Category: সিটি নিউজ

  • লকডাউন অমান্য করায় কুমিল্লাবাসী জরিমানা দিল ২ লাখ ৬৭ হাজার টাকা ; কারাগারে ২ জন

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা জুড়ে কঠোর লকডাউন চলছে। প্রথমদিনে কুমিল্লা জেলা প্রশাসন ৩১১ টি মামলায় ২ লক্ষ ৬৭ হাজার ৪শ টাকা জরিমান আদায় করা হয়েছে। এছাড়া ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। লকডাউন বস্তবায়নে কুমিল্লায় জেলায় ৪৫টি মোবাইল কোর্ট, সেনাবাহিনীর ১২টি টিম, পুলিশের ৫৬টি টিম, বিজিবির ৫ টিম, আনসারের ৪ টিম কাজ করছে । এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা প্রশাসন মোঃ কামরুল হাসান

    এদিকে ১ জুলাই বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে কুমিল্লাবাসীকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক ও বাজার পরিদর্শন করেছেন কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

    লকডাউনের প্রথম দিন বেলা ১২ টা থেকে এমপি বাহার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখেন। এ সময় নানাহ কাজে বের হওয়া মাসুষজনকে বাড়ি ফিরিয়ে দেন ও চলাচলকৃত মোটর চালিত যানবাহকেও ফিরিয়ে দেন। কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও চকবাজার পরিচালকদের সাথে কথা বলেন। মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী খোলাস্থানে স্বাস্থ্যবিধি মেনে বিক্রয়ের জন্য বলেন।

    পরিদর্শন শেষে কুমিল্লা টাউন হলে সাংবাদিকদের এমপি বাহার বলেন, প্রতিটি মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি বলেন, সকল গণপরিবহন বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে কোন গণপরিবহন চলাচল করতে পারবে না। জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষজন প্যাডেল চালিত রিক্সা ব্যবহার করতে পারবেন। সে জন্য কিছু প্যাডেল চালিত রিক্সা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অটো ও মোটর চাািলত রিক্সা বন্ধে আইনশৃংখলা বাহিনীকে নজরদারি বাড়াতে বলেন। হোটেল বেকারি গুলো স্বাস্থ্যবিধি মেনে পার্সেল সার্ভিস দিতে পারবেন। নগর পরিদর্শনকালে জরুরী কাজে বের হওয়া মানুষজন মাস্ক ব্যবহার করায় সন্তোশ প্রকাশ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসন মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহান সরকার, কুমিল্লা কোতয়াল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

  • কুমিল্লায় করোনায় প্রাণ গেল আরও ৫ জনের, আক্রান্ত ১৮৭ জন

    সিটি প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল  আরও ৫ জনের। এই দিনে ১৮৭ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।এই নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৮২ জনের। আক্রান্ত সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪ শ ৯২ জনে দাঁড়িয়েছে।

    বৃহস্পতিবার (০১ জুলাই ) বিকেল ৬ টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
     
    জানা গেছে, নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনের ৯৬ জন,  আদর্শ সদর উপজেলার ৭ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৭ জন, ব্রাহ্মণপাড়ার ২ জন, চান্দিনার ৯ জন, চৌদ্দগ্রামের ৭ জন, দেবিদ্বারের ৬ জন, দাউদকান্দির ৩ জন, লাকসামের ৫ জন, লালমাইয়ের ৪  জন,  বরুড়ার ৯ জন, মনোহরগঞ্জের ১ জন, মুরাদনগরের ৭ জন ও তিতাসের ১১ জন ও হোমনার ১১, মেঘনায় ১ জন রয়েছেন।

    কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার  ৩২.১% শতাংশ।

    ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে  মৃতদের মধ্যে  চৌদ্দগ্রামের ১জন, সিটি জন ১, সদর দক্ষিণে ১  জন, বরুড়া ১ জন, নাঙ্গলকোট ১জন।

    এদিকে কুমিল্লা জুড়ে কঠোর লকডাউন চলছে।সেনাবাহিনী ও বিজিবির ১৩ টি টিম  মাঠে কাজ করছে।কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবিকে  টহল দিতে দেখা গেছে। 

    কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন,
    প্রতিটি মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে।  কুমিল্লা থেকে কোন গণপরিবহন চলাচল করতে পারবে না। জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষজন প্যাডেল চালিত রিক্সা ব্যবহার করতে পারবেন।

  • কুমিল্লায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড: নগরীতে তীব্র জলাবদ্ধতা !

    অমিত মজুমদার, কুমিল্লা

    কুমিল্লায় ২ ঘন্টায়  সর্বোচ্চ ১০৬ মিলিমিটার  বৃষ্টিপাতের  রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কুমিল্লায় আবহাওয়া অধিদফতর। এতে কুমিল্লা নগরীরে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।  বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর কুমিল্লার জনজীবন। বুধবার (৩০জুন) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অতি ভারী বর্ষণের রেকর্ড করা হয় । রাত ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা নগরীর প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

    বুধবার রাত ৯ টায় কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা যায় , কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে  ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। অতিবৃষ্টির কারণে নালা উপচে সড়কের মধ্যে পানি জমে যায়। কোথাও কোথাও নির্মাণসামগ্রী ফেলে নালা ও সড়ক অবরোধ করে রাখায় পানি বাসাবাড়িতে ঢুকে পড়ে।

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের মদিনা কম্পিউটার দোকানের অপারেটর মিঠু জানান, লকডাউনে দোকান বন্ধ অবস্থায় ছিল। প্রবল বৃষ্টিতে দোকানে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় যন্ত্রগুলো উপরে ওঠিয়ে রাখি।

    কুমিল্লার নগরীর বাসিন্দা সৌরভ জানান, চকবাজারে হাটু সমান পানি। প্রয়োজনীয় কাজে এসে আটকা পড়েছি । রিকশাও পাওয়া যাচ্ছে না । চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।

    কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লাতে অতি ভারী বর্ষণ হয়েছে।চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।  মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে মাঝারি ও ভারি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • কুমিল্লায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা ; দুই লাখ টাকা জরিমানা !

    (সিটি প্রতিনিধি, কুমিল্লা)

    কুমিল্লায় ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা: সজীব নূরকে ১ লাখ টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমান আদালত।  তিনি এফ.সি.পি.এস ( মেডিসিন) এই পদবীর কাগজ পত্র দেখাতে পারেনি । ভুয়া ডিগ্রিধারী আরেক ডাক্তার কাজী উম্মে কুলসুম ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যায় ।

    এসময় কুমিল্লা পুলিশ লাইনের বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দালাল ব্যবহার করে জোর করে রোগী নিয়ে আসাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়।  

    এছাড়া ভুল অপারেশনে বুয়েটের সাবেক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগ উঠা  কুমিল্লার সেই গোমতী হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয় । অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার ( ২৯) জুন বিকাল ৪ টা থেকে তিন ঘন্টাব্যাপী কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ রোডে  এসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।  এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, ডা. ইকবাল হাসান মাহমুদ ও ডা. সৈয়দ মইনুল হক।

    ডা. সৌমেন রায় বলেন, সজীব নূর এবং উম্মে কুলসুম নামে দুই চিকিৎসককে পাওয়া যায় যারা বিএমডিসি’র স্বীকৃত ছাড়া শিক্ষাগত যোগ্যতা নামে পাশে ব্যবহার করে আসছিলো।  বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল এবং মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া বিভিন্ন রিপোর্ট পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেয়া হয়।পরবর্তীতে নগরীর নজরুল এভিনিউ এলাকায় গোমতী হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ডা. সজীব নূর ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া কুমিল্লা বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারকে ৫০ হাজার ও গোমতী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • কুমিল্লায় ২৪ ঘন্টায় করেনায় আক্রান্ত ১৭৭ জন, মৃত্যু ৩

    প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লা জেলায় ২৪ ঘন্টায়  ৫২৮ জনের নমুনা  পরীক্ষা করে ১৭৫ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার  ৩৩ শতাংশ ১। বিদেশগামী আক্রান্ত দুইজনসহ আক্রান্ত সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।

      এই দিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়ছে। যাদের বয়স ৬৫ থেকে ৭৫ এর মধ্যে। কুমিল্লা সিটিতে আক্রান্ত সংখ্যা আশঙ্কজনক ভাবে ভাড়ছে।

    ২৮ জুন ( সোমবার)  বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

      নতুন করে সিটিতে ১০৩ জন,  আদর্শ সদর  ৯ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচংয়ে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন,চান্দিনায় ৬ জন, চৌদ্দগ্রামে ৫ জন, দেবিদ্বারে ১১ জন, দাউদকান্দিকে ৫ জন, লাকসামে ৩ জন, লালমাইয়ে ১ জন, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ২ জন, মুরাদনগরে ১ জন, তিতাসে ২ জন, হোমনা ৪ জন।

    মৃতদের মধ্যে আদর্শ সদরে ৭৬ বয়সের পুরুষ, চৌদ্দগ্রামে ৬৫ বছরের নারী, বরুড়ার ৭০ বছরের পুরুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এই নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৪শ ৭৩ জনের। সর্বমোট আক্রান্ত হয়েছে   ১৪ হাজার ২৫ জন।

    এদিকে কুমিল্লায় ঢিলে ঢালা ভাবে চলছে লকডাউন। শপিং মল – মার্কেট বন্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে চলছে সিএনজি  চালিত অটোরিকশা আর ইজিবাইক।










  • কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার

    (সদর প্রতিনিধি, কুমিল্লা)

    কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২৭জুন) সাড়ে ১১ টায় পাসপোর্টে অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে । এই সময় ২৪ টি পাসপোর্ট, নগদ ২৭ হাজার ২শ টাকা, প্রভাষক ও চেয়ারম্যানের নকল সীল জব্দ করে ।কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম(বার) এ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

    আটককৃতরা হলেন, সদর উপজেলার নোয়াপাড়া এলাকার বাশারুল ইসলাম বাবুলের ছেলে সাহেদ ইসলাম পলাশ (৩০), একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো: ওলি উল্লাহ(২০), হাজীর বাড়ির মানিক মিয়ার ছেলে মো: সাইম আল মামুন (১৯) ।

    প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তির কুমিলা নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাসপোর্টসহ তিনজকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

  • কুমিল্লায় করোনার ভয়াবহ রূপ: একদিনে আক্রান্ত ১০৫, মৃত্যু ৪

    জেলা প্রতিনিধি. কুমিল্লা
    কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান। গত ২৪ ঘন্টায় ৪৭৭ জনের নমুনা থেকে ১০৫ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬২ জন, আদর্শ সদরে ৫জন, সদর দক্ষিণে ২ জন, বুড়িচংয় ৯ জন, চান্দিনা ৪জন, চৌদ্দগ্রামে ১, দেবিদ্বারে ৮ জন, লালমাই ৩জন , বরুড়া ৪, মনোহরগঞ্জে ১ জন. মুরাদনগর ১ জন, তিতাস ২ জন

    গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৪জনের মৃত্যু হয়েছে। মৃতরা কুমিল্লা নগরীর ২ জন ও বুড়িচং উপজেলার বাসিন্দা ২ জুন । তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

    কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লায় ১৩ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৬৩ জন।

    তিনি আরও বলেন, বিগত কয়েকদিন করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে রযেছে কুমিল্লা । স্বাস্থ্যবিধি মানা নিয়ে আমরা আরও কঠোর হবো । আজও কয়েক দফায় মিটিং হয়েছে। লকডাউন জন্য কিছু প্রস্তুতি রয়েছে। আমরা শনিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষন করবো । পরিস্থিতি ভাল না হলে আগামী সপ্তাহের সোমবার থেকে কুমিল্লাকে লকডাউন সিদ্ধান্ত আসতে পারে।

  • বিদেশী রিভলবার- গুলিসহ ৯ মামলার চিহ্নিত সন্ত্রাসী চর্থার কানা টিপু গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লায় ৪ রাউন্ড গুলি, বিদেশী রিভলবারসহ ৯ মামলার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু (৩২) ওরফে কানা টিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

    শনিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। করে। সে দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে।

    র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ১টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছি।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। তার নামে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ৯ টি মামলা রয়েছে।

    তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • বৃক্ষ রোপণ ও চারা বিতরণই যার নেশা

    মাহফুজ নান্টু, কুমিল্লা
    যেখানে খালি জায়গা পান সেখানেই বৃক্ষের চারা রোপণ করেন। পাশাপাশি বাড়ী বাড়ী গিয়ে বৃক্ষের চারা বিতরণ করেন। সদর এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় চলে যান। মোটর বাইকে বৃক্ষের চারা নিয়ে ছুটেন৷ কাদোল খন্তা সাথে রাখেন। খালি জায়গায় চারা রোপণ করে চলে আসেন।

    মোজাম্মেল আলম। পেশায় ঠিকাদার। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি রোপণ করেছেন ১০ হাজার বৃক্ষের চারা। বিতরণও করেছেন আরো অন্তত ১০ হাজার গাছের চারা।

    কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কাঠ বাদাম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, খেজুর, মেহগনিসহ অসংখ্য গাছ চোখে পড়ে। যার বেশীর ভাগই রোপণ করেছেন ঠিকাদার মোজাম্মেল হক।

    মোজাম্মেল আলম জানান, ২০০৯/১০ সাল থেকে তিনি বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন। প্রথমে তিনি বাসার ছাদে গড়ে তোলেন ছাদ বাগান। ছাদে তিনি সবজি, ফুল ফলসহ অসংখ্য বৃক্ষ রোপণ করেন পরিবারের জন্য বিষমুক্ত ফল সবজির সংস্থান করার জন্য।

    মোজাম্মেল আলম বৃক্ষ নিয়ে কাজ করার সুবাদে কুমিল্লা বাগান লাভার, গার্ডেন লাভার্স অব বাংলাদেশ, ভেজিটেবল জোন, গ্রীণ সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কুমিল্লায় বাগান নিয়ে যতগুলো সংগঠন রয়েছে প্রায় সবগুলোর সাথে জড়িত আছেন।

    মোজাম্মেল আরো জানান, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সামনে যে কাঠবাদাম গাছ গুলো আছে তার লাগানো। পুলিশ লাইন প্রাইমারি স্কুলের সামনে কাঠবাদাম, নগরীর পার্কে সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, খেজুর গাছ ঈদগাহের ভেতরে খুরমা খেজুর, রেল স্টেশনে স্টিলের ব্যারিকেডের মধ্যেও খুরমা খেজুর সোনালু, লিচু, রাধাচূড়া ও কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছেন।

    নগরীর টমছমব্রীজ মাজার রোডে কলেজ রোডের কাঠবাদাম গাছ, প্রানী সম্পদ অধিদপ্তরের ভেতরে এবং আরবান হেলথ এর সামনের গাছ গুলোও তার রোপণ করা।

    শুধু জেলা সদরে নয় মোজাম্মেল আলম জানান, তিনি বিভিন্ন উপজেলাতেও বৃক্ষের চারা নিয়ে ছুটে যান প্রকৃতিপ্রমীদের কাছে।যারা গাছ ভালোবাসেন তাদের কাছে।

    বিশেষ করে জেলার লাকসাম উপজেলার খিলা, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর, দেবিদ্দার উপজেলার ফখরুল ইসলাম মুন্সী কলেজ, দেবিদ্দার সূর্যপুর গ্রামে কবরস্থানসহ সদর উপজেলার বিবির বাজার ইমিগ্রেশনের সামনে, সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী কানন রেস্ট হাউজের সামনে সহ সদর উপজেলার সব ইউনিয়নেই তিনি বৃক্ষের চারা রোপণ করেছেন।

    মোজাম্মেল জানান, তিনি প্রকৃতিকে ভালোবাসেন। প্রকৃতির সবচেয়ে সুন্দর রুপ বৃক্ষ। যা থেকে সব সময় মানুষ উপকৃত। সবাই মিলে গাছ লাগালে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব।

    বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান বলেন, মোজাম্মেল হকের বৃক্ষরোপণ আন্দোলন সত্যি প্রশংসার দাবীদার। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর বাসবাস উপযোগী দেশ গড়ার জন্য মোজাম্মেল হকের মত সবাই এগিয়ে আসার প্রয়োজন।

  • কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটির সভায় শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান !

    মনির হোসেন

    কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির সভা কুমিল্লা প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১-২৩ দ্বি-বার্ষিক সম্মেলন, ১৫ বছর পূর্তি উৎসব, কল্যান তহবিল গঠন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


    কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির সভায় শিক্ষার্থী আহাম্মেদ আনোয়ার শাহাদাৎ পিয়াসকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির সদস্যদের তহবিল থেকে ল্যাপটপটি উপহার হিসেবে পিয়াসকে দেওয়া হয়।
    সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস। সভা পরিচালনা করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির। সভায় নতুন করে পাঁচজন সাংবাদিককে সদস্য পদ দেওয়া হয়। সদস্যরা হলেন কুমিল্লা ২৪ টিভির চেয়ারম্যান মোহনা টিভির কুমিল্লা প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, গ্রেটার কুমিল্লা ২৪ এর সম্পাদক এমদাদুল হক সোহাগ, বাংলার অলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান ও জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার।
    জুলাইয়ের শেষ সপ্তহে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২৩ দ্বিাবার্ষিক সম্মেলন, ১৫ বছর পূর্তী উৎসব ও বার্ষিক এজিএম করার সিদ্ধান্ত হয়। কল্যান তহবিল করে সাংবাদিকদের কল্যানে কাজ করার সিদ্ধান্ত হয়। ২০৯১ সালে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন জাকিরকে দায়িত্ব দেওয়ার পর কমিটির অন্য সদস্যদের নিয়ে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও কুমিল্লার সাংবাদিকদের পাশে থেকে কাজ করছে।

    যে কোন প্রয়োজনে সাংবাদিকদের পাশে দাড়িয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। অসুস্থ্য সদস্য সাংবাদিকদের চিকিৎসা সহায়তা, বিভিন্ন সময়ে আর্থিক অনুদান, সাংবাদিকতার মান উন্নয়নের প্রশিক্ষন কর্মশালার অয়োজন, করোনাকালিন সময়ে পাশে থাকা সহ নানান ধরনের উন্নয়নমূলক কাজ করছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। সভায় কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।