Category: সিটি নিউজ

  • জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতিক উল্লাহ খোকনের মনোনয়নপত্র দাখিল

    নিজস্ব প্রতিবেদক:

    আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

    এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি রেজাউল ইসলাম মন্টু, কুমিল্লা মহানগর আওয়ামীলীগে সাগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগে সদস্য এডভোকেটর নুরুর রহমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, মঞ্জুর কাদের মনি, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক, কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের সভাপতি তাহমিনা বেগম, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান ভূইয়া, কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম রতন, সদস্য ফয়েজ আহম্মেদ, এনামুল হক চৌধুরী, শাহাদাৎ খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপু, জিলানী খোনকন, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তফা কামাল বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় হেলমেটবিহীন বের হলেই জরিমানা

    আবদুল্লাহ আল মারুফ
    কুমিল্লায় হেলমেটবিহীন মোটরসাইকেল নিয়ে বের হলেই গুণতে হচ্ছে জরিমানা। শহরের সড়ক দুর্ঘটনা এড়াতে ও অপরাধ দমনে অবৈধ মোটরসাইকেল বন্ধ করার জন্য জেলার ট্রাফিক বিভাগের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

    এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (২৭ আগস্ট) বিকাল- ০৫.৩০ ঘটিকা হতে ৭.৩০ ঘটিকা পর্যন্ত আচমকা অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লা নগরীর ঢুলিপাড়া চৌমুহনী (ভাংগা বিল্ডিং), কুচাইতলী মেডিক্যাল রোড পাঁকা রাস্তার মাথায় ট্রাফিক চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন যানবাহনের কাগজপত্র চেক করার পাশাপাশি গাড়ির চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।চেকপোষ্টে ৪৯ টি মোটরসাইকেলকে চেক করা হয়। এসময় হেলমেট ও কাজগপত্রবিহীন থাকায় একটি মামলা দায়ের করা হয় ও দুটি মোটরসাইকেল আটক করা হয়।

    জেলা ট্রাফিক ইনচার্জ রাসেল ভূঁইয়া বলেন, আমরা নিয়মিত অভিযান করছি। নগরীতে প্রথম দিন শুধু সতর্ক করেছি। আজকে মামলা হয়েছে একটি। আমরা আচমকা অভিযান করবো। কাগজপত্র ছাড়া বের হলেই জরিমানা গুণতে হবে। প্রয়োজনে আটক করা হবে। যদি কেউ হেলমেট ছাড়া বের হয় বা একবাইকে দুজনের বেশি উঠায় তাহলেও জরিমানা হবে। আমাদের সাথে অভিযানে প্রতিদিন থাকছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন দাস স্যার।

    এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন দাস বলেন, পুলিশ সুপার আব্দুল মান্নান স্যারের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। জেলার যেখানে যেখানে ট্রাফিক পুলিশ আছে সেখানেই ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে। দুর্ঘটনা এড়াতে ও অপরাধ দমনে জেলা ট্রাফিক পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


  • কুমিল্লায় নগর উদ্যানের পাশে জনসম্মুখে শাহাদাৎকে কুপিয়া হত্যা

    আব্দুল্লাহ আল মারুফ, কুমিল্লা
    কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ হোসেন(১৫) নামের এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূইয়ার ছেলে।

    নিহত শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী। রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, সে বেশ কয়েকদিন আমার এখানে চাকরি করেছে। ১৫ দিন আগে আমার এখান থেকে চাকরি ছেড়েছে। শুক্রবার বিকেলে সে নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে আসলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সাথে সাথে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে উপস্থিত সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

    কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, শাহাদাৎকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্রের আঘাত আছে। অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে সে মারা যায়।

  • ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা

    নিজস্ব প্রতিবেদক:

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাহার পরিবারের সকল শহীদের স্মরণে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    সোমবার দুপুরে নগরীর পাথরিয়া পাড়ায় ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যলয়ে দোয়া ও আলোচনার সভায়
    বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া।

    এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও আব্দুল জলিল মিয়া।
    আরো উপস্থিত ছিলে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিয়া।
    সাংগঠনিক সম্পাদক তপন কুমার সাহা ও
    ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইমরুল কায়েস শান্ত
    যুবলীগ নেতা সৈয়দ মোহাম্মদ রুমন সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

    ঘন্টা ব্যাপী আলোচনা ও সাতটি মসজিদে দোয়া শেষে সুবিধা বঞ্চিত প্রায় ১২শ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • কুমিল্লা নগরীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুনীর হাত বিচ্ছিন্ন!

    আবদুল্লাহ আল মারুফ:


    কুমিল্লার নগরীর নেউরা এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুনীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নেউরা এলাকার আর্মি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা এই তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    ওই নারীর নাম দিল নাহার (১৯)। তিনি সুনামগঞ্জ। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক। তিনি রাজা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।

    স্থানীয় মীর সায়মন জানান, নেউরার দিক থেকে একটি অটোরিকশা রাজাপাড়া এলাকার দিকে যাচ্ছিল। আর্মি ক্যাম্পের সামনে আসলে হঠাৎ ওই নারীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে সাথে সাথেই তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তিনি অটোরিকশা থেকে পড়ে যান।

    তিনি জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলেও তার বিচ্ছিন্ন হওয়া হাত অটোরিকশার এক্সেলের মধ্যেই আটকে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

    কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মো. নাফিস জানান, একজন হাত বিচ্ছন্ন হওয়া নারীকে আনা হয়েছে। তিনি জরুরী বিভাগে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে।


  • কুমিল্লায় চাডিগাঁইয়া (সিটিজি) সোসাইটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

    প্রেসবিজ্ঞপ্তি:

    গতকাল কুমিল্লা শহরের ধর্মসাগর উত্তরপাড় সংলগ্ন কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে চাডিগাঁইয়া (সিটিজি) সোসাইটি কর্তৃক আয়োজিত জাতীয় কাউন্সিল ২০২২ সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে কর্পোরেট সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক এবং সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব প্রকৌশলী নাজমুস সাকিব।

    এছাড়াও বেশ কিছু পদে মনোনয়ন এর মাধ্যমে আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী মোঃ আব্দুল মতিন দুলাল (সহ সভাপতি, স্বজন কল্যাণ সংঘ ও প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় কাউন্সিল ২০২২), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ (সহ সভাপতি, স্বজন কল্যাণ সংঘ), জনাব এস. ইসলাম টিপু (সাধারণ সম্পাদক, স্বজন কল্যাণ সংঘ), জনাব প্রকৌশলী আলেক হোসেন ভূইয়া (ট্রেজারার, স্বজন কল্যাণ সংঘ), জনাব জয়নাল আবেদিন খান (জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক), জনাব মোঃ আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ, কুমিল্লা সরকারি কলেজ, মিজানুর রহমান, এজিএম রুপালী ব্যাংক, অধ্যক্ষ নজির আহমেদসহ সিটিজি সোসাইটির অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    .


    এছাড়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী মমতাজ উদ্দিন, জনাব প্রকৌশলী আনোয়ার হোসেন ভূইয়া ও জনাব মাহফুজুর রহমান মজুমদার। অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি (৭ সদস্য বিশিষ্ট), কেন্দ্রীয় সেক্রেটারীয়েট (১১ সদস্য বিশিষ্ট), কেন্দ্রীয় পরামর্শ সভা (২১ সদস্য বিশিষ্ট), কেন্দ্র নিয়ন্ত্রিত বিভাগসমূহ(১৩ টি বিভাগ), আঞ্চলিক কমিটির চেয়ারম্যান (৬ টি আঞ্চলিক কমিটি), ভাইস চেয়ারম্যান, সেক্রেটারী মনোনয়ন সম্পন্ন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিগুলো পরবর্তী পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • প্রধানমন্ত্রী থেকে শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত

    অনলাইন ডেস্ক:

    শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম।

    গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

    গত ২৩ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।

  • ৫ জুলাই শপথ নিবেন কুমিল্লা সিটি মেয়র ও কাউন্সিলরা!

    আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা

    কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ১১ টায় ওসমানি স্মৃতি  মিলনায়তনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি ফোন করে মাত্র জানালেন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শপথ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের রবিবার (৩জুলাই) বিকেল ৩টায় সচিব, স্থানীয় সরকার বিভাগের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

  • কাউন্সিলর কিবরিয়ার নেতৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়- নিহত রবির মা ( ভিডিও)

    স্টাফ রিপোর্টারঃ

    কুমিল্লা নগরীর টিক্কারচর গোমতি ব্রীজের নিচে অটোচালককে খুন করে ফেলা রাখা আসামীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নগরীর বজ্রপুর কাশারীপট্রি এলাকার নিহত মোঃ ইয়াছিন হোসেন রবির মা শিরিন আক্তার। খুনের সাথে জরিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়াসহ অন্যান্যা আসামীদের ফাসি দাবী করেন তিনি। রোববার( ৩ জুলাই) নগরীর কান্দিরপাড় একটি রেস্টুরেন্টে এ এ সংবাদ সম্মেলন করা হয়।

    সংবাদ সম্মেলনে নিহত রবির মা বলেন, আমার ছেলে পেশায় একজন অটো চালক। আটো চালিয়ে সে পরিবারের জীবিকা র্নিবর করে। গেল ৩জুন প্রতিদিনের মত আমার ছেলে রবি অটো রিস্কা নিয়ে বের হয়ে চকবাজার থেকে কান্দিরপাড় যাওয়ার পথে সুজানগর হাড্ডি খোলার ডিস সুজন তাকে ভাড়ায় ঠিক করে। সদর উপজেলার শাহাপুর থেকে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে একটি কসমেটিক্স এর পার্সেল পৌছে দিতে হবে। তিনশ টাকার বিনিমিয়ে এ ভাড়া ঠিক করে। রবি অটো রিস্কা যোগে এ পার্সেলটি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এর উদ্যাশ্যে রওয়ানা হন। পথিপধ্যে টমছমব্রীজ এলাকায় পৌছলে র‌্যাব সংকেত দিয়ে বিভিন্ন গাড়ী তল্লাশীকালে রবি গাড়ীতে থাকা মালামাল সম্পর্কে সন্দেহ হলে পার্সেলটি অটো রিস্কা থেকে নামিয়ে রেখে ১০০ গজ সামনে চলে আসে। পরে র‌্যাব পার্সেলটি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে খুলে দেখে পার্সেলের ভিতরে গাঁজা। র‌্যাব এ গাঁজা উদ্ধার করে নিয়ে যায়। এসময় রবিও ভয় পেয়ে পালিয়ে চলে আসে এবং ঘটনাটি ডিস সুজনকে জানায়। ডিস সুজন এ বিষয়টি বিশ্বাস না করে তাদের অবৈধ মাদক ব্যবসার অপর সিন্ডিকেট সদস্য সুজানগর হাড্ডিখোলা এলাকার রনি ও নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সেফ কোয়াটার এলাকার কিবরিয়াসহ অন্যান্যদের জানায়। পরে কাউন্সিলর কিবরিয়ার নেতৃত্বে ৮/৯জন এসে বিভিন্ন হুমকি দামকি দেয়। মালামাল উদ্ধার না করে দিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ দিনই আমার ছেলে রবি অটো রিস্কার মালিকের নিকট রিস্কাটি জমা দিয়ে আর বাড়িতে আসেনি। পরে ৮ জুন টিক্কারচর এলাকার গোমতি নদী ব্রীজের নিচ থেকে স্থানীয়দের তথ্যর ভিত্তিতে পুলিশ রবির লাশ উদ্ধার করে। লাশের গলার গামছা পেচানো এবং চোখে বুকে গলায় এবং বাম চোখ সম্পূর্ণ থেতলানো ছিলো। কোতয়ালী থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে আমার ছেলের দাফন করা হয়।

    সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় জয় নামে একজনকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ আমাকে ডেকে অলিখিত সাদা ৫টি কাগজে স্বাক্ষর রেখে চলে যেতে বলেন। এ বিষয়ে মামলা করার কথা বললে পুলিশ নির্বাচনের পরে থানায় যোগাযোগ করতে বলেন এবং মামলা নেওয়ার ব্যবস্থা করে দিবেন। কিন্তু এখন পযর্ন্ত থানা কতৃপক্ষ কোন মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন। পরে আমি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেটের ১নম্বর আমলী আদালতে ৫ জনের নাম উল্লেখসহ জ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের করি।আদালতের নির্দেশে ২৯ জুন কোতোয়ালি মডেল থানা মামলাটি নথিভূক্ত করে। মামলায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার সুজানগর হাড্ডিখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ রনি (৩০), বিষ্ঞুপুর মুন্সেফ কোয়াটার এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে কাউন্সিলর মোঃ কিবরিয়া, সুজানগর হাড্ডিখোলা এলাকার দুলাল মিয়ার ছেলে সুজন প্রকাশ ডিস সুজন, কুমিল্লার মুরাদ নগর উপজেলার মুরাদনগর মধ্যপাড়ার শাহ আলমের ছেলে মোঃ ইব্রাহিম, কুমিল্লা কোতয়ালী মডেল থানার বাটকাশ্বর এলাকার মৃত ইদুন মিয়ার ছেলে এছহাকসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়। এ মামলার পর আসামীরা মামলা উঠিয়ে নিলে ভবিষতে চলার জন্য টাকা পযসা দিবে। মামলা তুলে না নিলে আমাকেও খুন করার হুমকি দামকি দিচ্ছে। আমি এ নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

    সংবাদ সম্মেলনে নিহত রবির মা শিরিন আক্তার বলেন, জামাত নেতা কাউন্সিলর গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারীরা মাদক ব্যবসা, অস্ত্র ও চোরাচালানের সাথে জড়িত। কিবরিয়ার নামে অস্ত্র আইন, সন্ত্রাস দমন আইন, বিষ্ফোরণ আইন, দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অপরাধের ২৭টি মামলা চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে অতীতে এমন আরো ১০ টি মামলা ছিলো।

    সংবাদ সম্মেলনে শিরিন আক্তার তার ছেলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

    ভিডিও লিংক:

    https://fb.watch/e0XpwPDAgj/
  • কুমিল্লায় বি পজেটিভ ব্লাড ডোনার্সদের মিলনমেলা

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লায় বি পজেটিভ ব্লাড ডোনার্সদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১ জুলাই) নগরীর কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাজাদা এমরান, মো. মোর্শেদ আলম, মুহাম্মদ ইমাম উদ্দীন, মো. মাজহারুল ইসলাম, ফাহাদ উদ্দিন, মো. আনোয়ার হোসাইন, ডি.এম. রিয়াদ, মো. আরিফুল হোসাইন, মোস্তাফিজ রহমান, সীমা আক্তার, রিমা ইসলাম, মিঠন মিয়া প্রমুখ।

    আলোচনায় বক্তারা বলেন, রক্তদানে তরুণদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রযুক্তির কল্যাণে রক্তদাতারা এখন রোগী খুঁজ করেন। একটা সময় ছিলো রক্তদাতা না পাওয়া গেলে, টাকার বিনিময় মানুষ রক্ত সংগ্রহ করতো। রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তদানে অনেক উপকার আছে যার মধ্যে নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে। বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।

    ক্যাপশন: গতকাল কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে বি পজেটিভ ব্লাড ডোনার্সদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।