Category: কুমিল্লা দক্ষিণ জেলা

  • বুড়িচংয়ে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    বুড়িচং, (কুমিল্লা) প্রতিনিধি।।

    কুমিল্লার বুড়িচংয়ে “গাছ লাগান- পরিবেশ বাঁচান” এই আহ্বানে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


    ১১ সেপ্টেম্বর (সোমবার) বিকালে উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আম,কাঁঠাল,পেয়ারা,কট বেল,কাঠ বাদাম সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ ও স্কুলের সামনে বৃক্ষ রোপণ করা হয়।
    অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন, কুমিল্লার চেয়ারম্যান সাংবাদিক মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু মোতালেব।
    বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি রানা হাসান ও পরিচালক, ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।
    সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: সেলিনা আক্তার, সহকারী শিক্ষিকা উম্মেহানি ডালিয়া, শাম্মী আক্তার সুলতানা, মোসাঃ তাছলিমা আক্তার এবং দাতা সদস্য (মরহুম সফিকুর রহমানের মেয়ে) মাছুমা আক্তার প্রমুখ।

  • কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসি


    মাহফুজ নান্টু, কুমিল্লা

    কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।


    মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দি এলাকার হাজী আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। বর্তমানে তারা পলাতক রয়েছেন।

    বিচারক তাদের মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত বাকি চার আসামিকে খালাস দেয়া হয়। কুমিল্লা আদালত পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    আদালত সূত্রে জানা গেছে, হাজী আব্দুল করিম তিনটি বিয়ে করেন। দণ্ডপ্রাপ্ত তিন ছেলেই তার প্রথম স্ত্রীর সন্তান। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের জমি নিয়ে ঝামেলা হয়।

    ২০১৩ সালের ২৬ আগস্ট সকালের দিকে এ বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা বাবা হাজী আব্দুল করিমের ওপর হামলা করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করেন তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম ।

  • কুমিল্লায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণ; গ্রেফতার ৩

    আবু সুফিয়ান রাসেল।।
    কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন,বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে একজন তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে মেয়ে আসে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়। শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে। ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গণধর্ষণ করে। সে রাতে ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীরা হলো রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। তারা জানিয়েছে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন আছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী। এ মামলার তদন্ত চলমান। আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এ জাকিরের নামে তিনটি মামলা আছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    মোহাম্মদ শরীফ, কুমিল্লা।

    কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আব্দুল কাইয়ুম (৭) ও আব্দুর রহমান ফাওয়াজ (৭) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ীর পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুজন উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

    নিহতরা হলো, বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম। অপরজন তারই ভাই জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল থেকে ফেরার পথে বাড়ীর পাশে এসে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে সাঁতার না জানা এই দুই ভাই। অসাবধানতাবসত পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা মৃত উদ্ধার করে তাদের।

    চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, প্রাথমিক ভাবে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতাহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • বুড়িচংয়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাত কিশোরের মৃত্যু!

    (আক্কাস আল মাহমুদ হৃদয়; বুড়িচং)

    কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামে বজ্রপাতে রিপন মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।
    ঘটনাটি ঘটে (১২ মে ২০২২) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায়।

    স্থানীয়রা জানান,জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে রিপন মিয়া বিকেলে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে কিশোর রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান।


    এ বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা কুমিল্লা জজকোর্টের আইনজীবী মাহাবুবুর রহমান।

    স্থানীয় বাসিন্দা ও লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামসেদ আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় রিপন মিয়া। তখন বজ্রপাতে সে মারা যায়।বজ্রপাতে তার মুখমন্ডল ঝলসে যায়।তাদের পুরাতন বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরত্বে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মাকসুদ আলম জানান,এ বিষয়টি আমি শুনেছি আপনাদের মাধ্যমে, তবে ঘটনাস্থল আমাদের ফোর্স পাঠানো হচ্ছে।

  • কুসিক নির্বাচন নিরাপত্তা : কুমিল্লায় ১৬০ মোটরসাইকেল চালককে চার লাখ টাকা জরিমানা

    আবদুল্লাহ আল মারুফ:

    কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে সড়কে টহল ও চেকপোস্টে ১৬০ টি মোটরসাইকেলকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইওয়ান মনির হোসেন।

    তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ জরিমানা করা হয়। লাইসেন্স, হেলমেট, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ব্যবহার হতে বিরত থাকাসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়েছে। সিটি নির্বাচনে যেন কোন অপরাধ সংঘটিত না হয় সে কারণে আমরা মোড়ে মোড়ে চেক পোস্ট বসাচ্ছি। সিটিতে কোন মোটরসাইকেল ঢুকলেই তার কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লায় ঈদের যাত্রায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু!

    লাকসাম প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লা লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

    রোববার (১ মে) সকাল ৭ টা ১০ মিনিটে লাকসাম পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান নোয়াখালী জেলার মাইজদী সোনাপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।

    তিনি জানান, ঢাকা থেকে নোয়াখালীগ্রামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টায়  লাকসাম জংশন অতিক্রম করে। পরবর্তী খবর আসে এক যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল।

    তিনি আরও বলেন, আমরা  ধারণা  করছি সে ট্রেনের ছাদে উঠে ঘুমিয়ে পড়েছিল। নিহত ইমরান ঢাকার একটি ওয়ার্কশপে কাজ করে। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।মরদেহ থানায় রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • বরুড়ায় ড্রেজারের মাটি কাটার গর্তে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    মো: শরীফ উদ্দিন, বরুড়া

    কুমিল্লা বরুড়ায় ড্রেজারে মাটি কাটার গর্তের পানিতে ডুবে সোহান (৬) ও রোহান (৪) নামে দুই সহদোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল এলাকায় এ ঘটনা ঘটে।


    বিষয়টি নিশ্চিত করে মৃত দুই ভাইয়ের ফুফু ফারজানা জানান, বৃহস্পতিবার সকালে তাদের বাবা সাফায়েতের সঙ্গে ধানক্ষেতে যায়। গরমে বাচ্চাদের কষ্ট হবে, তাই আমার ভাই ১০টার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি।

    এলাকার আশপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করি। বিকেল ৩টার সময় স্থানীয় এক নারী দেখতে পান দুই ভাই ড্রেজারে মাটি কাটার গর্তের পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে এলাকার লোকজন ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

    এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। শিশু সন্তান নিয়ে পরিবারের সবাইকে সচেতন থাকার আহ্বান করছি।

  • কুমিল্লায় নারীর হাত বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার

    সদর প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লা সদর উপজেলায় পাহাড়ের পাদদেশে ফারজানা (২৮) নামে এক নারীর হাত বাঁধা রক্তাক্ত পাওয়া গেছে। রোববার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় কালিরবাজার ইউনিয়ন এর মুস্তফাপুর এলাকায় কৃষকরা নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর জানায়। নিহত ফারজানান স্থানীয় গ্রামের অটোচালক ইকবাল হোসেনের স্ত্রী।

    ফারজানার চাচা হাফিজুল ইসলাম জানান, ৯ বছর আগে বিয়ে হয়েছে ফারাজানার, একটি সন্তান রয়েছে। তার স্বামী ইকবাল মাদকাসক্ত ও জুয়ারি। গত তিন দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়ে গতকাল ফারজানাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে। টাকার জন্য তাকেই প্রায় সময় মারধর করত। সকালে খবর পেলাম ফারজানার লাশ পাওয়া গেছে।

    ধারণা করছি তার স্বামী ইকবাল তাকে হত্যা করে পালিয়েছে। হত্যাকারী কঠোর শাস্তি দাবি করছি। ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউল আলম বলেন, মাথা ও মুখে ইটের আঘাত রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অমিত মজুমদার জেল প্রতিনিধি, কুমিল্লা 01725476933

  • ভ্যানে গাছ বিক্রি করে মেডিক্যালে চান্স : কুমিল্লার তাজগীরের দায়িত্ব নিল জেলা প্রশাসন!

    নিজস্ব প্রতিবেদক:

    রাস্তায় ভ্যানগাড়িতে গাছের চারা বিক্রি ও টিউশনি করে পড়াশুনার খরচ চালিয়ে খুলনা সরকারি মেডিক্যাল কলেজে চান্স পাওয়া কুমিল্লার তাজগীর হোসেনের ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা মুক্ত করল কুমিল্লা জেলা প্রশাসন ।

    রোববার ( ১০ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ২৫ হাজার টাকার একটি চেক প্রধান করে তাকে । এ সময় উপস্থিত ছিল লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় সরকার বিভাগে পদন্নোতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব কে এম সাইফুল আলম।

    জেলা প্রশাসক বলেন, তাজগীরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে অবগত করেছে। ছেলেটি অদম্য মেধাবী । তারপর ইউএনওকে বলেছি জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসতে। প্রাথমিকভাবে ২৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। আশা করছি, এ টাকা দিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর দরিদ্র তহবিলে দরখাস্ত করা হলে তাকে শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়ে সহযোগিতা করা হবে।

    খুলনা সরকারি মেডিক্যাল কলেজে চান্স পাওয়া তাজগীর হোসেন বলেন, ভর্তি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম । ভেবেছি স্বপ্ন যাত্রা এখানে থেমে যাবে । আমাকে আর্থিক সহযোগীতা ও মানসিক ভাবে সাপোর্ট দেয়ার জন্য জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। জেলা প্রশাসক মহোদয় অনেক আন্তরিক । ওনি বলেছে খুলনা প্রশাসনকেও বলে দিবে আমাকে সার্বিক সহযোগীতা করার জন্য । আমি ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা করার ইচ্ছা রয়েছে।

    তিনি আরও জানান, যখন আমি নবম শ্রেনীতে পড়ি আমার মা মারা যান । মায়ের স্বপ্ন ছিল আমাকে চিকিৎসক বানাবেন। মা বলতেন ভিক্ষা করে হলেও পড়াবেন। এখন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আমরা দুই ভাই নানার বাড়িতে থাকি। অর্থাভাবে ছোট ভাইয়ের লেখাপড়া বন্ধ। অপর দুই ভাইকে নিয়ে বাবা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কইয়া গ্রামে থাকেন। বাবার আর্থিক অবস্থা ভালো না। নানার বাড়িতে থাকলেও মামাদের আর্থিক অবস্থা করুণ। মামারা ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান। স্কুল জীবনে বাড়ির পাশে মায়ের দোয়া নার্সারিতে কাজ শুরু করি। চারা রোপণ, পরিচর্যা এবং ভ্যানে করে চারা বিক্রি সবই করেছি। কলেজে ভর্তির পর বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করেছি। সে অর্থ নিয়ে চালিয়েছি নিজের পড়ালেখার খরচ।

    তাজগীর হোসেনের সহপাঠী ও বন্ধু মাসুম অনিক বলেন, বন্ধুর এই সাফল্যে আমি ভীষণ গর্ববোধ করছি। কলেজ জীবনে তার সাথে পুরোটা সময় কাটিয়েছি। নিজের চোখে দেখেছি তার পরিশ্রম ও না হারার দৃঢ় সংকল্প ।

    উল্লেখ্য তাজগীর হোসেন লাকসাম উপজেলার বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় এ গ্রেড, একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৯৪ এবং লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে এইচ এস সিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান।