Category: আর্দশ সদর

  • কুমিল্লায় নগরীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ৫ জন

    নিজস্ব প্রতিনিধি:

    কুমিল্লা নগরীর রেইসকোর্স ফ্লাইওভারের সামনের সড়কে চলন্ত সিএনজিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে আগুন ধরে যায়।

    শনিবার সাড় ১১ টায় রেইসকোর্স নিশা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা জানা যায়, দগ্ধ হয়ে তিন জন মহিলাসহ ৫ জন হাসপাতালে ভর্তি আছে। তারা সবাই শঙ্কামুক্ত। গুরুতর দগ্ধ হয়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজ্জম।

  • কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম এর পিআরএল-এ গমন

    প্রেস বিজ্ঞপ্তি:

    গত ৩১ ডিসেম্বর ২০২০ কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম এর চাকুরি থেকে পিআরএল-এ গমন উপলক্ষে কলেজ মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    এতে কলেজের শিক্ষকমন্ডলী, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ, কুমিল্লা কলেজ থিয়েটার, রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া ও উপাধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ কলিমউল্লাহ, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম শিহাবুদ্দিন আহমদ ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ফিল্ড এন্ড সিকিউরিটি ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন প্রমুখ।

    বক্তারা প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগমের সুদীর্ঘ কর্মজীবনের উপর আলোকপাত করেন এবং অধ্যক্ষ হিসেবে কুমিল্লা সরকারি কলেজে তাঁর সাফল্যের চিত্র তুলে ধরেন। কৃষিবিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ হারুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তোবারক হোসেন মোল্লার সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার অবসরোত্তর জীবনের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

  • কুমিল্লা জেলা ব্রেড,বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লা জেলা ব্রেড-বিস্কুট প্রস্তুত কারক সমিতির দু বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় নজরুল ইন্সটিটিউটে নবনির্বাচিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সবনির্বাচিত কমিটির সভাপতি তারেক কামাল ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আগত কমিটির নবনির্বাচিত সদস্য ও আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়।
    অনুষ্ঠানের সঞ্চালক ও নবনির্বাচিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী জয়নাল আবেদীনের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচিত কমিটির সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদকে লক্ষ্য করে তাদের প্রাতিষ্ঠানিক নানান সমস্যা তুলে ধরেন।

    অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক ডায়মন্ড বেকারীর স্বত্তাধিকারী মো:মজিবুর রহমান তার বক্তব্য বলেন, আমরা যারা ব্রেড বিস্কুট প্রস্তুতকরী তারা আজ নানান সমস্যার মুখোমুখি আছি। ভূয়া মোবাইল কোট,হিজড়াদের উৎপাতসহ এমন সমস্যার মুখোমুখি হয়েও আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি আশা করবো আমরা যারা কমিটিতে আছি আমরা ঐক্যবদ্ধ থাকলে এ সমস্যা থাকবেনা এবং অবশ্যই আমরা আমাদের নৈতিকতা ঠিক রেখে ব্যবসায়িক সফলতা অর্জনে সফলতা অর্জণ করবো।
    পরে তিনি কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কুমিল্লা রেস্তরা মালিক সমিতির সভাপতি এমএ মুকিত টিপু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কুমিল্লা জেলা ব্রেড-বিস্কুট প্রস্তুত কারক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও এ কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করে বক্তব্য রাখেন।
    পরে অনুষ্ঠানে চাঁদপুর জেলা ব্রেড বিস্কুট প্রস্তুতকারী সমিতির সদস্যরা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আসেন এবং নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
    অনুষ্ঠানের শেষে কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মধ্যহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

  • কুমিল্লা সদরে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ( জাগো কুমিল্লা.কম)

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন(২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা ফরিদ আহমেদ(২৫) নামের অপর একজন আহত হয়। সোমবার দুপুর দেড়টায় কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনী এলাকায় এর্দুঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনীতে একটি লরিকে একটি মোটর সাইকেল অতিক্রম করতে গেলে চাপা পড়ে। এতে ঘটনা স্থলে আল আমিন মারা যায় ও ফরিদ আহমেদ আহত হয়।

    নিহত আল আমিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাপিতলা গ্রামের আবুল বাশারের ছেলে। আহত ফরিদ আহমেদ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার শহিদুর রহমানের ছেলে।

    কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • কুমিল্লায় নিবন্ধিত জেলে পরিবারের সদস্যদের সেলাই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    (মাসুদ আলম,কুমিল্লা )
    নিবন্ধিত জেলে পরিবারের সদস্যদের সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।

    সোমবার উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টার ন্যাশনাল কোঅপারেশন এডেন্সি’র (জাইকা) সহায়তায় এবং আদর্শ সদর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন আদর্শ সদর উপজেলা পরিষদ।

    সেলাই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। এতে বিশেষ অতিথি ছিলেন, আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা পরিচালক, উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার প্রকল্প কর্মকর্তা রিপন আচার্য প্রমুখ।।

     

  • অর্ধলক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি পেল কুমিল্লায় ৬০জন শিক্ষার্থী

    ( জাগো কুমিল্লা.কম)
    রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মিডসিটির আয়োজনে কুমিল্লা শহরের ১৪টি বিদ্যালয় এর প্রায় ১০০০ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৬০জন শিক্ষার্থীর মাঝে প্রায় অর্ধলক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

    ২৫জুন,২০১৮ তারিখ বিকাল ৫টায় কুমিল্লা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার গণ মানুষের নেতা,কুমিল্লা মহনগর আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব আবদুল মজিদ, আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ রোটা.প্রফেসর জামাল নাছের,সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ,সাবেক এডিশনাল কো-অর্ডিনেটর রোটা.সিপি আবু ফয়েজ খান চৌধুরী, ইনকামিং এসি গর্ভনর পিপি গাজী সাদেকুর রহমান, রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটির সভাপতি জনাব সিপি সারজেক আলম সরকার পিএইচএফ,আরসিসি রোটা.হাবীবুর রহমান রাসেলসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ, ডিআরআর ইলেক্ট রো.নাফিজুল আলমসহ বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাবের রোটার‌্যাক্টরবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

    চার্টার প্রেসিডেন্ট রো. শাহরিয়ার নাছের, প্রেসিডেন্ট ইলেক্ট রো.আবু হানিফ, ও প্রোগ্রাম চেয়ারম্যান রো. আলী নেওয়াজসহ রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মিডসিটির সকল সদস্যবৃন্দ।
    উক্ত অনুষ্ঠানে সাংসদ বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় বেশী মনোযোগী হতে হবে, এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে। তিনি মিডসিটি রোটার‌্যাক্ট ক্লাবকে এই অনুষ্ঠান অব্যাহত রাখতে বলেছেন। -প্রেস বিজ্ঞপ্তি

  • কুমিল্লায় মহানগর আ’লীগের উদ্যোগে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

    বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম রৌশন, যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিকসহ অন্যান্যরা। ছবি: এন কে রিপন