সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি সিআইপিদের দুই দিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিজনেস সামিটে উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিয়েছেন ইউএসবিডি গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান মজুমদার। মশিউর রহমান মজুমদারের জন্ম কুমিল্লা জেলার সদর দক্ষিণের শানিচোঁ গ্রামে। তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিউইয়র্কে বসবাস করছেন। নিউইয়র্কের বাঙ্গালী কমিউনিটিতে তিনি একজন সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক হিসেবে বেশ পরিচিত।
এদিকে গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অধিবেশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, কূটনৈতিক কর্মকর্তাসহ ২০০ টিরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক মিরাকেলস নিয়ে আলোচনা করেন।
সামিটে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সামিট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিমুখী বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
সদর দক্ষিণ প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লার সদর দক্ষিণে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার। নিহতের নাম শামছুল আলম রিপন (২৮)। সে কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ছিলেন। শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জোড়কাননের লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। এ ঘটনা দুই জন আহত হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে রিপন মারা যায়।
ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রিপনের মৃত্যুর খবরে তার সহপাঠীদের ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লায় ট্রেন-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ থেকে সবজি নিতে ভিড় করেছে উৎসুক জনতা। রোববার (২৯ আগস্ট) সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ড ১২-১৮৭১) প্রায় তিন টন সবজি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এসব সবজি স্থানীয় নিমসার বাজার বাজারে যাওয়ার কথা ছিল। তার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি।
স্থানীয় সাজু আক্তার বলেন, করলা-চিচিঙা সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি। সবজিগুলো গাড়ি চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।
আব্দুল মান্নান নামে আরেকজন বলেন, পাশের বাড়ির বড় ভাই খবর দেওয়ায় এসেছি। কিছু সবজি বিক্রি করব, কিছু খাওয়ার জন্য বাসায় নিয়ে যাচ্ছি।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জসিম বলেন, ট্রাকের চালক ও সবজি মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সদর দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশাররফ জানান, দুর্ঘটনার পর উৎসুক জনতা ট্রাকে থাকা সবজি নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে। এ সময় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।
এর আগে শনিবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কুমিল্লায় ট্রেন -ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ আগস্ট) রাত দুইটায় পদুয়ার বাজার বিশ্বরোডে ঢাকা -চট্টগ্রাম রেল ওভার ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছে সদর দক্ষিণ থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) সালাম।
তিনি জানান রাত দুইটায় দিকে চট্টগ্রাম মুখী মহানগর এক্সপ্রেস ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রেন লাইনচ্যুত হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেউ আহত হয়েছি কিনা তা বলতে পারছি না।
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর চৌয়ারা-চকবাজার রোডের গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে দুজনই নারী। তারা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুরের এলাকার বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছে সদর দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল সিফাত । তিনি জানান, একটি দ্রুত গতির ড্রাম ট্রাক অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এ ঘটনা ঘটে । এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী তাসলিমা ও মমতা নামে দুই নারী নিহত হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ড্রাম ট্রাকটি আমাদের নজরদারিতে রয়েছে। দ্রুত সময়ে মধ্যে জব্দ করে থানায় নিয়ে আসা হবে।
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর চৌয়ারা-চকবাজার রোডের গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে দুজনই নারী। তারা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুরের এলাকার বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছে সদর দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল সিফাত । তিনি জানান, একটি দ্রুত গতির ড্রাম ট্রাক অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এ ঘটনা ঘটে ।
এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী তাসলিমা ও মমতা নামে দুই নারী নিহত হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ড্রাম ট্রাকটি আমাদের নজরদারিতে রয়েছে। দ্রুত সময়ে মধ্যে জব্দ করে থানায় নিয়ে আসা হবে।
করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়া কুমিল্লার পর্যটনশিল্পে প্রাণ ফিরতে শুরু করেছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দেওয়া হয়েছে।
এতে প্রথম দুই দিন দর্শনার্থীসংখ্যা কম থাকলেও বর্তমানে পর্যটকদের সরব উপস্থিতি দেখা যায়।
সরেজমিনে শনিবার (২১ আগস্ট) কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে এমন চিত্রই দেখা যায়।
এদিকে বিনোদন কেন্দ্রের হোটেল-মোটেলগুলোও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর প্রবেশমুখে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি তদারকি কঠোরভাবে পালিত হচ্ছে। তবে ভেতরে প্রবেশের পর মাস্ক খুলে অনেকে পকেটে ঢুকিয়ে রাখছেন।
প্রাচীন ঐতিহ্য আর শিক্ষা-সংস্কৃতির নগরখ্যাত কুমিল্লার পর্যটনশিল্প দেখতে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। ২০১৮-১৯ অর্থবছরে শুধু শালবন বিহার ও ময়নামতি জাদুঘর থেকে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। তবে করোনার প্রকোপ বাড়ায় গত ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয় ৫৫ লাখে নেমে এসেছে।
পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান কুমিল্লা জনপ্রিয় ম্যাজিক প্যারাডাইস। সেখানে গিয়ে দেখা যায়, খুব কমসংখ্যক দর্শনার্থী রয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক মূল্যবান রাইড নষ্ট হয়ে গেছে। নিষেধাজ্ঞা তুলে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় সংশ্লিষ্টরা সন্তুষ্ট হলেও পরবর্তী লকডাউন আসছে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ভয়ে আছেন ফের লকডাউন হলে লোকসানের পরিধি বাড়বে ভেবে।
এ শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত এ শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও সরকার সার্ভিস চার্জ গ্রহণে সহনীয় হলে করোনার প্রভাবে বিপর্যয়ে পড়া পর্যটনশিল্প লোকসান কাটিয়ে উঠতে পারবে।
সিলেটের শ্রীমঙ্গল থেকে প্রথমবারের মতো কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থান শালবন বিহারে ঘুরতে এসেছেন মৌ। তিনি বলেন, লকডাউনে দীর্ঘদিন ঘরে বসে থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। তাই বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ায় আমাদের জন্য অনেক ভালো হয়েছে। পরিবার নিয়ে দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
ঢাকা থেকে মা-বাবার সঙ্গে ঘুরেতে এসেছে প্রথম শ্রেণির ছাত্রী আকিফা আননূর আরিয়া। করোনার প্রভাবে স্কুল বন্ধ রয়েছে। আরিয়া বলেন, আমি অনেক দিন ঘরে বন্দি ছিলাম। তাই মা-বাবা আমাকে ঘোরাতে নিয়ে এসেছে। দর্শনার্থী পিয়াস বলেন, নোয়াখালী থেকে দীর্ঘদিন পর আমার প্রিয় স্থান কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ঘুরতে এসেছি। এত দিন ঘরবন্দি ছিলাম। দৃষ্টিনন্দন পরিবেশ ও রাইড চড়ে মনটা অনেক তরতাজা হয়েছে।
ম্যাজিক প্যারাডাইসের সিওও আলিমুল ইসলাম বলেন, পাঁচ মাস পর সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ম্যাজিক প্যারাডাইস। আগত দর্শনার্থীদের মাস্ক ফ্রি দিচ্ছি, সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করছি। সরকারের নির্দেশনা মোতাবেক সব স্বাস্থ্যবিধি আমরা পালন করছি। সবাইকে সচেতন হতে হবে।
কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের কাস্টোডিয়ান মো. হাসিবুল হাসান সুমি বলেন, পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির বিষয়টি কঠোরভাবে তদারক করা হচ্ছে। ধারণক্ষমতার অর্ধেকের বেশি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। টিকিট কাউন্টারেও তদারক করা হচ্ছে, যাতে কেউ প্রবেশের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে না পারেন।
কুমিল্লার সদর দক্ষিণে ভোরের আলো যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
রোববার ( ১৫ আগস্ট) দিনব্যাপী শোকর্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, হসপিটালের রোগী এবং অসহায়দের খাবার বিতরণ, মাস্ক বিতরণ সহ নানা আয়োজন ছিল ।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোরের আলো যুব ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি যুবলীগ নেতা সিরাজুল ইসলাম লিটন। উক্ত সংগঠনের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুর রহমান, আবদুল কাদের।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি, সহ সভাপতি আকবর কবির, অর্থ সম্পাদক আবুল খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন জিসান, জাতীয় দিবস উৎযাপন বিষয়ক সম্পাদক মাসুদ সেলিম, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ভোরের আলো যুব ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি ।
জননেত্রী শেখা হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে । প্রিয় নেতা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি মহোদয়ের অনুপ্রেরণায় এলাকার প্রতিটি মানুষের সুখ দু:খে সঙ্গী হচ্ছি । সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ার জন্য আমি আপ্রাণ চেষ্ট করে যাব ।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এস আই আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান মোটরসাইকেল উদ্ধার করেছি। মোটরসাইকেলে থাকা দুইজনেই ঘটনাস্থলে নিহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস স্ট্যান্ডসহ পৃথক কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৯ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মোঃ রুকন মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২০), চাঁদপুর জেলার কচুয়া থানার আসাদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ জিহান হোসেন (২০), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ আবির (১৯) |
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের মোঃ মোবারকের ছেলে মোঃ আলমগীর (২০), কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে মোঃ রুবেল (৩১), কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা গ্রামের শাহআলম এর ছেলে মোঃ রনি (৩৩), কুমিল্লা জেলার বুড়িচং থানার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জুলহাস মিয়ার ছেলে মোঃ ওহিদ মিয়া (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত হাজী আসমত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আমির হোসেন (৪০)।
র্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া , শাসনগাছা বাসস্ট্যান্ড ও বুড়িচং ভরসার বাজারে অভিযান পরিচালানা করে তাদের আটক করা হয়েছে। ১১ টি ভুয়া রশিদের বইসহ চাঁদাবাজির ১৯ হাজার ১৭০ টাকা উদ্ধার জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন চালকদের ভয়-ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবহনে চাঁদাবাজমুক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।