Author: bikedokan@gmail.com

  • কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

     

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হয়৷ পরে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বুড়িচং সদরের সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

    ব্যাংক সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী সামছুন্নাহার বেগম এক ছেলে ও দুই ভাই সৌদি আরব প্রবাসী। বাংলাদেশ থাকা অবস্থায় তারা ১৫ লাখ টাকা ঋণ নেন । বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে উত্তোলন করতে যান সামছুন্নাহার। চেকের মাধ্যমে ১লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন টাকা গণনার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র  গ্রাহক সেজে সামসুন্নাহারের পাশে এসে টাকা গণনা করে। সেসময় শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) নারীর নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নারীটি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রটি।

    ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে টাকা গুনছেন এক নারী গ্রাহক। তার পাশেও ৪-৫জন টাকা গুনছেন। একপর্যায়ে ওই নারীকে মুহুর্তেই বশে নেয় চক্রটি। টাকার বান্ডিলগুলো স্বেচ্ছায় চক্রকে দিয়ে দেন ওই নারী। গোনা শেষ হলে টাকাগুলো নিয়ে চলে যায় চক্রের সদস্যরা।

    এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন।

    বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহুর আহমেদ ঘটনার বলেন,ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিটিভি ফুটেজে দেখেছি ৪-৫ জন একটি প্রতারক চক্রের হাতে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন নারী।কিছু দিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

    এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • কুমিল্লায় কুবি শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার; বিক্ষোভ করছে শিক্ষার্থীরা! 

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

    নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক  বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৪ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

    সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাড়া ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলোর সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক  বলেন, ঘটনার খবর পাই আমরা রাত আড়াইটার দিকে। পরে সেখানে যাই। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

     এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন  কুবির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হায়দার আলী। ঘটনাস্থল পরিদর্শন শেষে জোড়া খুনের ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

    কুবির ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে আন্দোলন করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে স্লোগান  দিচ্ছে।  

  • কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম টাওয়ারের গোল্ডেন স্পুন হোটেলে এই আয়োজন করা হয়।

    গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। সেইসাথে বর্তমানে রাষ্ট্রের অস্থির পরিস্থিতি ও প্রচলিত রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন ত্রুটি তুলে ধরে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় তার সমাধান নিয়ে আলোচনা করেন।

    তিনি বলেন, বর্তমানে আমাদের সমাজ আরবের আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। মব কালচারের কারনে মানুষের নাভিশ্বাস উঠছে। কবর থেকে মৃত মানুষের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যা জাহেলিয়াতকে হার মানিয়েছে। রাষ্ট্রব্যবস্থায় সুদ ভিত্তিক অর্থব্যবস্থা চলমান রয়েছে। এই ব্যবস্থা গুটিকয়েক মানুষ সুবিধা ভোগ করে। পুঁজিপতিরা আরে ধনবান হয় আর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। বিচার ব্যবস্থায় প্রতিনিয়ত মামলার জট বাড়ছে। মিথ্যা মামলা, মিথ্যা স্বাক্ষ্য ও ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থার কারনে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় নিরপরাধ ব্যক্তি বছরের পর বছর কারাগারে থাকার পর নির্দোষ প্রমানিত হয়ে নিজেদের জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলছেন।

    শিক্ষা ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় সেটা অশিক্ষিত নয় বরং শিক্ষিত মানুষের মাধ্যমে হচ্ছে। বৃটিশদের বিভক্তিকরন নীতি ও কেরানী শিক্ষা ব্যবস্থার কারনে আজ এই অবস্থা। বৃটিশ প্রভূরা মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। আর সাধারণ কেরানি শিক্ষা ব্যবস্থার কারনে মানুষ নীতি-আদর্শ বিবর্জিত স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হচ্ছে। যে কারনে তারা নিজেদের স্বার্থে দেশের কোটি কোটি টাকা লুটপাট করতেও দ্বিধাবোধ করে না।

    এভাবে তিনি প্রচলিত রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে ত্রুটি তুলেধরে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে সমাধানের বিষয়ে আলোকপাত করেন। দেশে চলমান মবকালচার, নিরাপত্তাহীনতা, অন্যায়, দূর্নীতি বন্ধ করতে শান্তিপূর্ণ সমাজ গঠনে হেযবুত তাওহীদের প্রস্তাবনার বিস্তারিত জানতে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ বইটি পড়ার অনুরোধ রাখেন।

    কুমিল্লা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম।

    তিনি বলেন, মানুষ আল্লাহ সৃষ্টি। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজবদ্ধ ভাবে থাকতে হলে একটি ত্রুটিমুক্ত নিখুঁত জীবনব্যবস্থা প্রয়োজন। যেটা মানুষের পক্ষে তৈরী করা সম্ভব নয়। 

    কেন সম্ভব নয় সে বিষয়ে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মিষ্টি বিষয়ে যদি কাওকে আইন রচনা করতে বলা হয় তাহলে যিনি মিষ্টি পছন্দ করেন তিনি মিষ্টির উপকারীতা তুলে ধরে লিখবেন। অন্যদিকে মিষ্টির বিষয়ে যদি কোন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি লেখেন তাহলে তিনি মিষ্টির ক্ষতিকরক দিক তুলে ধরবেন। এভাবেই জীবনব্যবস্থা প্রনয়নের ক্ষেত্রেও মানুষ তার স্বভাবজাত চরিত্রের কারনে নিজের সুবিধা বিবেচনা করবে। যে কারনে আল্লাহর দেওয়া ত্রুটিমুক্ত জীবন ব্যবস্থা ছাড়া মানুষের তৈরী বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

    তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সংবিধানে ১৭ বার পরিবর্তন আনা হলেও তা জাতিকে কাঙ্ক্ষিত শান্তি দিতে পারেনি, কারণ মানুষের তৈরি এই ব্যবস্থা অসম্পূর্ণ ও দুর্বল। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আল্লাহর হুকুমের ভিত্তিতে একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।   আর এই ব্যবস্থা প্রতিষ্ঠা করলে যে শান্তি আসবে তার বাস্তব প্রমান রাসুলুল্লাহ সাঃ এর সেই শাসনামল। যেই আদর্শের কারনে জাহেলিয়াতের নিমজ্জিত সেই সমাজের বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিনত হয়েছিলো। 

    ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরার শেষে গোলটেবিল বৈঠক উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীন রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

    গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার, কুমিল্লা জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

  • প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

    প্রেস বিজ্ঞপ্তি:

    ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। 

     ৩০ আগস্ট শনিবার সকাল ৮:৩০ ঘটিকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ভবন, তেজগাঁও, ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

     উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

    প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান

    সম্মানীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।   

    সভাপতিত্ব করেন:

    জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ

    চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি।

    উক্ত প্রতিযোগিতার প্রস্তাব ছিলো: 

    প্রস্তাবঃ “এই সংসদ মনে করে, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা রয়েছে।”

    প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন:

    ১। সানজিদা ফারিহা সুরভী 

    ২। মেহেদী হাসান 

    ৩। সাজ্জাদ হোসেন অভি

    ৫। আসমা নূর

    ৬। মরজিনা আক্তার

    উক্ত অনুষ্ঠানে বিতার্কিকদের সাথে উপস্থিত ছিলেনঃ-

    জনাব রতন আলী 

    সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ ও

    এডিশনাল মডারেটর, ভিসিডিএস।

    জনাব মোঃ নাজির হোসাইন

    প্রভাষক, ইংরেজি বিভাগ ও

    এডিশনাল মডারেটর, ভিসিডিএস।

    উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে আরো উপস্থিত ছিলেন ভিসিডিএস এর কার্যনির্বাহী ও নিয়মিত সদস্যবৃন্দ।

    বিতার্কিকদের এই জয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ,শিক্ষক পরিষদ, ভিসিডিএস এর মডারেটর প্যানেল ও সাবেক বিতার্কিকগণ ভিসিডিএস কে অভিনন্দন জানান।

  • আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধি কুমিল্লার সুমাইয়া বিনতে হোসাইনী

    স্টাফ রিপোর্টার,
    দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃবৃন্দের জন্য আয়োজিত আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার উদীয়মান নারী নেত্রী সুমাইয়া বিনতে হোসাইনী।
    সুইডেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (IDEA) এই ফেলোশিপের আয়োজন করছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন (UN Women)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের তরুণ নারী নেতৃবৃন্দ অংশ নেবেন।
    ফেলোশিপটি অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক ক্ষমতায়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
    এ প্রসঙ্গে সুমাইয়া বলেন, “আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য গৌরব ও সম্মানের। দেশের তরুণ নারীদের অবস্থান ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরার এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। এই অভিজ্ঞতা আমাকে ব্যক্তি ও পেশাগত জীবনে সমৃদ্ধ করবে। একইসঙ্গে ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে।”
    সুমাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি কুমিল্লা মহানগর মহিলা দলের সহ-সভাপতি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তরুণ রাজনৈতিক ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় সুমাইয়া ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
    এই ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নারীদের সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরছে। সুমাইয়া বিনতে হোসাইনীর মতো নেতৃত্বগুণে সমৃদ্ধ নারীরা আগামী দিনের পরিবর্তনের রূপকার হয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা দেশের মানুষের।

  • শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি:

    শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত ও আলোচনাসভার  আয়োজন করা হয়।

     উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শ্রী কান্তি রাহা।বাবু শ্রী শ্যামল সাহা, আহবায়ক বাংলাদেশ পূজা ফ্রন্ট, মহানগর,কুমিল্লা। 

    বাবু শ্রী সঞ্জিত দেবনাথ,সদস্য সচিব বাংলাদেশ পূজা ফ্রন্ট, মহানগর,কুমিল্লা। বাবু শ্রী দিলীপ নাগ ( কানাই),সদস্য সচিব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন,  মহানগর,কমিল্লা।বাবু শ্রী অচিন্ত্য দাস (টিটু) সাধারণ সম্পাদক পুজা উদযাপন পরিষদ,মহানগর, কুমিল্লা। শ্রীমতি তিথি চক্রবর্তী, চন্দ্রিকা গীতা শিক্ষালয়, কুমিল্লা। ডাঃ বনশ্রী সাহা,অভিভাবক, শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়, মনোহরপুর,কুমিল্লা।

    উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলার সভাপতি ও শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গীতা স্কুলের সভাপতি: শ্রী সাগর দাস ও অত্র গীতা শিক্ষালয় এর সাধারণ সম্পাদক: নীল কমল চক্রবর্তী বিষ্ণু। 

    এছাড়া ছিলেন সহ-সভাপতি :দেবাশীষ চক্রবর্তী(রাম), সহ-সভাপতি: বলরাম কর্মকার, সাংগঠনিক সম্পাদক :শিব প্রসাদ মজুমদার রাহুল, কোষাদক্ষ :জামিনী নাথ টিপু, সহ কোষাদক্ষ :লিটন দাস, জাগো হিন্দু পরিষদ সদর দক্ষিন উপজেলা সভাপতি কমল দাস, সাধারণ সম্পাদক শ্রীবাস পাল সহ সদর দক্ষিন উপজেলা শাখার সারথিরা। 

    অনুষ্ঠান শেষে রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শরীফ উদ্দিনঃ
    বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানার বিয়াম অডিটরিয়ামে দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশ-এর উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ানবাগ শরীফের পরিচালক ও সমন্বয়ক, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) বলেন, ‘হযরত রাসুল (সা.)-এর শুভজন্ম এবং ওফাত একই তারিখে নয়। হযরত রাসুল (সা.) বিদায় হজের ৮১ দিন পর ওফাত লাভ করেন। সেই দিনটি ছিল ১ রবিউল আউয়াল। হযরত রাসুল (সা.) ১২ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন, আবার ৬৩ বছর পর ১ রবিউল আউয়াল সোমবার ওফাত লাভ করেন। কিন্তু সমাজে প্রচলিত আছে হযরত রাসুল (সা.)-এর জন্ম ও ওফাত দিবস একই তারিখে হয়েছে। ফলে হযরত রাসুল (সা.)-এর শুভ জন্মদিন অবারিত রহমত ও বরকত হওয়া সত্ত্বেও মুসলিম জাহান ওই দিবসে আনন্দ করতে না পেরে রহমত থেকে বঞ্চিত হচ্ছে।’

    এই আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম যোগদান করেন।

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওলামায়ে কেরাম বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবি (সা.) শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি তথা কুল কায়েনাতের জন্য আনন্দের দিন। হযরত রাসুল (সা.)-এর শুভ জন্ম দিনে যারা খুশি হন, মহান আল্লাহ্ তাদের ক্ষমা করে দেন।’ অনুষ্ঠানে ওলামায়ে কেরাম সবাইকে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আনন্দোৎসব করার ওপর গুরুত্বারোপ করেছেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন হযরতুল আল্লামা মুহাদ্দেছ এমরান হোসাইন মাজহারী, হযরত আলহাজ সাব্বীর আহমদ ওসমানী, হযরত মুফতি রফিকুল ইসলাম, মোফাচ্ছেরে কোরআন হযরত ফখরুদ্দীন রাজী, হযরত রুহুল আমিন কুদ্দুসী, হযরত মাহবুবুর রহমান আজাদী, সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, সাবেক জেলা ও দায়রা জজ মো. আবদুল আজিজ খলিফা প্রমুখ।

    বক্তারা দেশবাসীর সবাইকে মহাধুমধামের সঙ্গে এই ঈদ উদযাপনের আহ্বান জানান। প্রধান অতিথি প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) তার মূল্যবান ভাষণ দিয়ে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন।

  • কুমিল্লায়  রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ

    এইচ.এম.তামীম আহাম্মেদ।।

    কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের  ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন  রাজার বাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট)   সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে  এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

    এ সময় ৫ শতাব্দিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে  বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।  

    বিক্ষোভকারী জনতা এসময় “রাজার বাগী আস্তানা- কালীর বাজারে হবে না,  রাজার বাগী আস্তানা – ভেঙে দাও গুড়িয়ে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন, ভন্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ নানা স্লোগান দিতে থাকেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা ভন্ড  রাজার বাগের আস্তানার কার্যক্রম গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে বলে হুশিয়ারি দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

    এসময় উপস্থিত ছিলেন, আদর্শ  সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম,  সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলামীর মহানগরী আমীর মুফতি জিলানী, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি,  কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ

  • পদুয়ার বাজার বিশ্বরোডে অবৈধ পাকিং, এশিয়া বাসকে জরিমানা

    আবু সুফিয়ান

    কুমিল্লা পদুয়ার বাজার মহাসড়কে অবৈধ পাকিং করার কারণে একটি পরিবহণকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উচ্ছেদের একদিন পর
    অবৈধ কাউন্টার পুনঃস্থাপন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। আজ ২৬ আগস্ট সকাল ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড সড়কে এ জরিমানা করা হয়।

    স্থানীয় সূত্রমতে, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে ফুটপাত ও সড়কের জায়গা দখল ভাসমান স্থাপনা বসিয়ে বাসের টিকেট কাউন্টার, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা খুলে বসেছে। এভাবে দখল করার কারণে মহাসড়কে যানজট, দুর্ঘটনা ঘটছে। সোমবার (২৫ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দখলকৃত বাজার এলাকায় ওভারব্রিজের চারপাশের ফুটপাত, শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন পরিবহনের কাউন্টার উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

    পদুয়ার বাজার বিশ্বরোডে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার বাসের অবৈধ টিকেট কাউন্টার উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টা না যেতেই তারা আবার সাইনবোর্ড লাগিয়ে টিকেট বিক্রি শুরু করেছে। আমরা তাদের সতর্ক করেছি। অবৈধ স্থাপনা বা অবৈধ পাকিং যোনো না করে।

    কুমিল্লা নগর পুলিশের পুলিশ পরিদর্শক সৈকত দে জানান, সকাল ১১টায় এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি পরিবহণ মহাসড়কে অবৈধ পাকিং করে। এতে প্রবেশমুখে জ্যাম তৈরি হয়, আমরা তাদের ২৫০০ টাকা জরিমানা করেছি। অবৈধ কাউন্টার পুনঃস্থাপন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

  • কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক:

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

    সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আজ রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।