Category: আর্দশ সদর

  • মাদক নিয়ে  সংঘর্ষ, কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা!


    মাহফুজ নান্টু, কুমিল্লা

    জুয়া-মাদকসহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তারের জের ধরে কুমিল্লায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শহিদুল ইসলাম কাউছার (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় মারুফ নামে আরও এক যুবক জখম হয়েছেন।

    নিহত শহিদুল কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার নাম শওকত হোসেনের ছেলে।

    হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম।

    স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে বিবাদমান দুপক্ষ প্রথমবার সংঘর্ষে জড়ায়। পরে দুপক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আরও প্রস্তুতি নিয়ে সেখানে জড়ো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তারা দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন শহিদুল। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দুপক্ষই মাদক সেবন ও কারবারে জড়িত।

    সংঘর্ষস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কী ভূমিকা ছিল তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহেরও চেষ্টা চলছে।

  • কাশিমপুর থেকে কুমিল্লার কারাগারে পাপিয়া

    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নুর পাপিয়ার বিরুদ্ধে। এ অভিযোগ তদন্তে এরই মধ্যে দুটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এবার তাকে কাশিমপুর থেকে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।

    সোমবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানে তাকে কুমিল্লায় পাঠানো হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেল সুপার মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে স্থানন্তর করা হয়েছে।

    কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় ৪০ মাস ধরে বন্দি পাপিয়া। ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেল বিধি অনুযায়ী তাকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। তিনি রুনা লায়লা নামে এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করেন। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এমন অভিযোগে রুনার ছোট ভাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। তার প্রেক্ষিতে পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

    অভিযোগ সূত্রে জানা গেছে, নথি চুরির একটি মামলায় শিক্ষানবিস আইনজীবী রুনা লায়লাকে গত ১৬ জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর রুনার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছে ৭ হাজার ৪০০ টাকা পান।

    ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগী কয়েদিরা ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরে কেস টেবিল বা সালিশ বৈঠকখানা বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লায়লার ওপর নির্যাতনের প্রতিবাদও করতে পারেননি।

  • কুমিল্লায় সাংবাদিক সুফিয়ানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার।।
    ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।

    বৃহস্পতিবার (২২জুন) কলেজের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মমানববন্ধন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কুভিকসাস সভাপতি ও দৈনিক রূপসী বাংলা প্রতিনিধি আশিক ইরান, কার্যনির্বাহী সদস্য দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি পুতুল আক্তার রলি, দৈনিক খোলা কাগজ ও দৈনিক শিরোনাম প্রতিনিধি আল আমিন কিবরিয়া, কুমিল্লা মেইল প্রতিনিধি হাসিবুল ইসলাম সজিব, সদস্য রাকিবুল ইসলাম কাব্য, তানিয়া সুলতানা, জাকারিয়া সজিব, নাইমুর রহমান, আরিফুল ইসলাম, মমতা আক্তার, তুহিন খন্দকার, মো: রবিন, আবু হানিফ শিহাব, জান্নাতুল ফেরদৌস, মুসফিকা জাহান সাদিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

    উল্লেখ্য গত মঙ্গলবার নগরীর ঢুলিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সুফিয়ান রাসেলের উপর স্থানীয় যুবদল ক্যাডার কাউছার ও ব্যবসায়ী মাসুদ তালুকদার হামলা করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
    ঘটনার পর কুমিল্লার বিভিন্ন সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠে। বিষয়টি মীমাংসার জন্য উচ্চ মহলের কাছে আকুতি জানায় তারা।

    মানববন্ধনে কুভিকসাস এর কার্যনির্বাহী সদস্য পুতুল আক্তার রলি বলেন, ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী দৈনিক আমাদের কুমিল্লা, সাপ্তাহিক আমোদ ও জাগো কুমিল্লা প্রতিনিধি আবু সুফিয়ান রাসেলের উপর হামলার বিচার চাই। অবিলম্বে নানা কুকর্মের হোতা যুবদল নেতা কাউছার ও ব্যবসায়ী মাসুদ তালুকদারের গ্রফতারের দাবী করছি। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর এমন নেক্কারজনক হামলার বিচার না হলে দেশের গণমাধ্যম ব্যবস্থা একসময় ভঙ্গুর হয়ে যাবে।

    সভাপতি আশিক ইরান বলেন, কাউছার ঢুলিপাড়া এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষকে মারধর ও চাঁদাবাজির রেকর্ড ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। গতকাল থেকে বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

  • কুমিল্লায় স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, ৫ আসামির ফাঁসির রায়

    মারুফ আবদুল্লাহ:

    কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান হত্যার ঘটনায় পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ জুন) এই আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা মুরাদনগর উপজেলার আসাদপুরের সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), শাহিন মিয়া ২৭ ও সোহাগ মিয়া (২৮)। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। একই রায়ে আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেওয়া হয় সোহেল নামের একজনকে। 

    রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ও বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাসপ্রাপ্ত সোহেল উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক ছিলেন।

    মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিকুর রহমানকে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। ওই মামলায় বিচারক এই রায় দিয়েছেন।

  • রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন সভাপতি অমিত সাধারণ সম্পাদক আকাশ

    কুমিল্লা প্রতিনিধি।।

    রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫মে ) কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার একটি মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।

    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন আকাশ (গণমুক্তি,আকাশ টিভি)। এছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আবু সুফিয়ান রাসেল (আমাদের কুমিল্লা) যুগ্ম সধারণ সম্পাদক আশিক ইরান (রুপসী বাংলা) সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোছাইন (আমোদ) অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন) প্রচার ও দপ্তর সম্পাদক মাহাদী হাসান (ডাক প্রতিদিন) সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মাহির (ডাক প্রতিদিন)। নির্বাহী সদস্য মাহফুজ নান্টু, আব্দুর রহমান, আবুল বাশার রানা,মহসীন কবির, তৈয়বুর রহমান সোহেল, মাসুদ আলম,মোহাম্মদ শরীফ। সৃজনশীল মেধাবী সংবাদকর্মী গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০১৫ সালে সংগঠনের যাত্রা শুরু হয়। এই সংগঠনের প্রধান লক্ষ্য হচ্ছে- লেখাপড়া জানা লোকদের সাংবাদিকতায় উৎসাহিত করা, নীতিমালা মেনে সাংবাদিকতা করা এবং কাউকে হয়রানি না করা।

  • কুমিল্লা নগরীতে দম্পতির গলায় ছুরি ধরে স্বর্ণলংকার ছিনতাই, আটক ২

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুমিল্লা টমছমব্রীজ গত ৬ মে দুপুর ২ টায় যানজটের মধ্যে সিএনজি যাত্রী স্বামী-স্ত্রীকে গলায় ছুড়ি ধরে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনতাই।

    অভিযোগের পর গত ১০ মে রাতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে স্বর্ণসহ ২ ছিনতাইকারী আটক করে। তারা হলেন চর্থা এলাকার হান্নান হোসেন খোকনের ছেলে কামরুল হাসান মজু মধু(২৬), গর্জনখোলা এলাকার মৃত সফিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম জনি(৩৫)।বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ।

  • কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ইয়াছিন

    প্রেস বিজ্ঞপ্তি:

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু ৭মে, থেকে ২৫ মে ২০২৩ইং পর্যন্ত ব্যক্তিগত কারণে দেশের বাহিরে অবস্থান করবেন।

    তাহার অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ইয়াছিন,ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করিবেন।

    বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু।

  • কুমিল্লা মহানগর যুবদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক, বিক্ষোভ-মানববন্ধন

    কুমিল্লা প্রতিনিধি
    কুমিল্লা মহানগর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পহেলা মে ঘোষিত এ কমিটি ঘোষণা দিন থেকে বিতর্ক তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পরদিন নগরীতে প্রতিবাদ মিছিল করেছে যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। নগরীর ২৭টি ওয়ার্ড থেকে হাজারও নেতাকর্মী এ বিক্ষোভে অংশ গ্রহণ করে।

    যুবদলের কমিটি বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার (২ মে-২০২৩) কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন যুবদল, জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাদের দাবি কমিটিকে ঘিরে অনিয়ম হয়েছে। অর্থের বিনিময়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

    যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু বলেন, নগরীর ২৭টি ওয়ার্ড থেকে এ কমিটির বিষয়ে অভিযোগ। তারা এ কমিটি মানে না। নতুন কমিটি একটি বিতর্কিত কমিটি। ত্যাগী নেতা-কর্মীদের যদি কমিটিতে সুযোগ না দেওয়া হয়। ভবিষ্যতে দলের আন্দোলন সংগ্রামে তারা অংশ নিবে না। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের হস্তক্ষেপ চাই। তিনি সময়ের সঠিক সিদ্ধান্ত দিবেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, সহ-সভাপতি শিল্পী, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আলম রুবেল , সহ-সভাপতি মাসুদ রানা টিপু , সহ-সভাপতি জহিরুল ইসলামসহ কবির, বাবুল, দিপু শওকত, বাবুল, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু ,দপ্তর সম্পাদক মো: ইউসুফ প্রমুখ।

    প্রসঙ্গত, গত সোমবার (১লা মে) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা মহানগর শাখার নতুন আহবায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব রোমান হাসানের নাম রয়েছে।

  • কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা ও দোয়া মাহফিল

    “এসো মিলি মিলনমেলায় নতুন পুরাতন সবাই সবার “এই শ্লোগানকে ধারন করে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে গতকাল ১৫ রমজান ১৪৪৪ হিজরী, ১৫ এপ্রিল২০২৩ শনিবার কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে এবং একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন অব কুমিল্লা গভ.

    কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল ২০২৩, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ইতিহাসে এই প্রথম নিয়মিত এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এমন একটি অনুসরনীয় আয়োজনে অংশীদার হলো শিক্ষার্থীবৃ্ন্দ,অনুষ্ঠানটি নতুন এবং পুরাতন শিক্ষার্থীদের এক অভূতপূর্ব মিলনমেলার রুপ ধারন করে এবং শিক্ষার্থীরা একে অন্যের সাথে পরিচিতি এবং মতবিনিময়ের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন,

    অত্র বিভাগের বিভাগীয় প্রধান এবং একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন অব কুমিল্লা গভ. কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী খন্দকার মহিবুল হক এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয়

    পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, প্রাক্তন শিক্ষক অধ্যাপক মোঃ আব্দুছ সালাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মাহমুদুন্নবী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব সেলিম সিকদার এবং বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাজমা আক্তার এবং তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা জনাব আহসান, আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক জনাব ফেরদৌস আলম, বিভাগীয় শিক্ষক এবং আয়োজনের মূল সমন্বয়ক সাইফুল ইসলাম বাবু, আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন

    একাউন্টিং এলামনাই এসোসিয়েশন অব কুমিল্লা গভর্নমেন্ট কলেজের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার পারভেজ, বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন হামিদ, কামরুল ইসলাম রাসেদ,নাজমুল হাসান, ইমাম হোসেন ইমন , মাহমুদা আক্তার নাহিদা আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের ০৫ টি শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীবৃন্দ। পবিত্র মাহে রমজানের উসীলায় দেশ ও জাতীয় মঙ্গল কামনায় অনুষ্ঠানের শেষে কলেজের মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং কুমিল্লা সরকারি কলেজের সদ্য প্রয়াত পদার্থবিজ্ঞানের প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দীন এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

    কুমিল্লা আলেখারচর এলাকা হতে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

    আটককৃত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে আল আমিন (২৯)।