কুমিল্লা নগরীর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফারহা এমদাদ ইম্পার দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এ সময় মন্ডপে দায়িত্বরতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর ৫ নং ওয়ার্ডের ছাতি পট্টি এলাকার দুটি মন্ডপ, ঋষিপট্টি এলাকার একটি ও মোগলটুলি উত্তর গাংচর এলাকার একটি মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল, এনসিপি জেলা কমিটির সদস্য জাফরিন হক অনন্যা, যুবশক্তি কুমিল্লা জেলা কমিটির সদস্য জাহিদুল হক অনিকসহ অন্যান্যরা।
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা “স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ডিনার হুইল ক্লাব এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজোরে দিবষটি পালিত হয় মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেয়ার গুরুত্ব মনে করে দেয় এ দিবসের মূল উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা টাউনহল থেকে সচেতনামূলক র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে এসে শেষ হয়। পরবর্তীতে কুমিল্লা ক্লাবে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে হার্টের চিকিৎসা প্রদান করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্টকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম শাহজাহান, সহ সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী ও রোটারেক্ট আব্দুল্লাহ হিল বাকি প্রমুখ। র্যালি পূর্ববর্তী হৃদরোগ সচেতনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ তা অনেকাংশেই প্রতিরোধ যোগ্য। তাই এদিন শুধু প্রতীকি উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। যার উদ্দেশ্য হৃদরোগের প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা। কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন- প্রতিদিন একজন মানুষের অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত হাঁটা, কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে।
সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্ধ থাকবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের এই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কুমিল্লার ইতিহাসে এই প্রথমবারের মতো বড় পরিসরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মাতার মন্দিরে নানা আয়োজনে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগরীর সনামধন্য ৫টি গীতা শিক্ষালয়ের সমন্বিত উদ্যোগ ও আয়োজনে এই প্রথমবারের মতো কুমিল্লায় মহালয়া প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়, ত্রিশুল গীতা শিক্ষালয়, চন্দ্রিকা গীতা শিক্ষালয়, শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা শিক্ষালয় ও নিষ্কাম কর্মযোগ গীতা শিক্ষালয় এর শিক্ষার্থীদের পরিবেশনায় শুরুতে বেদ মন্ত্র,গায়ত্রি মন্ত্র,চন্ডিপাঠ ও মায়ের আগমনী গান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় চন্ডীপুজার মাধ্যমে। চন্ডী ঘট বসিয়ে চন্ডী পূজা হয়। পূজা শেষে সকল ভক্তরা অঞ্জলি নেয় এবং যজ্ঞাদি সম্পূর্নের মাধ্যমে পূজা সমাপ্ত হয়। পূজায় পুরোহিত্ত ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর বিশ্বজিৎ দেব, এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ ও তাপস নাহা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কুমিল্লা শ্রী শ্রী রাম কৃষ্ণ মিশন এর সহ অধ্যক্ষ রূপম মহারাজ, ইসকন কুমিল্লা জেলার সহ সভাপতি মৃত্যুন্জয় প্রভু, সাবেক জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সন্জিৎ দেবনাথ, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস বকসী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মাতার মন্দিরের সদস্য বিজয় সাহা, লিটন সাহা, কুমিল্লা জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি ও শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় এর সভাপতি সাগর দাস, সহ সভাপতি দেবাশিষ চক্রবর্তী, সহ সভাপতি বলরাম কর্মকার, সাধারণ সম্পাদক নীল কমল চক্রবর্তী বিষ্ণু, সাংগঠনিক সম্পাদক শিব প্রসাদ মজুমদার রাহুল, কোষাধ্যক্ষ জামিনী নাথ টিপু, সহ কোষাধ্যক্ষ লিটন দাস, অজিত রায়, পিন্টু রায়, ত্রিশুল গীতা শিক্ষালয় এর সভাপতি আশীষ দাস, সাধারন সম্পাদক অনন্য ভৌমিক, চন্দ্রিকা গীতা শিক্ষালয় এর পরিচালক তিথী চক্রবর্তী, সহ পরিচালক নীলাঞ্জন দাশ, শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা শিক্ষালয় পরিচালক কেশব চক্রবর্তী, শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় এর শিক্ষক প্রশান্ত সাহা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং হাজারো ভক্ত-শ্রোতার।
জানা যায়- আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া।
এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।
পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আগামি ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত: মহালয়া থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যায়। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে দুর্গোৎসবের। সনাতনীদে কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত।
পুরাণে আছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চান। ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’ রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের ১০টি অস্ত্রে সুসজ্জিত সিংহবাহিনী দেবী দুর্গা যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বধ করেন।
কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৩ জনকে র্যাব-১১ আটক করেছে।
কুমিল্লা জেলার বুড়িচং দেবপুর সাকুরা স্টীল মিলে এক যুবককে আটকে রেখে বিদেশী ০২ টি কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন করে। ঐ যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে এবং বর্তমানে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়ীতে থেকে ভাঙ্গারির ব্যবসা করে।
পরবর্তীতে উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। নির্যাতনের সাথে জড়িত আসামী মোঃ শান্ত ইসলাম মোঃ আল আমিন লিপু (৩৬), মোঃ সজিব হাওলাদার (২৬)
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন দেবপুর সাকিনস্থ সাকুরা স্টীল মিলে থাকা তামার তার চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনার পর থেকেই চোরকে ধরার জন্য সাকুরা স্টীল মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে। এরই প্রেক্ষিতে গত ১৯ তারিখ দুপুর জয় চন্দ্র সরকার (৩০) উক্ত স্টীল মিলে প্রবেশ করে। তখন ভিকটিমকে চোর সন্দেহেধাওয়া করে। ধাওয়া করার একপর্যায়ে মিলের বাইরের রাস্তা থেকে ভিকটিমকে ধরে মিলের ভিতরে নিয়ে আসে
এবং শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে আসামীরা পৈশাচিকভাবে বিদেশী ০২ টি কুকুর লেলিয়ে কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে।
কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেলে কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান সমকালকে বলেছেন ‘এ ঘটনায় উসকানি ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে এক যুবক ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে ফেসবুকে আপত্তিকর ওই পোস্টকে কেন্দ্র আজ সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে মাজারগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষ্যেমালিকা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সমকালকে বলেন, গত বুধবার ধর্ম নিয়ে কটূক্তির কারনে জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।
উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা ও ইসলামী যুব সেনার নেতা শরিফুল জানান, গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে আজ আদালতের সোপর্দ করা হয়। তবুও সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে কুমিল্লা পুলিশ সুপার মো: নাজির আহমেদ খান বলেন, ‘ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা ঘটনার উসকানি দিয়ে মাজারে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: সমকাল
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৩ আগষ্ট তিনি নিখোঁজ হলে বড় ভাই আমির হোসেন ভূইয়া থানায় একটি জিডি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার ছেলে আব্দুল করিম ভূইয়া।
তিনি গত ১৩ আগস্ট বাড়ি থেকে খরমপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট তার বড় ভাই আমির হোসেন ভূইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ আব্দুল করিমের বড় ভাই আমির হোসেন ভূইয়ার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে জানায় তার ছোট ভাই করিমকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লুকিয়ে লাশ রেখেছে। ওই ফোনের সূত্র ধরে আমির হোসেন ভূইয়া রাতেই দেবিদ্বার থানায় এসে পুলিশ নিয়ে তার ছোট ভাই আব্দুল করিম ভূইয়া শশুর বাড়িতে যান। সেখানে গিয়ে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে শশুর মৃত ইউনুছ মিয়ার সেপটিক ট্যাংকের ভিতরে লাশ দেখতে পায় পুলিশ।
বিষয়টি দেবিদ্বার থানার ওসিকে জানানো হলে রাত সাড়ে ৩টায় ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের এএসপি শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এই সময় আব্দুল করিম ভূইয়ার দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিল এবং করিমের স্ত্রী তাসলিমা আক্তার, বড় ছেলে তানভির, ছোট ছেলে তৌহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
নিহতের বড় ভাই আমির হোসেন ভূইয়া জানান, গত ১৩ আগষ্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। বুধবার একটি অজ্ঞাত ফোনের সূত্র ধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের তিনি ফাঁসির দাবি জানান।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের একমাস পর একটি ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত করিম মিয়ার দুই শ্যালক, স্ত্রী ও দুই ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার মক্কা ব্রিক্স সংলগ্ন গোমতী নদীর বেড়িবাধেঁর ভেতরের একটি ঝোপ থেকে মুরাদনগর থানা পুলিশের সহযোগিতায় মাথার খু’লি ও হা’ড়গো’ড় উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
নি’হ’ত মেহেদী হাসান বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড় গ্রামের মৃত মোস্তফার ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। এই ঘটনায় জড়িত ঘা’ত’ক খাইরুল(২১)কে নারায়নগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করে পুলিশ।
জানা যায়, গত ১১ আগস্ট রাতে বাঙ্গরা বাজার থেকে অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে মেহেদী নিখোঁজ হয়। পরদিন তার পরিবার বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কোন খোজঁ না পেয়ে ২০শে আগস্ট ভিকটিমের মা জোসনা বেগম বাদী হয়ে দীঘিরপাড় গ্রামের আইনুল হকের ছেলে খাইরুলকে আসামী করে বাঙ্গার বাজার থানায় হ’ত্যা’র উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিদ হাসান জানান, মামলার তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত খাইরুলের বাবা আইনুল হককে রাঙ্গামাটি জেলার কাউখালি থানা এলাকা থেকে গ্রে’ফ’তা’র করা হয়। আইনুল হককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া স্বীকারোক্তিতে কুমিল্লার অশোকতলা থেকে তার ভাই ফুল মিয়াকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে কুমিল্লার একটি গ্যারেজ থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়। প্রধান আসামী খাইরুলকে গ্রেফতারে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান করে পুলিশ। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন সালা পাগলার মাজার এলাকা থেকে ঘাতক খাইরুল ইসলাম আটক করা হয়। আসামীকে সাথে নিয়ে বুধবার বিকেলে তার দেখানো স্থান থেকে নিহত মেহেদী হাসানের ক’ঙ্কা’ল উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা আরো জানান, গ্রে’ফ’তা’র’কৃত খাইরুলকে কুমিল্লা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রি’মা’ন্ড মঞ্জুর করেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী খাইরুল হ’ত্যা’র কথা স্বীকার করেছে। পরে তার দেখানো স্থান থেকেই ক’ঙ্কা’ল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা কাপড়ের মাধ্যমে ভিকটিমকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় তিনজনকে গ্রে’প্তা’রসহ অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
আর কেউ জড়িত আছে কি না জানতে আ’সা’মীকে রি’মা’ন্ডে আনা হয়েছে।
টানা আট দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছে।
বুধবার ( ১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।
এর আগে, গত মাসে দু’দফা ও চলতি মাসে সোনার দাম ছয় দফা বেড়ে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় দাঁড়ায়। এটি ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।
স্বর্ণের দাম কমালেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, চলতি বছর মোট ৫৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, আর কমেছে মাত্র ১৬ বার।
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তর পাড়া মুন্সিবাড়ি মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একটি অজ্ঞাত গাড়ি ওই প্রবাসী যুবককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।