কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
মৃদু কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানেও।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান টানা তিন ঘণ্টা দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস নিয়েছেন। শনিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।
দশম শ্রেণির শিক্ষার্থী রুদাভা বলে, ডিসি স্যার প্রথমে ক্লাসে এসে আমাদের খোঁজখবর নেন। মাইক ও মার্কার পেন হাতে নিয়ে বোর্ডে ছবি এঁকে গল্পের মত করে জীববিজ্ঞান পড়ান। তিন ঘণ্টা চোখের পলকে চলে গেল। এছাড়া পড়াশোনার কৌশল শিখিয়ে দিলেন। ডিসি স্যার আমাদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা মুগ্ধ।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেছি। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি।
তিনি বলেন, ফয়জুন্নেছা স্কুলের শিক্ষার্থীরা অনেক মেধাবী। ক্লাস করতে করতে কখন তিন ঘণ্টা চলে গেছে বুঝতে পারিনি। গতনুগতিক সিস্টেম থেকে বের হয়ে সহজভাবে একটি বিষয়কে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেছি। যখন ক্লাস করেছি তিন ঘণ্টা একটি কল ধরেনি। আমার কাছে তখন শিক্ষার্থীরাই বেশি গুরুত্ব ছিল। আমি সুযোগ পেলেই স্কুলে ক্লাস করাতে চলে যাই। আগামী শনিবার জিলা স্কুলে ক্লাস করাব।
জেলা প্রশাসক বলেন, শিক্ষকরা একটু আন্তরিক হলে একটি ক্লাসকে প্রাণবন্ত করে তোলা যায়। শুধু পড়ালে হবে না তাদের স্বপ্ন দেখাতে হবে।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, জেলা প্রশাসক স্যার শিক্ষার্থীদের অন্যরকম একটা দিন উপহার দিয়ে গেলেন। সম্পূর্ণ অনাড়ম্বর পরিবেশে দশম শ্রেণির ছাত্রীদের জীববিজ্ঞান ক্লাস নিলেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার স্বপ্নও দেখালেন।
মাদক ব্যবসায়ীদের হাতে নিহত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কো-অর্ডিনেটর মিথুন হত্যাকারীদের দ্রিত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর টাউনহলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাধারণ মানুষজন মিথুন ভূঁইয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে স্লোগান দেন।
হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের কুমিল্লা জেলা শাখার সভাপতি ফিরুজুল আলম খোকন বলেন, মিথুন ভূঁইয়ার মত একজন ভালো ছেলেকে মাদক ব্যবসায়ীরা নির্মমভাবে খুন করলো।এখনো তাদের বিচার হচ্ছে না। আমরা চাই মিথুন ভূঁইয়ার হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার তানভীর আহমেদ, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলে এসে মিলিত হয়ে অনুষ্ঠান কার্যক্রম শেষ হয়।
সাংস্কৃতিক সংগঠন অধুনা থিয়েটারকে দু’লাখ টাকার চেক প্রদান করলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার বেলা ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।
অধুনা থিয়েটারের পক্ষে চেক গ্রহণ করেন অধুনার প্রতিষ্ঠাতা এড.শহীদুল হক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোঃ শামীম আহমেদ, ব্যাংকার সাইফুল ইসলাম, রোজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিৎ কুমার তলাপাত্র ও সংগঠনের কনিষ্ঠ সদস্য নানজিবা সৃজিতা।
চেক প্রদান শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বার্ষিক নাট্যোৎসব আয়োজনসহ থিয়েটারটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দুই লক্ষ টাকার চেক প্রদান করি। এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে ১৫ লাখ ৫৫ হাজার ২শ টাকাসহ বিভিন্ন সামাজিক কল্যাণকর কাজে আরো ১০ লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করি।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোঃ রাসেল ও তার স্ত্রী শামিমা আক্তারের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে গ্রাহকরা।
রোববার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে শতাধিক গ্রাহক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করে। তার আগে নগরীর টাউনহল থেকে একটি তারা বিক্ষোভ মিছিল নিয়ে পূবালী চত্বরে আসে। মানববন্ধনে মোঃ মোহসিন হোসেন, মোঃ জামাল খান সুমন, আবদুর রশীদ কাজী সাঈদ নামে বেশ কয়েকজন গ্রাহক জানান, সিও রাসেলকে কারাগারে রাখলে সাধারণ গ্রাহকদের ক্ষতি হবে সবচেয়ে বেশী। রাসেলকে মুক্তি দিলে দিশেহারা গ্রাহকরা তাদের প্রাপ্য বুঝে নিতে পারবে। প্রয়োজনে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হউক। ১৬ সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী গুলশান থানায় মামলাটি করেছেন। মামলায় অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।
কুমিল্লার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, উন্নয়ন কর্মকাণ্ড, দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম মন্জু, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ ও কীভাবে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনার বিকল্প ব্যবহার করা যায় তা নিয়ে কথা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত গুরত্বসহকারে কথা শুনেন। পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশনের সমস্যা সমাধানে আমেরিকার সরকার সহযোগিতা করতে প্রস্তুত।
সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া বলেন, মার্কিন রাষ্ট্রদূত আমাদের হাসপাতালের কোভিড-১৯ কার্যক্রম দেখেন এবং হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে প্রশংসা করেছেন।
এরপর মার্কিন রাষ্ট্রদূত কুমিল্লা লাকসাম উপজেলার পশ্চিমগাঁও অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেন।
দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী টিকটক-লাইকির মতো ভিডিও প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়েছে। যার প্রমাণ কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্রী।
সম্প্রতি শ্রেণিকক্ষে বানানো একটি টিকটিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এদিকে ফেসবুকে প্রচার করা হচ্ছে ওই পাঁচ ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, শ্রেণিকক্ষে টিকটিক ভিডিও যারা বানিয়েছে তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। ডিসেম্বরে পরীক্ষা, সামনে ভালো ক্যারিয়ার রয়েছে। সবকিছু বিবেচনা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে। আগামীতে তারা এ ধরনের কাজ করবে না বলে ক্ষমা চেয়েছে। আর ফেসবুকে বহিষ্কারের যে বিষয়টি ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।
উল্লেখ্য দেড় বছর স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝুঁকে পড়েছে ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক ও লাইকি’র মতো প্ল্যাটফর্মে। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরও সেই টিকটিক আসক্ত কমাতে পারছে না। করোনা এর এই সময়ে এসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ হারে বৃদ্ধি পেয়েছে।
নিজের লেখা, সুর ও কম্পোজিশন করা ‘প্রস্থান’ নিয়ে কুমিল্লার ছেলে আর্ষ।
শনিবার রাতে গানটি রিলিজ করেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। কুমিল্লার জনপ্রিয় মিউজিক লেভেল ‘মোগলাই রেকর্ডস’ ব্যানারে গানটি রিলিজ হয়।
আর্ষ রহমান জানান, একটি এনিমেশন মিউজিক ভিডিও হিসেবে গান টি রিলিজ হয়েছে। আমি আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। ‘প্রস্থান’ শিরোনামের গানটি খুব প্রাণখুলে গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের বিবেচনা। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে ‘প্রস্থান’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্পটিফাই, আইটিউন্স সহ দেশী বিদেশী একাধিক অ্যাপএ।
উল্লেখ্য, কুমিল্লার ছেলে আর্ষ রহমান । Aarsh নামে বেশ পরিচিত একটা মুখ কুমিল্লার গানপ্রিয় শ্রোতাদের কাছে। ইউটিউবে নিজের চ্যানেলে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের গান কভার করে বেশ সুনাম কুড়িয়েছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশেনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আ.লীগ নেতা আবির আহমেদ ফটো মারা গেছেন। মঙ্গলবার ( ৩১ আগস্ট) বেলা ১২ টায় কুমিল্লার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আবির আহমেদ ফটো’র পুত্র রায়হান আহমেদ। তিনি জানান, বাদ মাগরিব কুমিল্লা হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
জানা যায়,কাউন্সিলর আবির আহমেদ ফটো কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৩ বার পৌর কমিশনার এবং বর্তমানে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।আবির আহমেদ ফটো বীরমুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আবদুল হামিদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশেনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আবির আহমেদ ফটো মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
কুমিল্লায় গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযাগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক, উপদেষ্টাসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করে কুমিল্লার আদালতে একটি মামলা করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ১ নং আমলি আদালতে সাইফুল খান নামের একজন কুমিল্লার ৩৯ জন গ্রাহকের পক্ষে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান।
মামলার বাদী সাইফুল খান বলেন, নানা সময়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পার হলে তারা পণ্য দিচ্ছে না। টাকা আটকে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমি আমার আত্মীয়স্বজনসহ সার্কেল থেকে টাকা সংগ্রহ করে ই-অরেঞ্জকে দিই। সঠিক সময়ে পণ্য তাদের দিতে না পেরে আমিও চাপের মুখে পড়েছি।
তিনি আরও বলেন, আসামিরা সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষ হয়ে মামলাটি করেছি। আমরা এখন পর্যন্ত ই-অরেঞ্জকে ৩ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি।
তিনি বলেন, আমাদের কষ্টার্জিত শেষ সম্বলটুকু ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। কঠোর শাস্তি কামনা করছি তাদের, যেন ভবিষ্যতে কেউ ই-কমার্সের আড়ালে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতে না পারে।
অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান জানান, প্রতারণার মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১১ নভেম্বরের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।