ফয়েজী, নগরীর শুভপুর এলাকার মো রাসেল, মফিজুল ইসলাম, মান্নান মিয়া ও নজির আহমেদ।

    কুমিল্লা আদালতের (পরিদর্শক) মজিবুর রহমান জানান, ‘২০১৮ সালের জেলার মুরাদনগর থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ৪০ জন জামিন চাইতে আসে। এসময় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা ৮জনের জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করেন। বাকি ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

  • কুমিল্লায় নির্বাচনের সংবাদ সংগ্রহকালে ৭১ টিভির গাড়ি ভাংচুর

    মাহফুজ নান্টু, কুমিল্লা।

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

    সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী।

    একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে। সেখানে ৭১ টিভির টিম কাজ করার জন্য যায়। রাত সাড়ে ৯ টার দিকে একদল যুবক এসে গাড়িটি ভাংচুর করে৷ আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা বলেছেন যদি ওই যুবকরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

    গাড়ি চালক মোঃ আলামিন বলেন, ভার্সিটির মূল ফটকের পাশে তিনি গাড়ি পার্ক করে দোকানে চা পান করছিলেন। ভার্সিটির ভেতর ৭১ টিভির রিপোর্টাররা কাজ করছিলেন৷ এ সময় ৮/১০ জন যুবক এসে বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশ থেকে গাড়ি সরিয়ে নিতে বলে।

    আলামিন জানান, তিনি ওই যুবকদের কাছে দুই মিনিট সময় চেয়েছিলেন। তবে তারা দুই মিনিট সময় দেয় নি৷ তারা উত্তেজিত হয়ে লাঠিসোটা দিয়ে গাড়ি ভাংচুর করে বিশ্ববিদ্যালয়ের ভেতর চলে যায়।

    সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সম্ভবত বিশ্ববিদ্যালয় নিয়ে কোন নিউজ প্রকাশ করায় ক্ষোভ থেকে কতিপয় শিক্ষার্থী গাড়ি ভাংচুর করে। আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে বিষয়টি যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান না করতে পারে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

  • কুমিল্লা সরকারি কলেজে মানববন্ধন ও কর্মবিরতি

    প্রেস বিজ্ঞপ্তি:

    ময়মনসিংহ, গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি,কুমিল্লা সরকারি কলেজ ইউনিট,কুমিল্লা কর্তৃক কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    উক্ত মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন গফরগাঁও সরকারি কলেজের বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুনগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার মানোন্নয়নে কুমিল্লা সরকারি কলেজের একাডেমিক পরিবেশ শান্তিপূর্ণ এবং সূশৃংখল রাখার প্রত্যয় ব্যক্ত করেন এসময় কলেজের বিভিন্ন শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

    নুরুল ইসলাম।।

     ৯ জুন বৃহস্পতিবার সকালে কুমিল্লা জিমনেসিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র উদ্যোগে আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। বোর্ডের কলেজে পরিদর্শক প্রফেসর মো, জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং বোর্ডের উপ-সচিব ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়ার সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আহসান ফারুক রোমেন। 

    অনুষ্ঠানের অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা এবং উপ-সচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া। তিনি আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও প্রতিযোগি শিক্ষার্থী এবং আমন্ত্রিত সম্মনীত অতিথিদের স্বাগত জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আহসান ফারুক রোমেন। এছাড়া জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, আমাদের জাতীয় খেলা হলো কাবাডি, তাই লেখাপড়ার পাশাপাশি সুস্থ মনের অধিকারী হওয়ার জন্য তোমাদেরকে নিয়মিত খেলাধূলায় অংশ নিতে হবে। মোবাইলে আসক্ত না হয়ে এবং মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা লক্ষ্য করছি, দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই পরিমান প্রতিযোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তাই এবিষয়েও আমরা নজর দিচ্ছি। তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে আরো বলেন, তোমাদেরকে সুশিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে সমাজের একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ খেলাধুলা ও শরীরচর্চা একজন শিক্ষার্থীকে শিক্ষার প্রতি মনোনিবেশ সৃষ্টি করে । খেলাধুলা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহ-শিক্ষার অংশ বিশেষ। তিনি কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।বিশেষ অতিথি বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ বলেন, প্রতি বছর আমরা প্রায় ৫০টি কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের জন্য বিতরণ করে থাকি। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়মিত শরীর চর্চা ও খেলাধূলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার আওতাধীন ০৭টি কলেজের প্রতিযোগি শিক্ষার্থীরা এ আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় দিনব্যাপী স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহন করে।অনুষ্ঠানে ধারা বর্ণনা করেন বিশিষ্ট সাংবাদিক ও আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সোনার বাংলা কলেজ, ফিরোজ মিয়া সরকারি কলেজ,  কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, লাউর ফাতেহপুর ব্যারিষ্টার জাকির আহম্মেদ কলেজ, ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং রানার আপ হয় কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ। 

  • কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

    আব্দুল্লাহ আল মারুফ:

    কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ২০২২ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ মোটরসাইকেল চালকদের ৩০ লাখ টাকা জরিমানা করে আদায় করেছে পুলিশ। এদিকে, আজ  সোমবার (৬ জুন) থেকে সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

    অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২৮ এপ্রিল তফসিল ঘোষণার পর থেকে ৫ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি চেকপোস্ট, ১৯টি স্পেশাল মোবাইল টিম এবং দুটি ডিবি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে। অভিযানের  সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯২৯টি মোটরসাইকেলকে ৩০ লাখ ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

    এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে কুসিকের মাঠে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কয়েকটি টিম। অধিক নিরাপত্তা ব্যবস্থার জন্যই কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সোমবার থেকে মাঠে থাকবে এপিবিএন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কোনও মহল যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় তাই সোমবার থেকে ৫০ জন আর্মড পুলিশ সদস্য মাঠে থাকবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মনির হোসেন।