Category: তিতাস

  • কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

    জুয়েল রানা, তিতাস প্রতিনিধি

    কুমিল্লার তিতাসে মো: কামরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার  (২৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ বললামপুর নয়াবাড়ি এলাকার পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।  সে উত্তর বলরামপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে ।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নয়াবাড়ি আলআমিনের দোকানের যায় । রাত ৯ টায় তার মুঠোফোনে বার বার কল দিলেও সে রিসিভ করেনি । রাতে বিভিন্ন সাথে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায় নি।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের উপ পরিদর্শক ( এস আই) বিল্লাল হোসেন  জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার জানিয়েছে তার মৃগি রোগের সমস্যা আছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই । মৃত্যু কারণ জানতে কামরুলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত  মোবাইলটি পাওয়া গেছে।

  • কুমিল্লার তিতাসে ছেলেকে খুঁজতে গিয়ে লাশ হলেন মা !

    (জুয়েল রানা, তিতাস প্রতিনিধি)

    কুমিল্লা তিতাসে ঘরে ফিরতে দেরি হওয়ায় ছেলে সাব্বিরকে খুঁজতে গিয়ে লাশ হলেন মা শাহনাজ বেগম (৪৫)। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভিটিকান্দি ঈদগাঁ এলাকার খালের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ । তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু বলতে পারছে না পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন


    তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস । নিহত শাহনাজ ৫ সন্তানের জননী । সে পোড়াকান্দি গ্রামের আসামুদ্দিনের স্ত্রী। লাশ থেকে একটু দূরে কনডম পাওয়া গেছে।

    জানা যায়, শাহনাজ মঙ্গলবার রাত ৯ টায় তার ছেলে সাব্বির (১৯)কে খোঁজতে বের হয় । পরে রাত দশটায় ছেলে ফিরে আসলেও মা ফিরে আসেনি । রাতে কয়েকটি স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি । পরে সকাল ১১ টায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে প্রবাসী হেলাল এর পরিত্যক্ত বাড়ির খালের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা ।

    শাহনাজের স্বামী আসামুদ্দিন বলেন, কারো সাথে আমাদের কোন ঝগড়া বিবাদ নেই, রাতে আমার মেজো ছেলেকে খুজতে বের হয়েছিলো। অনেকক্ষন পর ঘরে না আসায় আমরা তাকে খোঁজতে বের হই এবং রাতে না পেয়ে সকালেও খুঁজছি। হঠাৎ করে শুনতে পাই ঈদগার ওখানে একটি লাশ পরে আছে। দৌড়ে গিয়ে দেখি আমার স্ত্রীর লাশ ।

    এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, মরদেহের একটি চোখ উঠানো ছিল । ধারণা করছি মাছে খেয়ে ফেলছে । আমরা গিয়ে লাশটি খালের পাশে দেখতে পাই । কে বা করা খাল থেকে উঠাইছে তা নিশ্চিত হতে পারিনি । তাৎক্ষণিক ভাবে ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের কোন আলমত পাওয়া যায়নি । পরিবারের কোন অভিযোগ নেই । লাশটির ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে ।

  • লঞ্চের ছাদে ডিজে পার্টিতে নাচানাাচি; নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টিতে নাচানাাচি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্টে নিখোঁজ কিশোর শামীম হোসেনের (১৪) লাশ ভেসে উঠেছে।

    মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

    নিহত শামীম তিতাস শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে। স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার উপ পরিদর্শক ( এস আই) সুমন মিয়া জানান, সোমবার রাত সাড়ে ৯ টায় তিতাস নদীতে লঞ্চের ছাদে নাচানাচির এক পর্যায়ে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এসময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেন। তার মরদেহ ভোরে ভেসে উঠেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

    এ ঘটনায় ১৫ জন কিশোর আহত হলেও গুরুতর দগ্ধ ২ জনকে ঢাকা বার্ন ইউনিটে নেয়া হয়েছে।

    উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত উপজেলা প্রশাসন ও তিতাস থানা কর্তৃক এসব নদীতে ডিজেপার্টির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। পুলিশ কিছু জায়গায়  অভিযানও পরিচালনা করে। 

  • কুমিল্লায় লঞ্চে উচ্চ শব্দে ডিজে পার্টি; বিদ্যুৎ খুটির তারে লেগে দগ্ধ ১৫ কিশোর!

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার গোমতী তিতাস নদীতে লঞ্চের ছাদে মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিল একদল  কিশোর।  এ সময় বিদ্যুৎ খুটির তারের সাথে জড়িয়ে প্রায় ১৫  জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

    সোমবার (২৩ আগস্ট) রাত ১০  টায় তিতাস দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার এন্ড সন্স নামের লঞ্চে  এ ঘটনা ঘটে।

    এঘটনায় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।

    গুরুতর আহতদের  জেলে ও স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে তিতাস স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন নিখোঁজ ও ১৫-১৬ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা নিশ্চিত নয়, তবে তা নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।




  • ছিনতাই মামলায় কারাগারে কুমিল্লার শ্রমিকলীগ নেত্রী; দল থেকে অব্যাহতি !

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লায় জাতীয় শ্রমিক লীগের তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাইয় মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে মনু মিয়া বাদী হয়ে ছিনতাই মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

    এ ঘটনায় একই দিনে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী ।

    মামলার সূত্রে জানা যায়, সোমবার ( ৯আগস্ট) শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে যায়। ব্যাংকে ভীর থাকায় জমা না দিয়ে বাড়িতে ফেরার পথে হোমনা বাজারের অভিযুক্ত মৌসুমীসহ ৪ সহযোগী গতিরোধ করে শারমিনের ব্যাগে থেকে ১ লাখ টাকা নিয়ে যায় ।

    এসময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন ৩জন নারী ছিনতাইকারিকে আটক করে । তবে মৌসুমী পালিয়ে যায় । পরবর্তীতে কৌশলে যোগাযোগ করে ১ লাখ টাকার মধ্যে ৮০হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেয়া হবে এমন প্রলোভন দিলে তিতাসের শ্রমিকলীগ সম্পাদিকা মৌসুমী ৮০হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়রা এই ৪নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানা পুলিশের তুলে দেয়।

    হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, ভোক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের পর প্রাথমিক তদন্ত করে শ্রমিকলীগ নেত্রী মৌসুমী সহ ৪ নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এঘটনায় মৌসুমী (২৫),হাছিনা আক্তার (২৬) , আঁখি সরকার (২০), শিউলী (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় উত্তর জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ নির্দেশ ক্রমে মৌসুমিকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের কমিটিতে সংগঠন বিরোধী কর্মকান্ড করে কেউ রক্ষা পাবে না।

  • ঢাকা থেকে সন্ত্রাসী সাগর গ্রেফতার; সেই পিস্তল উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ !

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার তিতাসে শামসুল হুদা নামে এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী সাগরকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (৯ আগস্ট) সকাল ৬ টায় ঢাকার ডেমরা থানার মাতুইল এলাকাতে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয়েছে।

    আটককৃত সন্ত্রাসী সাগর শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই। সাগরের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল। তিনি জানান, ভিডিওটি নজরে আসার পর থেকে রাতভর গ্রেফতার অভিযান অব্যাহত ছিল । সকালে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তার কাছে থাকা পিস্তলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

    সন্ত্রাসী সাগর আটকের পর ভোক্তভোগী পল্লী চিকিৎসককে শামসুল হুদা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসী সাগর এলাকাতে যেন আর প্রভাব দেখাতে না পারে সে ব্যবস্থা করতে হবে । পুলিশ দ্রুত সময়ে তাকে আটক করেছে শুনে খুশি হয়েছি। আমরা আর কত চুপ থাকবো । দশ বছর ধরে নিরবে চাঁদা দিয়ে আসছি। এলাকায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলে না। আমি জীবনের মায়া না করে ভিডিও ফেসবুকে দিয়েছি। আমি চাই এসব চাঁদবাজদের স্থান যেন এই সমাজে না হয়। তিতাসবাসী অতিষ্ঠ সন্ত্রাসী সাগরের জ্বালায় । আমি তার ফাঁসি চাই । এখনও আমি ভয়ে আছি। কারণ তার সহযোগীরা আমার আশে-পাশে রয়েছে।

    উল্লেখ্য রবিবার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শান্তির বাজারে শামসুল হুদা নামে এক পল্লী চিকিৎসককে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয় ।রোববার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শান্তির বাজারে এ ঘটনা ঘটে। পরে নিজের জীবন রক্ষা ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওই পল্লী চিকিৎসক।

    পল্লী চিকিৎসক শামসুল হুদা জানান, শনিবার (০৭ আগস্ট) রাতে আমার বাসায় একদল ডাকাত হামলা করে। কিন্তু প্রতিবেশীরা টের পেলে তারা পালিয়ে যায়। রোববার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ গণ্যমান্য বক্তিদের জানানো হয়। বিকেল ৪টায় সাগর ক্ষিপ্ত হয়ে আমার চেম্বারে ঢুকে প্রথমে আমাকে হুমকি দেয়। পরে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

    ভয়ে আমি নগদ ও বিকাশে ৩৯ হাজার টাকা দেই। সে টাকা নিয়ে আরও দুই লাখ টাকার জন্য চাপ দিয়ে যায়। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। সে আগেও আমার কাছে চাঁদা দাবি করেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। সকলের সহযোগিতায় এখন নিরাপদে আছি।

  • কুমিল্লায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, ভিডিও ভাইরাল; সন্ত্রাসী সাগরকে খুঁজছে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার তিতাসে শামসুল হুদা নামে এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চাঁদাবাজির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় চলছে।

    রোববার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শান্তির বাজারে এ ঘটনা ঘটে। রাতে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। পরে নিজের জীবন রক্ষা ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওই পল্লী চিকিৎসক।

    জোরপূর্বক টাকা নিচ্ছে সন্ত্রাসী সাগর

    অভিযুক্তের নাম সাগর। তিনি উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই। সাগরের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ কমপক্ষে ৮ টি মামলা রয়েছে।

    পল্লী চিকিৎসক শামসুল হুদা জানান, শনিবার (০৭ আগস্ট) রাতে আমার বাসায় একদল ডাকাত হামলা করে। কিন্তু প্রতিবেশীরা টের পেলে তারা পালিয়ে যায়। রোববার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ গণ্যমান্য বক্তিদের জানানো হয়। বিকেল ৪টায় সাগর ক্ষিপ্ত হয়ে আমার চেম্বারে ঢুকে প্রথমে আমাকে হুমকি দেয়। পরে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

    ভয়ে আমি নগদ ও বিকাশে ৩৯ হাজার টাকা দেই। সে টাকা নিয়ে আরও দুই লাখ টাকার জন্য চাপ দিয়ে যায়। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। সে আগেও আমার কাছে চাঁদা দাবি করেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। সকলের সহযোগিতায় এখন নিরাপদে আছি।

    ৩০ মামলার আসামী সন্ত্রাসী সাগর

    তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ এসব অস্ত্রধারী ব্যক্তি ও তাদের গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসী সাগর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমাদের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

    রাত ৩টার দিকে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে ভুক্তভোগী দাবি করেন। তবে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ও ছবি দেখে অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

  • কুমিল্লায় ভাতিজির লাথিতে চাচার মৃত্যু; অভিযুক্তরা পলাতক!

    ( জুয়েল রানা, তিতাস)
    কুমিল্লার তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে ভাতিজির লাথিতে মোর্শেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত মোর্শেদ নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজি সুমিসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

    নিহত মোর্শেদের ভাই মহসিন জানান, বাড়ির পাশের সীমানায় একটি কাঁঠাল গাছ লাগনোর সময় মুকবলকে প্রতিবেশী সোহেল গাছ লাগাতে নিষেধ করেন। এ সময়  প্রতিবেশী সোহেল মুকবলের  বড় ভাই মোর্শেদের কাছে বিচার দেন। মোর্শেদও গাছ লাগাতে নিষেধ করেন। পরবর্তীকে দুই ভাই মোর্শেদ ও মুকবলের মধ্যে বাকবিতণ্ডা

    শুরু হয়। এ সময় মুকবলের ছেলে-মেয়েরা মোর্শেদকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে মুকবলের মেয়ে সুমি (৩০) লাথি মারলে মোর্শেদের   অণ্ডকোষে আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়।

    তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি । পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ অণ্ডকোষে লাথি দেওয়ার পর মোর্শেদ মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনি ব্যবস্থা নেব। অভিযুক্তরা পলাতক রয়েছেন।

  • কুমিল্লায় পিকআপ -সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুই মাছ ব্যবসায়ীর

    জুয়েল রানা , তিতাস প্রতিনিধি:

    কুমিল্লায় পিকাপের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালিত অটোরিক্সায় থাকা দুই মাছ ব্যবসায়ীর । বৃহস্পতিবার ( ৩ জুন) ভোর ৫ টায় হোমনা গৌরিপুর সড়কের সিকদার মোড় মৌটুপি এলাকায় এ ঘটনা ঘটে । নিহত দুই মাছ ব্যাবসায়ী হলেন তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের মৃত ফেরি মোহন দাসের ছেলে শ্রী নারায়ণ দাস (৪২) ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ দাস (৪৫)। আহতরা হলেন গোপাল চন্দ্র দাস ,নির্মল চন্দ্র দাস,বলরাম চন্দ্র দাস। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    জব্দকৃত পিকআপ

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকিয়া খালি গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে গৌরিপুর মাছের আড়ৎ যাওয়ার পথে এ ঘটনা ঘটে । মৌটুপি এলাকায় সিএনজি চলিত অটোরিক্সা ও পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয় । এ সময় সিএনজি চলিত অটোরিক্সাটি ধুমরে মুছরে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৩ জন আহত হয়। প্রথমে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, হোমনাগামী মাছ বাহী দ্রুত গতির পিক-আপের চাকা ব্রাস্ট হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও দুর্ঘটনা কবলিত সিএনজি চলিত অটোরিক্সা জব্দ করেছি। আহত ও নিহতরা সবাই সিএনজি চলিত অটোরিক্সার যাত্রী ছিলো । ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।