Category: আর্দশ সদর

  • কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু 

    কুমিল্লার প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন জেন্টস পার্লার
    হেয়ার স্টুডিও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রচন্ড তাপদাহের মধ্যে নিম্ন আয়ের রিক্সা চালক, ভ্যান ড্রাইভার ও সাধারন মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন করেছে।

    বুধবার বাদুরতলায় প্রথম দিনে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তাপদাহ যত দিন থাকবে ততদিন তাদের এই কার্যক্রম চলমান থাকবে জানান।

    উল্লেখ্য প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন জেন্টস পার্লার
    হেয়ার স্টুডিও ইতিমধ্যে কুমিল্লাবাসির আস্হা ও ভালবাসা অর্জন করেছে।

  • কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    অনলািন ডেস্ক:

    কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে পারভেজ হত্যা মামলায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    আজ সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ সেকান্দর আলী, একই এলাকার মোঃ শাহিন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মফিজ ভান্ডারী, মোঃ কামাল হোসেন, আব্দুল কাদের, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আনোয়ার, মোঃ মেহেদী হাসান রুবেল, জয়নাল আবেদীন, মোঃ কাওছার, মোঃ রিয়াজ ও মোঃ বিল্লাল হোসেন।নিহত মোঃ পারভেজ (৩০) সদর উপজেলার কালিরবাজার ইউয়িনের কমলাপুর এলাকার আব্দুল মমিন এর ছেলে।

    মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ শরিফুল ইসলাম জানান, ২০২০ সালের ১০ জুন সন্ধায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজারের কমলাপুর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ এনে মোঃ পারভেজ পিটিয়ে হত্যা করে তার প্রতিপক্ষ। ওই সময় নিহতের ঘটনায় থানায় ছিনতাইয়ের অভিযোগে নিহত হয়েছে বলে মামলা হয়। পরে এ মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করে ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপ্রত্রে উল্লেখ করা হয়, ১০ জুন সন্ধায় পারভেজ তার বাড়ী থেকে বের হয়ে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এলে পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তাকে একটি মারতি গাড়িতে করে উঠিয়ে একটি কাঠের বাগানে নিয়ে পিটিয়ে হত্যা করে।

    মামলার বাদী পক্ষের আইনজীবি মোঃ শরিফুল ইসলাম বলেন, মামলায় ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাদের প্রত্যককে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে। অনাদায়ে আরো পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। রায় ঘোষনার সময় আসামী মোঃ কাওছার , মোঃ রিয়াজ ও বিল্লাল ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

  • দৈনিক আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল


    নিজস্ব প্রতিবেদক
    দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে শনিবার ৬ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।
    কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।
    অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন
    কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম,এটিএনবাংলার ষ্টার্ফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ,
    দৈনিক জনকন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান,দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব,বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন,নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, মানব জমিনের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালেদ বিন নজরুল, জাগরণ টিভি কুমিল্লার প্রতিনিধি আশিকুর রহমান আশিক, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, দৈনিক ভোরের কলামের সম্পাদক প্রকাশক তৌহিদ মাহমুদ (অপু),বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলার আলোড়ন বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি, কুমিল্লা প্লেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ সেলিম উপেল , রুপসী স্টার্ফ রিপোটার ফারুক আজম সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল,সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন,পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ডাক প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক নুরুল ইসলাম এশিয়ান টিভি কুমিল্লা প্রতিনিধি মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ,,কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফটো সাংবাদিক এন কে রিপন, সমাজ কন্ঠ প্রত্রিকার স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন,দৈনিক সমচার প্রত্রিকার কুমিল্লা প্রধিনিতি মোঃ শাফি,দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান,দৈনিক ভোরের কলামের প্রত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না,আজকের জীবন মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন,সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলী মুজিব, সার্ভেয়ার মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক মাইনুল হাসানসহ কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান।
    ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ

  • জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : কুমিল্লায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক:

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেছেন, আগামী জুন মাসের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করবে সরকার। সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

    শুক্রবার (২৯ মার্চ) বেলা পৌনে ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

    প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেউ যেন প্রতারিত না হয় কিংবা কেউ যেন প্রতারণা না করতে পারে সে জন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কন্দ্রে পরিদর্শণ করেছি। সেখানে খুব ভালোভাবে পরীক্ষা হচ্ছে।’ তবে এ বছর নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কিছুটা কম বলে তিনি মন্তব্য করেন।

    এই ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান, পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ

  • কুমিল্লায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা: স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লার হোমনায় পরকীয়ার জেরে সৌদিপ্রবাসী মো. আবদুল জলিলকে হত্যার দায়ে স্ত্রী শাহনেওয়াজ বেগমসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (২৭ মার্চ) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আসামি মো. শাহজাহান আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার কারারকান্দি গ্রামের মো. কুদ্দুস মিয়া (৩২), একই উপজেলার মঙ্গলকান্দি গ্রামের মাইক্রোবাস চালক আবদুল খালেক (২৮), একই উপজেলার কারারকান্দি গ্রামের মো. রাজিব (২৬) এবং নিহতের স্ত্রী মোসা. শাহনেওয়াজ বেগম। বেকসুর খালাস পাওয়া আসামি হলেন হোমনা উপজেলার গোয়ারী ভাঙ্গা গ্রামের হোমনা কাঁচাবাজার পাইপ ফিল্টার টিউবওয়েল ব্যবসায়ী মো. শাহজাহান (৪২)।

    মামলার বিবরণে জানা যায়, আসামি মো. শাহজাহানের সাথে নিহতের স্ত্রী শাহনেওয়াজ বেগমের পরকীয়া প্রেম ছিল। এর জের ধরে আসামিরা সৌদিপ্রবাসী মো. আবদুল জলিলকে (৪৫) ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে নিয়ে যায়। ২০১৩ সালের ৯ জুন হতে ১০ জুন যেকোনো সময়ে হোমনা উপজেলার বাহেরখোলা গ্রামের কেরার মাজার সংলগ্ন স্থানে নিয়ে গলা কেটে হত্যা করে। বাদী তার বড়ভাই জলিলের লাশ শনাক্ত করেন।
    এ ব্যাপারে নিহতের ছোটভাই হোমনা উপজেলার চেৎপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মো. তাইজুল ইসলাম (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল আল বাকি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামি কুদ্দুছ, আ. খালেক, রাজিব ও মূল পরিকল্পনাকারী নিহতের স্ত্রী শাহনেওয়াজকে গ্রেপ্তার করেন। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি রাজিব, শাহনেওয়াজ ও আ. খালেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে রায় দেন আদালত।

    এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. আবু ইউসুফ বলেন, আমরা আশা করছি উচ্চআদালত এ রায় বহাল রেখে দ্রুত রায় বাস্তবায়ন করবেন।অপরদিকে আসামি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. আ হ ম তাইফুর আলম বলেন, রায়ের কপি হাতে পেলে উচ্চআদালতে আপিল করব।

  • কুমিল্লায় হত্যা মামলার ৪ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজছাত্র অর্ণব হত্যা মামলার চার আসামিকে চার রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

    র‍্যাবের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার গোপন সংবাদে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজছাত্র অর্ণব হত্যা মামলার আসামি মো. মোজাম্মল হোসেন ওরফে জনি (২৫), ফয়সাল আহমেদ রিমন (২০), সাইফ আলী রিয়াদ (২২) ও মো. শুভকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    গত ১৫ মার্চ কুমিল্লা নগরীর শাসনগাছায় লেগুনায় থেকে সড়কের মাঝখানে যাত্রী নামানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণব নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। নিহত জামিল ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

  • কুমিল্লায় সদ্য বিবাহিত যুবক হানিমুন থেকে ফিরেই প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়!

    মাহফুজ নান্টু কুমিল্লা

    কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকড়পাড় এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরবাইক আরোহী এক যুবক নিহত। শনিবার সকাল সাড়ে ৭ টায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত যুবক মো: জাহিদুল ইসলাম সবুজ (২৫) বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। সবুজ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানীতে কর্মরত ছিলো।

    বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন।

    পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, কুড়িদিন আগে সবুজ বিয়ে করে। গেলো বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যায়। শনিবার ভোরে বাড়ি ফিরে। সকালে তাড়াহুড়ো করে ইপিজেডের উদ্দেশ্য বাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যায়।

  • কুমিল্লা নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    আবদুল্লাহ আল মারুফ :

    কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় শাহ আলম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় নগরীর নেউরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর ঢুলিপাড়া ও পকেটগেট এলাকার দুইটি গ্যারেজের মালিক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের ভাই জসিম উদ্দিন।  

    নিহত শাহ আলম দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে। 

    শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকে। তার গাড়ির ব্যবসা ছিল৷ পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করতো। মাঝে মাঝে রাতে গ্যারেজে থেকে যেতো। কাল রাতে গ্যারেজে ছিল। হয়তো ভোররাতের দিকে বাড়ি ফিরছিল এসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা খবর পায় সাড়ে ৫টার দিকে। তার মাথায় কোপের দাগ আছে। পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল। কে বা কারা একাজ করেছে জানিনা। 

    কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিহতের শরীরে কোপের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে। পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • মুনিয়া হত্যাকান্ডের বিচার ও বাদীর নিরাপত্তার দাবীতে কুমিল্লায় মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক:

    বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসরাত জাহান মুনিয়ার সু-পরিকল্পিত হত্যাকান্ডের সাথে জড়িতের অভিযোগে সায়েম সোবহান আনভীরকে অবিলম্বে গ্রেফতার , দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদীর নিরাপত্তা নিশ্চিতকরনের দাবীতে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে।

    শনিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লার সর্বস্তরের জনগন, বিক্ষুব্ধ কুমিল্লাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।

    এসময় মুনিয়া হত্যার বিচার চাই, মুনিয়া হত্যাকন্ডের তদন্ত ও দ্রুত সমাধান চাই, অবিলম্বে আসামী গ্রেফতার চাই, আনভীরের গ্রেফতার চাই, সম্মলিত বিভিন্ন প্রেকার্ড নিয়ে বিক্ষব্ধরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মোসরাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন চৌধুরীসহ মানববন্ধনে বক্তারা বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ বিচার সুষ্ঠ হবেনা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন তারা এবং অবিলম্বে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

    উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্লাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন

  • ব্রেইন স্ট্রোক করে না ফেরার দেশে কুমিল্লার জনপ্রিয় কিবোর্ডিস্ট আনোয়ার হোসেন

    নিজস্ব প্রতিবেদক

    কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা (সিএফসি) সভাপতি ও জনপ্রিয় কিবোর্ডিস্ট আনোয়ার হোসেন (৫০) মারা গেছেন।

     রোববার সকাল সাড়ে ১০ টায় (২১ জানুয়ারি ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে কুমিল্লা  নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা।

    বিষয়টি নিশ্চিত করেছেন কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা( সিএফসি) সাধারণ সম্পাদক পুলক সিনহা।

    তিনি জানান, গত ১৮ জানুয়ারি ব্রেইন স্টোক করে আনোয়ার ভাই। মুন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  

    কিবোর্ডিস্ট আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তাঁর  পরিবারসহ কুমিল্লার সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

    শোক জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্প আসিফ আকবর ফেসবুকে পোস্ট করে জানান,

    আনোয়ার হোসাইন। সিনিয়র কী-বোর্ডিষ্ট। কুমিল্লার বিটলস্ ব্যান্ডের মেম্বার। একসাথে বেড়ে উঠেছি। সে আমার এক ব্যাচ জুনিয়র ছিল। কুমিল্লার সংস্কৃতি অঙ্গনের অপরিহার্য মুখ।

    আনোয়ার বারডেম হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ আনোয়ারের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমীন।

    খুব বিনয়ী ছেলে ছিল। আনোয়ার মৃত্যূতে আমি শোকাহত। আমরা শোকাহত। অনেক শোকাহত!!!