Category: জাতীয়

  • অন্তঃসত্ত্বা ছেলের বউকে ভাগিয়ে বিয়ে করলেন বাবা; সমালোচনার ঝড় !

    অনলাইন ডেস্ক:
    নিজের স্ত্রী সন্তান রেখে ছেলের অন্তঃসত্ত্বা বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন বাবর আলী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে। অভিযোগ উঠেছে, এ অমানবিক ঘটনায় সহায়তা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী।

    জানা গেছে, মহেষপুর গ্রামের বাবর আলীর ছেলে ইউসুফ আলীর সঙ্গে একই ইউনিয়ের জাবড়ি কাজিপাড়া গ্রামের মৃত জোবদুল হক জোবুর মেয়ে সাথী খাতুনের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর একই বাড়ীতে সবাই বসবাস করত। এরপর পূত্রবধূর দিকে কু-নজর পড়ে শ্বশুর বাবর আলীর। প্রায় দুই মাস আগে পূত্রবধূকে নিয়ে আত্মগোপনে চলে যায় শ্বশুর বাবর আলী।

    খবর পেয়ে ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী লোক পাঠিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া হতে তাদের আটক করে ধাইনগর ইউপি কার্যালয়ে আটকিয়ে রাখে। পরে গত ২২ শে জুন স্থানীয়ভাবে শালিস বসানো হয়।

    শালিসে স্ত্রী তিন সন্তানের জননী নাসীমা বেগমকে দিয়ে বাবর আলীকে তালাক দেয়া হয়। এরপর ছেলে ইউসুফ আলীকে স্ত্রী সাথী খাতুনকে তালাক দিতে বাধ্য করা হয়। এরপর পরই দেড় লাখ টাকা মোহরে পূত্রবধূ সাথীর সঙ্গে শ্বশুর বাবর আলীর বিয়ে পড়ানো হয়। তালাক এবং বিয়ের কাজটি সম্পূর্ণ করেন একই ইউনিয়ের গ্রাম পুলিশ (চৌকিদার) আনারুল ইসলাম।

    এরপর বাবর তার নববধূকে নিয়ে অবস্থান করছেন মহেষপুর গ্রামের একটি ভাড়া বাড়ীতে। তারপর হতে ছেলে ইউসুফ আলী তার মাকে নিয়ে মামাদের বাড়ীতেই অবস্থান করছেন। ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

    যার সত্যতা মিলেছে বাবরের স্ত্রী ও ইউসুফের মা নাসিমা বেগমের কথায়। নাসিমা বেগম অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, শুক্রবার ৭/৮জন মানুষের সামনে চেয়ারম্যান সাহেব তার অফিস ঘরে প্রথমে আমাকে তালাক দিতে বাধ্য করে আমার স্বামী বাবর আলীকে। তারপরে ছেলে ইউসুফ আলীকে দিয়ে তালাক দেয়ায় তার স্ত্রী সাথী খাতুনকে।

    তালাকের পরেই ছেলের বউকে বিয়ে করেন বাবর আলী। তিনি আরো অভিযোগ করে বলেন, আমি যেন কোন ধরনের সুযোগ সুবিধা না পাই। এ জন্য কৌশলে আমাকে দিয়ে স্বামী বাবর আলীকে তালাক দেয়া হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে ধাইনগর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী জানান, প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা রয়েছে সাথী খাতুন। তার গর্ভের সন্তান শ্বশুর বাবরের বলে শালিসে উপস্থিত সবাইকে জানায় সাথী।

    তিনি আরও জানান, প্রায় ৬ মাস আগে বাবরের স্ত্রী তাকে তালাক দেয় এবং দুই মাস আগে ছেলে ইউসুফ আলী বউ সাথীকে তালাক দেয়। নিয়ম মোতাবেক তালাক হওয়ায় মানবিক কারণে তিন কাঠা জমি ও দেড় লাখ টাকা মোহর ধার্য করে বাবর ও সাথীর বিয়ে পড়নো হয়। তবে স্থানীয় কাজী মো. সেতাউর রহমান জানান, প্রায় একমাস আগে ইউসুফ তার মাকে সঙ্গে নিয়ে তালাকের জন্য আমার অফিসে আসে। বিষয়টি জটিল দেখে আমি সে পথে এগুতে পারিনি।

    চাঁপাইনবাবগঞ্জ নিকাহ রেজিস্টার সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল বারী জানান, তাৎক্ষণিক তালাক দিয়ে তথাকথিত বিয়ে পড়ানো হয়েছে। যা ইসলামী শরীয়াহ কোনভাবেই সমর্থন করে না।

    এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। যদি কেউ অপরাধ করে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • স্কুল ছাত্রীর সাথে শিক্ষকের প্রেম; রাত্রি যাপন, অতঃপর!

    অনলাইন ডেস্ক”
    পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক স্কুল ছাত্রীর সাথে প্রেম করে বিয়ে করায় বিপাকে পড়েছেন মুনজুরুল ইসলাম নামের এক মাধ্যমিক শিক্ষক। সে ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক ও তার প্রেমিকা একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

    স্কুল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিক্ষক এনটিআরসি এর থেকে কয়েক বছর পূর্বে বাংলা বিষয়ে পাটুলীপাড়া বিদ্যালয়ে নিয়োগ পেয়ে শিক্ষকতা করে আসছেন। মুনজুরুল ইসলামের বাড়ি খানমরিচ ইউনিয়নে হওয়ার কারণে বাড়ি থেকে পাটুলীপাড়া এসে ক্লাস করা অসুবিধা হত। সে কারণে মাঝে মাঝে বিদ্যালয়ের পাশের জনৈক ব্যক্তির ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাড়িতে রাত্রি যাপন করত। এই সুবাধে ওই ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে ঐ শিক্ষক। অতঃপর বিষয়টি জানাজানি হলে পারিপার্শ্বিকতার চাপে গত মাস দুই পূর্বে ঐ ছাত্রীকে বিয়ে করতে বাধ্য হন তিনি।

    এদিকে বিয়ের পর থেকেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক মুজুরুলকে সাময়িক বরখাস্ত করে কিন্তু বর্তমানে সাময়িক বখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য কমিটি ও প্রভাবশালী মহল বিশেষ সুবিধা নিয়ে আপোস মীমাংসার জোর চেষ্টা চালাচ্ছে।

    এদিকে স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবক মহল আশঙ্কা করছেন ওই শিক্ষক আবারও বিদ্যালয়ে পূর্নবাহাল হলে এমন ঘটনা আবারও ঘটাতে পারেন।

    এ বিষয়ে শিক্ষার্থীর সাথে প্রেমের মাধ্যমে বিয়ে ও সাময়িক বহিষ্কারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মুনজুরুল ইসলাম।

    এ বিষয়ে পাটুলীপাড়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এসএম সানোয়ার হোসেন জানান, কোন শিক্ষককে ২ মাসের অধিক সাময়িক বহিষ্কার করার বিধান নেই, তাই পূণবহালের প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছে। সে তার বরখাস্ত প্রত্যাহারের আবেদন করেছেন

  • ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না চালকরা

    অনলাইন ডেস্ক:

    সড়ক দুর্ঘটনা রোধে দূরপাল্লার যানবাহন ৫ ঘণ্টার বেশি চালাতে পারবেন না চালকরা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও দীর্ঘ চলাচলে বিশ্রামের ব্যবস্থা করতেও বলেছেন সরকারপ্রধান।

    সোমবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এরমধ্যে, ড্রাইভার- হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা, দূরপাল্লার বাসে কোনো চালক ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, বিকল্প ড্রাইভারের ব্যবস্থা ও বিশ্রামের ব্যবস্থা, সিগন্যাল মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এছাড়া রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন, চালক ও যাত্রীদের বেল্ট ব্যবহার করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর এ নির্দেশনাগুলো বাস্তবায়নেরর জন্য তদারকি করতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নৌমন্ত্রী শাহজাহান খানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব।

    তিনি বলেন, এই ৩ মন্ত্রী কিছুদিন পরপর প্রধানমন্ত্রীর নির্দেশাগুলো বাস্তবায়নের জন্য তদারকি করবেন।

  • এইচএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

    অনলাইন ডেস্ক:
    উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বিষয়ে আন্তঃশিক্ষা ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

    রবিবার ( ২৪ জুন) বিকালে তিনি বলেন, আগামী জুলাই মাসের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ নিয়ে কাজ চলছে। নিয়ম অনুযায়ী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

    পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, পরবর্তী আন্তঃশিক্ষা বোর্ডের সম্বন্বয় সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। চলতি মাসের শেষের দিকে ওই সভা ডাকা হয়েছে। তবে উল্লিখিত সময়ে ফল প্রকাশে সব বোর্ড চেয়ারম্যানদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

    চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ।

    এবার এ পরীক্ষাই প্রথম ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়।

    ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়।

  • নিহত ১৭ জন থেকে ১৪ জনের পরিচয় শনাক্ত

    অনলাইন ডেস্ক:
    গাইবান্ধার পলাশবাড়ীর ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় শনিবার ভোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ জন নিহতের ঘটনায় ১৪ জনের পরিচয় জানা গেছে। আর্থিক সহায়তা হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসন থেকে তাদের পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

    পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন বলেন, নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার এমদাদ আলী, গাইবান্ধার সাদুল্লাপুরের ইউনুস আলী, নীলফামারীর জলঢাকা মিনারুল খান, কুড়িগ্রামের চর রাজীবপুরের মাসুদ রানা, কুষ্টিয়ার মিরপুরের আব্দুর রশিদ, দিনাজপুরের বীরগঞ্জের আখতারুল ইসলাম, টাঙ্গাইল সদরের রুবেল হোসেন ও শাহজাহান সিকদার, ঠাকুরগাঁও সদরের আব্দুর রহিম, এনামুল হক ও মকবুল হোসেন, হরিপুরের ইসমাইল হোসেন রুবেল ও বিশ্বনাথ চন্দ্র রায় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার জহিরুল ইসলাম।


    তিনি আরও বলেন, সকালে দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল সরেজমিনে দেখতে এসে প্রত্যেক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিকভাবে সহযোগিতার কথা দেন। তাই পরিচয় নিশ্চিত হওয়ার পর ১৪ জনের মরদেহ হস্তান্তরের সঙ্গে সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এখন আমাদের কাছে আরও দুটি মরদেহ আছে। তাদের পরিবারের স্বজনরা এলে মরদেহ হস্তান্তরের সাথে সাথে আর্থিক সহযোগিতার টাকাও দেয়া হবে। আমাদের হিসেবে ১৬ জন মারা গেছে। শুনেছি রংপুর মেডিকেলে একজন মারা গেছে। তবে তার সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই।

    এ দিকে গাড়ী চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় ও বাসের গতি বেশি থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেয়া গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ। তিনি বলেন, বাসচালক দ্রুত গতিতে গাড় চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করলেও চালক তা শুনেনি। গাড়ির গতি কম থাকলে এতো প্রাণহানির ঘটনা ঘটতো না।

  • বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; ১৭ যাত্রীর মৃত্যু

    অনলাইন ডেস্ক:
    ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন।

    শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

    পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন জানান, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪২২) বাঁশকাটা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে।

    পরে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালে ১৬ জন ও রমেকে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

    আরিফ হোসেন আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের বাড়ি কুষ্টিয়া ও অন্যান্যদের বাড়ি রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামসহ আশপাশের জেলায় হতে পারে।

  • বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা; ১৭ যাত্রীর মৃত্যু

    অনলাইন ডেস্ক:
    ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন।

    শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

    পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন জানান, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪২২) বাঁশকাটা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে।

    পরে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালে ১৬ জন ও রমেকে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

    আরিফ হোসেন আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের বাড়ি কুষ্টিয়া ও অন্যান্যদের বাড়ি রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামসহ আশপাশের জেলায় হতে পারে।

  • একদিনেই সড়কে ঝরল ৩০ তাজা প্রাণ

    অনলাইন ডেস্ক:
    জাতিসংঘে বাংলাদেশসহ সদস্যদেশগুলো অঙ্গীকার করেছিল ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার। কিন্তু বাংলাদেশে উল্টো দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে।

    ইদানীং সড়ক দুর্ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো দিন নেই, যেদিন অকালে প্রাণ ঝরছে না কিংবা প্রিয়জন হারানোর বেদনায় বাতাস ভারী হয়ে উঠছে না।

    এদিকে আজ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৪৭ জন।

    এসব দুর্ঘটনার মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীর দুর্ঘটনাটি সবাই নিরব করে দেওয়ার মতো। জেলাটির পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।

    গাইবান্ধা

    জেলার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৩ জন।

    শনিবার (২৩ জুন) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহসড়কের পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও-পঞ্চগড়গামী আলম এন্টারপ্রাইজের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে পলাশবাড়ী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

    রংপুর

    রংপুরের শলেয়াশাহ এলাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের ৬ আরোহী নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন।

    জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের একটি বাস রংপুরের শলেয়াশাহ এলাকায় পৌঁছালে বাসটির টায়ার পাঞ্চার হয়ে যায়। এসময়, বাসটিতে থাকা কর্মচারীরা টায়ার পরিবর্তন করতে থাকলে পেছন দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

    আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই গার্মেন্ট কর্মী বলে জানা যায়। ঈদ শেষে কর্মস্থলে ফিরছিল তারা।

    সিরাজগঞ্জ

    ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ জুন) ভোর এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

    নাটোর
    সড়ক দুঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার (২৩ জুন) ভোর এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

    গোপালগঞ্জ
    জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৩ জুন) ভোর এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

    চুয়াডাঙ্গা
    সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক ধানকল মালিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

    শনিবার (২৩ জুন) ভোর এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

    ঢাকা

    রাজধানী সাভারের আমিন বাজারে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার (২৩ জুন) ভোর এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

  • দুই ভাইয়ের বউ বদল, এলাকায় তোলপাড়

    অনলাইন ডেস্ক:
    সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় দুই ভাইয়ের মাঝে এক বউ বদলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বউ বদলের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

    স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় আব্দুল ওয়ারেছ আলীর পুত্র মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সাথে সামাজিক ও ধর্মীয় রিতী মোতাবেক সালমা বেগমের সাথে বিয়ে হয়। তার কিছু দিন পর ছোট ছেলে ইউসুফ আলীর সাথে নাছিমা আক্তারের বিয়ে হয়। গত এক মাস পূর্বে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়গঞ্জে বসবাস করছে বলে জানা গেছে।

    ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথম দিকে গোপন থাকলেও এখন জানাজানি হয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে বলে জানান পিতা আব্দুল ওয়ারেছ আলী। গত কয়েকদিন যাবৎ এলাকার নারী-পুরুষরা বউ বদলের ঘটনা প্রত্যক্ষ করতে বাড়িতে ভিড় করছেন।

    এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সোহেল রানা বলেন, দুই ভাইয়ের মধ্যে বউ বদলের ঘটনা শুনেছি।

    মজনু মিয়া ও ইউসুফ আলীর মা মনোয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার বড় ছেলে মজনু মিয়া তার বিবাহীতা স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ছেলে ইউসুফ আলীর স্ত্রী নাছিমাকে গোপনে বিয়ে করে পালিয়ে ছিলেন। পরে ছোট ছেলে ইউসুফ আলী তার বড় ভাই মজনু মিয়ার স্ত্রী সালমাকে বিয়ে করে ঘর সংসার করছে। এ নিয়ে আমরা দুজন চিন্তায় আছি। সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারিনা।

    ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাই, আর বড় ভাইয়ের স্ত্রীকে ছোট ভাই বিয়ে করেছে কিনা তা জানি না। তবে এধরনের ঘটনা ঘটে থাকলে তা একটি বিরল ঘটনা হবে বলে জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান।

  • লজ্জাজনক হারে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

    অনলাইন ডেস্ক:
    রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাতে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইব্রাহিমপুরের বাসিন্দা বলে জানা গেছে।

    এ বিষয়ে কাফরুল থানার এসআই মোজাম্মেল বলেন, গতকাল রাতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

    তিনি আরও বলেন, আর্জেন্টিনা হারার পর মনের কষ্টে হয়তোবা তিনি এ কাজ করেছেন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

    উল্লেখ্য, গতকাল রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় মেসির আর্জেন্টিনা। এই হারের কারণে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে সাম্পাওলি শিষ্যরা।

    যদিও বিশ্বকাপ শুরুটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ওই ম্যাচে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি।

    ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দরকার ছিল আর্জেন্টিনার। ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিলো চরম উত্তেজনা। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। যদিও মনেরকষ্টে অনেকে খেলা শেষ হওয়ার আগেই টিভির সামনে থেকে চুপচাপ চলে যান। আবার অনেকে নিজের টিভি ভেঙে ক্ষোভ প্রকাশ করেছেন। এ এক ভিন্ন চিত্র!

    ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় শঙ্কা জেগে উঠেছে আর্জেন্টিনার। এ যেন কোনোভাবে মেনে নিতে পারছে না সমর্থকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে আর্জেন্টাইনরা মাঠে দাঁড়াতেই পারেনি।

    যদিও ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন এ্যান্টে রেবিচ। এ্যান্টে রেবিচের পর দ্বিতীয় গোলটি করেন লুকা মড্রিচ। শেষ মুহূর্তে আরেকটি গোল করে মেসিদের কাঁদিয়ে নক আউট পর্বে নিশ্চিত করে ক্রোয়েশিয়া। এরই মধ্যে দিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় শঙ্কা জেগে উঠেছে আর্জেন্টিনার।

    যে মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছিল সারাবিশ্ব, সেই মেসিই পুরো খেলায় ছিলেন জাদুহীন। কোন চমকই দেখাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার সাথে হেরে ভক্তদের কাঁদিয়ে মাঠ ছাড়লেন বিশ্বের সেরা ফুটবলার মেসি।

    ফিফা র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। অন্যদিকে ক্রোয়েশিয়া ২০ নম্বরে। এর আগে ৪ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে দুইটিতেই জিতেছে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া জিতেছে একটিতে। বাকি ম্যাচ ড্র হয়েছিল। বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। সেটি ১৯৯৮ সালে—গ্রুপপর্বে। সেই ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এবার যেন সেই মধুর প্রতিশোধ নিল ক্রোয়েশিয়া।