কুমিল্লায় মাদকাসক্ত যুবক অপু হোসেন (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকার পুরোনো গোমতী নদীতে মরদেহ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলেসকাল সাড়ে ১০ টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
স্থানীয়রা জানান, মোগলটুলী এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে অপু মাদকাসক্ত ছিল। প্রায় সময় নেশাগ্রস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতো।
কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, মরদেহে কোন আঘাতে চিহ্ন নেই। সে এলাকার চিহ্নিত মাদকসেবী। তার পকেটে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে নেশাগ্রস্থ অবস্থায় পানিতে ডুবে মারা যায়। ময়নাতদন্ত পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে
কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত সড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য চালু হলো নগর পরিবহন বাস সার্ভিস। সোমবার বেলা ১২ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় সার্ভিসটির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
উদ্বোধনের আগে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগত অতিথীদের অংশগ্রহনে ফিতা কেটে বাস সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মোটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ জহিরুল ইসলাম মোহন, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক, জেলা পরিবহন পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) এর সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবদুল খালেক ভূইয়া, নিটল মোটর্স এর ডিজিএম ( সেলস) হেমায়েত উদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার আবু সুফিয়ানসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছাত্রলীগ নেতা আবু হেনা বিন মোস্তফা জানান, ক্যান্টনম্যান্ট থেকে মিয়াবাজার পর্যন্ত দিনভর মানুষজন নানান কাজে যাতায়াত করে। এ সময় মহাসড়কে অনেকেই যাত্রীবেশী ডাকাতের ছিনতাইয়ে পড়ে। এছাড়াও অনেক পরিবহন ভাড়া বেশী নেয়। এগুলো চিন্তা করেই যাত্রীদের জন্য সুলভ মূল্য নগর পরিবহন সার্ভিসের বাস ক্যান্টনমেন্ট থেকে আলেখারচর, পদুয়ার বাজার, সোয়াগাজী ও মিয়ার বাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এই সার্ভিসে যাত্রীদের জন্য থাকছে ফ্রী ওয়াইফাই, সিসি ক্যামেরার বেষ্টিত নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত আসন বিন্যাসে যাত্রীরা চমৎকার সেবা পাবেন।
কুমিল্লা নগরীসহ বেশি কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে গ্যাস না থাকার বিষয়টি লিখে পোস্ট করছেন । কুমিল্লা নগরীরে কিছু কিছু এলাকায় গ্যাস থাকলে ধীরে ধীরে চাপ কমে আসছে।
জানা যায় সরবারহকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর এলাকার প্রধান গ্যাস লাইনের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছি। তাতে গ্যাস সরবরাহ ৩০০ পিএসআই থেকে ৪০ পিএসআই-তে নেমে গেছে। যার ফলে কুমিল্লা মুখী বেশ কিছু এলাকায় গ্যাস সংকট সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার নিলুফার সুলতান ।
গ্যাস সরবারহ বন্ধ থাকায় আবাসিক সহ বিভিন্ন উৎপাদকারী প্রতিষ্ঠান সমূহ বিপাকে পড়েছে। কখন গ্যাস সরবারহ স্বাভাবিক হবে এই নিয়ে চিন্তায় আছেন তারা।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ডিজিএম মর্তুজা আলম জানান, এটি আমাদের সমস্যা না । গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) থেকে আমরা গ্যাস সরবরাহ করি । চান্দিনা কুটুম্বপুর এলাকায় তাদের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি হয়েছে। যার ফলে আমরা গ্যাস পাচ্ছি না । চট্টগ্রাম থেকে তাদের কারিগর টিম আসছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবকি হবে তা বলা যাচ্ছে না। তবে ৩-৪ ঘন্টা লাগতে পারে ।
উল্লেখ্য চান্দিনার কুটুম্বপুর এলাকায় প্রধান লাইনে গ্যাস সরবরাহ করা হয়। এরপর সেখান থেকে ২০ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করা হয় চট্টগ্রাম পর্যন্ত। ওই লাইনের গ্যাস যায় মাধাইয়ার সামিট পাওয়ার প্ল্যান্ট, হাবিবুর রহমান টেক্সটাইল মিল, কুমিল্লা সেনানিবাস, সফিউল আলম স্টিল মিল ও নন্দনপুর এলাকায় সামিটের বিদ্যুৎ প্রকল্পে। কোটবাড়ীর নন্দনপুর এলাকায় ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) রয়েছে। সেখান থেকে ৮ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস কুমিল্লা শহর ও শহরতলিতে ঢোকে।
কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষে বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। রবিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অক্সিজেন সেবার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সদস্যবৃন্দ কুমিল্লা নগরীতে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং কুমিল্লা ইউনিটের সভাপতি আনম মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস এম মাসুম হান্নান, কুমিল্লা ইউনিটের সাধারন সম্পাদক মাশুক মেহেদী সাকিব, কুমিল্লা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এক্স সিইও জাহিদুল হাসান, কুমিল্লা ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রিফাত, কুমিল্লা ইউনিটের ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান খান, কুমিল্লা ইউনিটের সহ সম্পাদক এবং লালমাই ইউনিটের আহবায়ক ফুয়াদ আহম্মেদ আসিফ, কুমিল্লা ইউনিটের সদস্য এবং ক্যান্টনমেন্ট ইউনিটের আহবায়ক মোঃ বায়েজিদ এবং তার টিম। এছাড়াও অন্যান্য সংগঠন প্রধানের মাঝে উপস্থিত ছিলেন রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু।
প্রধান অতিথির বক্তব্য সাংসদ বাহার বলেন, ১৫ অগাস্ট বাঙ্গালী জাতির শোকের দিন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এদিনে নির্মমভাবে হত্যা করা হয়। আজ ইয়ুথ ক্যাডেট ফোরাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে। বাংলাদেশব্যাপি ইয়ুথ ক্যাডেট ফোরামের কার্যক্রম পরিচালিত হলেও প্রথমেই কুমিল্লাকে বেছে নিয়েছে বলে সাংসদ বাহার ইয়ুথ ক্যাডেট ফোরামকে ধন্যবাদ জানান।
কুমিল্লায় কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়ার জন্য হটলাইন সেবা চালু করেছিল কুমিল্লা সিটি ফাউন্ডেশন।
গত ৮ আগস্ট থেকে ১২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই কার্যক্রম চলে। যারা হাত পাততে পারে না, নাম ও পরিচয় গোপন রেখে ছবি না তুলে ২৫২ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
শুরুতে এই সংগঠনের হটলাইন নাম্বারটি কুমিল্লার বিভিন্ন জনপ্রিয় গ্রুপসহ সিটি ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজ দেয়া হয়েছে। কুমিল্লা সিটি,আদর্শ সদর, বুড়িচং এলাকায় তাদের কার্যক্রম চলে।
কুমিল্লা সিটি ফাউন্ডেশনর সভাপতি জামাল খন্দকার বলেন, করোনা মহামারি কুমিল্লায় প্রকোপ আকার ধারণ করেছিল। লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যাবিত্তরা কর্মহীন হয়ে যায়।
আর্থিক অবস্থা খারাপ থাকলেও লজ্জ্বায় জনসম্মুখে আসতে চায় না। তাই আমরা হটলাইন নাম্বার চালু করে নাম পরিচয় গোপন রেখে এই খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। মানবতার সেবায় আমাদের এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ এর সদস্য মোঃশাহ আলম ভূইয়া আলম,মোঃ হারুনুর রসিদ,মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আবুল,মোঃ আবুল খায়ের, আরিফ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
কুমিল্লায় নিজ কার্যালয়ে ১০০ জনের শরীরে মডার্নার টিকা পুশ করেছেন কাউন্সিলর নাদিয়া নাছরিন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
তবে কাউন্সিলর নাদিয়া নাছরিন দাবি করেছেন, জনস্বার্থেই তিনি এই কাজ করেছেন। ইনজেকশন পুশ করার পূর্ব অভিজ্ঞতা তার রয়েছে। তিনি কুসিকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, টিকা দেওয়ার সময় কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি। কাউন্সিলর মাস্ক পরিহিত ছিলেন না। অভিযোগ রয়েছে, তিনি নিজ এলাকার পছন্দের লোকদের ডেকে এনে টিকাগুলো পুশ করেন।
এই বিষয়ে শুক্রবার সকালে কাউন্সিলর নাদিয়া নাছরিন বলেন, ৯ আগস্ট হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা সংকটের কারণে স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়। ৬০০ টিকার মধ্যে সে সময় ১০০ টিকা থেকে যায়।
পরের দিন টিকা দেওয়া যাবে কি না বিষয়টি মেয়র মহোদয়কে জানানো হয়। তিনি জানান, গণটিকার সময় বাড়ানোর সুযোগ নেই। তখন স্থানীয় সকলের অনুরোধে টিকাগুলো আমার কার্যলয়ে এনে বিকেল ৪টার মধ্যে স্থানীয়দের পুশ করি। এ বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, আমি কাউন্সিলর হওয়ার আগে টিকাদান কর্মসূচি পালন করেছি। এফপিবিআইতে দীর্ঘ দিন চাকরি করেছি। আমার এ বিষয়ে সনদও রয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলেই আমার কার্যালয়ে আনা হয়েছে। আর টিকাদান কেন্দ্রে যেসব দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ছিল তারা ভয়ে চলে যায়। টিকাগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। জনস্বার্থে আমি এই কাজ করেছি।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, গণটিকার শেষ দিনে হারুন স্কুল কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রশাসন কার্যক্রম বন্ধ করে দেয়। টিকা কিভাবে কাউন্সিলরের কার্যালয়ে গেল আমার জানা নেই।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জহিরুল ইসলাম জানান, আমাদের নির্ধারিত কেন্দ্রের বাইরে টিকা দেওয়ার কোনো বিধান নেই। কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শুনেছি। তবে টিকা বাকি থাকলে আমাদের ফেরত দেওয়ার কথা। কাউন্সিলর এই কাজ কিভাবে করলেন আমার জানা নেই।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কেন্দ্রের বাইরে টিকাদানের কোনো সুযোগ নেই। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সত্যরে সন্ধানে অবিরাম যাত্রা এই শ্লোগানক ধারণ করে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লা’র শুভ সূচনা৩১জুলাই থেকে এর যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১২ আগস্ট)।
উদ্বোধন করনে আলোকিত কুমিল্লার প্রধান উপদেষ্টা কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক ও শিরোনাম পত্রিকার সম্পাদক নিতীশ সাহা।
কুমিল্লা জুয়েলারী মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকি তাপস, প্রবীন সাংবাদিক এটিএন বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা পল্লী উন্নয়ন একাডমীর (বার্ড) পরিচালক ডঃ মিজানুর রহমান, আলোকিত কুমিল্লার সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা নারী উদ্যোক্তা আর এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুমি রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, ডেইলি ষ্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুর, পথিকৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবির ভূইয়া, খবরের সন্ধানের সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কুমিল্লা টুয়েন্টিফোর টিভির বার্তা সম্পাদক আশিকুর রহমান আশিক, দৈনিক শিরোনামের প্রধান আলোকচিত্রী ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সালউদ্দিন সুমন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, অন নিউজ টুয়েন্টিফোর ডট কমের হেড অব নিউজ জহিরুল হক বাবু, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি রাকিবুল হাসান রানা, দৈনিক ডাক প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার নুরুল ইসলাম, দৈনিক দেশের পত্র কুুমিল্লা প্রতিনিধি ফেরদৌস মিঠু প্রমুখ। এছাড়াও কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর আয়োজনে কুমিল্লা নগরীতে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। নগরীর ২৭টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সাধারণ মানুষের উপছে পড়া ভিড় দেখা গেছে। প্রথম দিনে প্রায় ১৬ হাজার মানুষ বিনামূল্যে টিকা গ্রহণ করেছেন। শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মো. মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী প্রমুখ। উদ্বোধন শেষে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা বিনামূল্যে করোনা টিকা পাচ্ছি। সরকারি নিয়মে সবাই টিকা পাবেন। টিকা গ্রহণের পর যদি কারও সমস্যা হয় বা ব্যাথা করে স্বাস্থ্যকর্মীদের জানাবেন।
নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম জানান, প্রথম দিনে নগরীর ৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে প্রায় ১৬ হাজার টিকা প্রদান করা হয়েছে। রবিবার ও সোমবার গণটিকা কার্যক্রম চলবে। যাদের বয়স ২৫ ঊর্ধ্বে তারাই টিকা গ্রহণ করতে পারবে। ৫০ বছরের ঊর্ধ্বে যে সকল নাগরীক রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, যারা আজ (শনিবার) টিকা পায়নি। তারা আগামীকাল টিকা পাবে। টিকা নিয়ে চিন্তার কোন কারণ নেই। সবাই টিকা পাবে। আজ যে সকল ওয়ার্ডে জনবল সংকট ছিলো, অদক্ষ জনবল ছিলো তা সমাধান করা হয়েছে। আমরা আশা করি আগামী দুই দিন কাজে আরও গতি আসবে। নাগর বাসীদের মাঝে আরও উৎসাহ তৈরি হবে।
কুমিল্লার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। শনাক্তের হার কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। কুমিল্লায় উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও রোগীদের চাপ সামাল দিতে হিমশিত খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘন্টায় মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও ১৪ জন। শুক্রবার ( ৬ আগস্ট) সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টায় কুমিল্লায় ৫৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৩ জন, আদর্শ সদরের ১, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ের ৫৮, ব্রাহ্মণপাড়ার ২৪ জন রয়েছেন।
এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ১৯, দেবিদ্বারের ১৫, দাউদকান্দির ৩২, লাকসামের ৬, লালমাইয়ের ২২, নাঙ্গলকোটের ৫৫, বরুড়ার ১৯ , মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৮২, মেঘনার ১৮ ও তিতাসে ১৪ রয়েছেন।
নিহত ১৫ জনের মধ্যে এর মধ্যে চান্দিনা ৩ জন, বরুড়া ৩ জনসহ বাকিরা অন্যান্য উপজেলার। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৩৮ থেকে ৭৫ বছরের মধ্যে ।
কুমিল্লায় সর্বমোট ৩৩ হাজার ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ফলে জেলাজুড়ে মারা গেছেন ৭৮৬ জন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতি হচ্ছে। বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে। সে সাথে খাদ্য সামগ্রী বিতরণও চলছে।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় সক্রমণের হার ৪০,৪৫ ছিল। যা বর্তমানে ৩০-৩২ শতাংশে নেমে এসেছে। জেলা জুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। টেস্ট বেশি হওয়ায় আক্রান্ত সংখ্যা বেশি হচ্ছে। গণটিকা কার্যক্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৬১৮ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৮০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮০২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯০ জন, আদর্শ সদরের ২৭, সদর দক্ষিণের ২২, বুড়িচংয়ের ৩২, ব্রাহ্মণপাড়ার ৩৮ জন রয়েছেন।
এছাড়া চান্দিনার ৩৫ জন, চৌদ্দগ্রামের ৮৬, দেবিদ্বারের ৩২, দাউদকান্দির ২৪, লাকসামের ৫৩, লালমাইয়ের ১১, নাঙ্গলকোটের ৭০, বরুড়ার ৬২, মনোহরগঞ্জের ২১, মুরাদনগরের ১২, মেঘনার ১৭, তিতাসের ৪০ ও হোমনা উপজেলার ৩০ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৫০ থেকে ৯৬ বছরের মধ্যে । এর মধ্যে সিটিতে ৪ জন, মুরাদনগর ২ জন, দাউদকান্দি ২ জন, চৌদ্দগ্রাম, বুড়িচং,দেবিদ্বার, মনোহরগঞ্জ, বরুড়া, সদর, ব্রাহ্মণপাড়ায় একজন করে মারা গেছে। যার মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী ।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ৩২ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৭৭২ জন।