Author: bikedokan@gmail.com

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি -হাজী জসিম

    কুমিল্লা প্রতিনিধি।।

    বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। করোনার সময় বাবা ছেলেকে, ছেলে বাবাকে ভুলে গিয়েছিল। কিন্তু এই ব্রাহ্মণপাড়া-বুড়িচংয়ের মানুষকে নিয়ে আমি করোনা আক্রান্ত মানুষের ঘরবাড়ি ও করোনায় আক্রান্তদের লাশ দাফন করেছি। তখন বুঝেছি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ কতটা ভালোবাসে আমাকে। ২০২৪ সালের বন্যা বুড়িচং ব্রাহ্মণপাড়াকে ভাসিয়ে দিয়ে গেছে। ঘরে ঘরে কান্না দেখেছি। তখন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ দেখেছে তাদের কান্না কে মুছে দিয়েছিল। জনতার জন্য রাজনীতি করি জনতা বুঝে গেছে। শুক্রবার (১ নভেম্বর) ব্রাক্ষণপাড়ার বাগড়া গ্রামে হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। 

    এ সময় তিনি বলেন, জনতার জন্য রাজনীতি করি। বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষ জানে তাদের সাথে বিগত সময়ে কে ছিল। আমি এই ব্রাহ্মণপাড়ার মানুষকে মামলার হয়রানি করতে দেয়নি। নিজে ঘরের বাইরে ঘুমিয়েছি। আমার সহচররা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিয়েছে। অথচ এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজ রাজনীতির কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষকে উল্টাপাল্টা বুঝানো যাবে না। মানুষ জানে হাজী জসিম উদ্দিন কে। হাজী জসিম উদ্দিন একদিন হাজী জসিম উদ্দিন হয়নি। হাজী জসিমকে বানিয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ। এখন হাজী জসিম সারাদেশে বাগড়ার জসিম হিসেবে এই পরিচিত।

    অনুষ্ঠানের প্রারম্ভে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোসা. পাপিয়া আক্তার বলেন, আমাদের এই ফাউন্ডেশন করার স্বপ্ন দীর্ঘদিনের ছিল। যে কারণে আমরা ফাউন্ডেশন শুরুর আগে থেকেই করোনা ও বন্যায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশের ছায়ার মত ছিলাম। শেষ পর্যন্ত বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের তীব্র আকাঙ্খার প্রতিক হিসেবে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরিব অসহায় পরিবারের মেয়েদের বিয়ে-শাদীতে সহযোগিতা, বেকারদের কর্মসংস্থান, গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ সমাজ সেবামূলক সকল কার্যক্রম বিনামূল্যে পরিচালনা করবো। এসব কাজে আমাদের সহযোগী হিসেবে থাকবেন বুড়িচং ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন এলাকার সমাজসেবী ধনাঢ্য ব্যক্তিরা। তবে মূল ভূমিকায় থাকবেন আমাদের প্রিয় নেতা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন। 

    এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জামাল খন্দকার, ডা. নজরুল ইসলাম শাহীন, এডভোকেট শরিফুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেনসহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকার বিসিএস ক্যাডার, চিকিৎসক, আইনজীবী, সরকারি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • নানা নাটকিয়তার পর উপাধ্যক্ষ নিয়োগ হলো ভিক্টোরিয়া কলেজে

    কলেজ প্রতিনিধি।। 

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন  উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আবদুল মজিদ।

     বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তিনি যোগদান করেন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। সাবেক উপাধ্যক্ষ পদত্যাগের 

    ৪০ দিন পর নতুন  উপাধ্যক্ষ যোগদান করেছেন। 

    প্রজ্ঞাপনে দেখা যায়, গত ২৪ অক্টোবর মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রসায়ন বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেনকে উপাধ্যক্ষ পদে প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবরের প্রজ্ঞাপন বলা হয় প্রশাসনিক কারণে জনাব মো. দেলোয়ার হোসেনের পদায়ন বাতিল করা হলো। 

    গত ২৯ অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি কলেজ-২ এর উপসচিব মোঃ মাহবুব আলম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয় অধ্যাপক আবদুল মজিদকে।

    অধ্যাপক আব্দুল মজিদ সরকারি চাকরিতে যোগদান করেন ১৭ নভেম্বর ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস এর মাধ্যমে। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দলকুইয়া গ্রামের বাসিন্দা। ১ জানুয়ারি ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন। 

    কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নুজহাত নোভা বলেন, 

    উপাধ্যক্ষ স্যার কান্দিরপাড় শাখায় মূলক দায়িত্ব পালন করেন। ক্লাস মনিটরিং করেন। উপাধ্যক্ষ স্যার যোগদান করার ফলে এ শাখায় একাডেমিক মান আগের মতো ভালো থাকবে। 

    যোগদানের পর নতুন  উপাধ্যক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ৯টি সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ,  কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সিটিজি সমাজের গ্রুপ থেকেও অভিনন্দন জানিয়েছেন স্বজনরা। 

    নতুন  উপাধ্যক্ষ  অধ্যাপক আবদুল মজিদ বলেন, আমি আনন্দিত। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। 

    ভিক্টোরিয়া পরিবারের সবার ভালোবাসা, দোয়া ও সহযোগীতা চাই, যেনো যথাযথ দায়িত্ব পালন করতে পারি। 

    রসায়ন বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, পরপর তিনদিন আমি ভিক্টোরিয়া কলেজে যোগদান করার জন্য গিয়েছি। ২৯ অক্টোবর আমি অধ্যক্ষ মহোদয়ের কক্ষে বসা ছিলাম। তিনি বললেন, বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে আসেন। কলেজের গাড়িতে বাসায় গেলাম। এরই মাঝে জানলাম নতুন প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে। সরকার যখন, যেখানে দায়িত্ব দিবে। আমি সে কাজ যথাযথ পালন করবো। 

    প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  গত ২১ আগস্ট পদত্যাগ করেছেন এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। 

  • টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

    অনলাইন ডেস্ক:

    ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

    সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন। 

    তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ফলে ১-১ সমতা নিয়ে জমে ওঠে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের উচ্ছ্বাস সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে।

    এর মাঝে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। তবে আর কেউ গোলের দেখা পাচ্ছিল না, ব্যর্থতা নিয়ে ফিরছিল প্রতিপক্ষ রক্ষণভাগ থেকে। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্দা। সেটি ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক আঞ্জিলা। ৭১ ও ৭৬ মিনিটে পরপর দুটি প্রতি-আক্রমণে ব্যর্থতা নিয়ে ফেরে নেপালি মেয়েরা। 

    পরে বাংলাদেশ ম্যাচে আবারও লিড নেয় ৮২ মিনিটে। বাঁ প্রান্তে থ্রো ইন পায় বাংলাদেশ। মাসুরার থ্রো থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। দূর থেকে কোণাকুণি এক জোরালো শটে ঋতুপর্ণা গোল করেন। নেপালের গোলরক্ষক বল হাতে লাগালেও সেটি সেকেন্ড বারের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়। দারুণ গোল পেয়ে উৎসবে মাতে বাংলাদেশ।

    বাকি সময়ে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-১ গোলের অসাধারণ জয়ে টানা ২য় বার সাফ শিরোপা জিতে নিল বাংলাদেশ।

    একই ভেন্যু, একই প্রতিপক্ষ। পার্থক্য শুধু স্কোরলাইনে। ২০২২ সালে বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে, আর আজ ২-১। দক্ষিণ এশিয়ার সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার অতীত রেকর্ড নেই। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের পুরুষ দল আর শিরোপা জিততে পারেনি। নারী দল সেই দিক থেকেই রেকর্ডই করল। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা। 

  • হজের দুইটি প্যাকেজ ঘোষণা

    অনলাইন ডেস্ক:

    ২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ‌একটি  প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।

    আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।  

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

  • ”দুনিয়াতে যেহেতু একসঙ্গে থাকতে দেও নাই,  আমাদের দাফনটা যেন একসঙ্গে হয়”

    অনলাইন ডেস্ক:

    একই কবরে দাফন চেয়ে চিরকুট লিখে ভিডিওকলে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছেন নববধূ। একই সময় ওই নববধূকে ভিডিওকলে রেখে একই কাজ করেছেন তার প্রবাসী প্রেমিক। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় এ ঘটনা ঘটে।

    স্বামীর বাড়ি থেকে নববধূর ঝুলন্ত মরদেহ ও চিরকুট উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ খাদিজা আক্তার ঊর্মি (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মাটিয়ারা গ্রামের জামাল হোসেনের মেয়ে। সে চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর নিহত ওমান প্রবাসী প্রেমিক সাফায়েত হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর গ্রামের আবদুল খালেকের ছেলে।

    জানা যায়, গত ১৪ অক্টোবর লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া (কৃষ্ণপুর) গ্রামের রং মিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে তার বিয়ে হয় ঊর্মির। বিয়ের ১৩ দিনের মাথায় প্রবাসী প্রেমিককে ভিডিওকলে রেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে সে। ওই সময় তার ওমানপ্রবাসী প্রেমিক সাফায়েত হোসেনও আত্মহত্যা করেন। তাদের দুজনের কাছ থেকেই চিরকুট উদ্ধার করা হয়েছে। চিঠিতে একসঙ্গে দাফনের আকুতি জানিয়েছেন নববধূ।

    ঊর্মি চিরকুটে লেখেন, চাইছিলাম দুজনে একসঙ্গে বেঁচে থাকতে। বাঁচতে দিল না। এটা সত্যি যে ও আমার প্রথম সাথি। ওরে আমি বিয়ে করছি। কিন্তু ওর জায়গায় আমি অন্য কাউকে দিতে পারি নাই, পারবও না। তোমরা সুখে থেক। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না।

    ঊর্মি আরও লেখেন, ‘ও বেঁচে থাকলেও তোমরা ওকে খুন করতে এবং ওর ফ্যামিলিকে জেলের ভাত খাওয়াইতে। তাই নিজেও দুনিয়া ছাড়লাম। ওরে আমার সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কাছে একটা শেষ ইচ্ছা থাকবে। বাবা-মা ও ভাইবোনের কাছে একটা আবদার, দুনিয়াতে যেহেতু একসঙ্গে থাকতে দেও নাই, আমাদের দাফনটা যেন একসঙ্গে হয়। এক দিন আগে-পরে হলেও একই কবরস্থানে যেন দাফন করে। সে চাওয়াটা যেন পূরণ করেন আপনারা।’

    প্রবাসী সাফায়াত মৃত্যুর আগে চিরকুটে লিখেছেন, ‘শেষ ইচ্ছে পূরণ করার দায়িত্ব আপনাদের। আমার মৃত্যুর কারণ একমাত্র ওর ফ্যামিলি। আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। সব কিছু ভিডিও করা আছে। আমার মৃত্যুর জন্য কে কে দায়ী সব কিছু আমার মোবাইলে রেকর্ড করা আছে আর ভিডিও করা আছে। আমার মোবাইল তার প্রমাণ। আমার মোবাইল চেক করলে সব পাবেন। রেকর্ড অপশনে আর গ্যালারিতে সব আছে। আমার ৮টা ভিডিও আছে। সবগুলো দেখবেন। লক খুলে রেকর্ড অপশনে ঢুকবেন, ইমোতে দুইটা আর বাকিগুলো গ্যালারিতে পাবেন। তার দেওয়া চিঠি আছে আরিফ নামের আইডিতে। আমাদের মৃত্যুর কারণ তারা। কোনোদিন ক্ষমা করব না।’

    ঊর্মির মা নুরুন্নাহার জানান, ‘আমার মেয়ের সঙ্গে সাফায়াত নামের এক প্রবাসী ছেলের সম্পর্ক ছিল। গত ১৪ অক্টোবর সম্মতি নিয়েই মেয়েকে বিয়ে দেই। বিয়ের পর স্বামীর বাড়িতে হাসি-খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি ঊর্মি ও তার প্রেমিক সাফায়াত ভিডিওকলে আত্মহত্যা করেছে। মেয়ের স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। প্রবাসী ছেলেটাই আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে।’

    সাফায়াতের বাবা আবদুল খালেক বলেন, ‘এক বছর আগে ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে ছেলে হঠাৎ কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে শুনলাম ফেসবুক ম্যাসেঞ্জারে আমার ছেলের সঙ্গে ঊর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গেছে। শনিবার রাতে সেই মেয়ে আমার ছেলের সঙ্গে ভিডিওকলে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

    বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেছে। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য মেয়ের বাল্য বিয়ে দায়ী।’

    আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা করবেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলের চিরকুট হাতে পেয়েছি। তাছাড়া মৃত্যুর আগে আমার ছেলের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে মেয়ের মা।’

    লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘বিয়ের ১৩তম দিনে নববধূ প্রবাসী প্রেমিককে ভিডিওকলে রেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। শুনেছি, প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছে। শনিবার রাত অনুমান ১১টায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার আগে মেয়েটি তার মা-বাবার উদ্দেশে এটি লিখেছিল। এই ঘটনায় নববধূর ভাই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।’

  • এক পণ্যে তিন দফা চাঁদা, কুমিল্লা নিমসার বাজারে খাজনা আদায় বন্ধ ঘোষণা

    অনলাইন ডেস্ক:

    দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাঁচা বাজার কুমিল্লার নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খাজনা-টোলের নামে ব্যবসায়িদের বাধ্য করা হয় টাকা দিতে। এমন অভিযোগের পর অভিযানে এসে টাস্কফোর্সের কর্মকর্তারা জানান, নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন।

    ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি। অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রোববার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। 

    এ সময় ব্যবসায়িদের অভিযোগ শোনার পর এবং  হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল খাজনার টাকা আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। 

    ব্যবসায়িরা জানান, পাইকারী বাজার থেকে বেশি মূল্যে কেনা হলেই খুচরা বাজারে দাম বাড়ে শাকসবজির। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বেশি দামে কেনা হয় বলেই শাকসবজি বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের কাছে।

  • ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

    অনলাইন ডেস্ক:

    চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব তুলে দেওয়া, সেটি পূরণ করতে পারেননি তিনি। অধিনায়কত্ব তো বটেই নিজের ফর্মটাকে হারিয়ে ফেলেছেন। লম্বা সময় ধরেই তিন ফরম্যাটে শান্ত রান খরায় ভুগছেন। যান নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে। হয়তো সমালোচনা শান্তর কান পর্যন্ত পৌঁছেছে। এই অবস্থায় নেতৃত্ব থেকে সরে যেতে চাইছেন তিনি। বাংলাদেশের বর্তমান অধিনায়ক শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তার জায়গায় আসার জোর সম্ভাবনা আছে মেহেদী হাসান মিরাজের।

    আগামী ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্টের মধ্য দিয়ে শান্ত নেতৃত্বের ইতি টানতে চান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনই দাবি করেছে। 

    সবশেষ কয়েক সিরিজে ধারাবাহিকতার ছিটেফোঁটাও দেখাতে পারেননি বাঁহাতি ব্যাটার। রানখরায় ভুগতে থাকায় অধিনায়ক শান্তকে নিয়ে সমালোচনাটা হচ্ছে প্রবলভাবে। সেটা হয়তো তার চোখ এড়িয়ে যায়নি। নেতৃত্বের চাপ যে ব্যাটিংয়ে প্রভাব ফেলছে সেটা অনুমান করতে পারছেন।

    যদিও বিসিবি শান্তকে আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক করলেও সেই দায়িত্ব আর সামলাতে চান না তিনি। ক্রিকবাজের তথ্য মতে, নেতৃত্ব ছাড়ার বিষয়টি ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েছেন। তবে বোর্ডপ্রধান ফারুক আহমেদ বর্তমানে বিদেশে থাকায় সেই সিদ্ধান্ত এখন অনুমোদনের অপেক্ষায়।

    এ ব্যাপারে বিসিবির এক পরিচালক বলেছেন, ‘হ্যাঁ, তিনি (শান্ত) আমাদের জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান না।’

    এ প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির (বিসিবি) কাছ থেকে এ বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছি।’

    নেতৃত্বে খুব একটা সফল নন শান্ত। ৯ টেস্টে তিনটিতে জিতেছেন তিনি। এর বাইরে ৯টি ওয়ানডের ৬টিতে হেরেছেন। টি-টোয়েন্টিতে ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে শান্তর জয়ের সংখ্যা ১০টি। এই অবস্থায় শান্তকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। যদিও বিসিবি চাচ্ছে না এখনই নেতৃত্বে বদল আনতে। ক্রিকেবাজের রিপোর্ট অনুযায়ী, শান্তকে তার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে বিসিবি। তবে বিষয়টি সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কেননা, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।  তখন তাকে বুঝিয়ে শুনিয়ে নেতৃত্বে রাখা হয়।

    এদিকে শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া দলের জন্য মোটেও ঠিক হবে না। শুক্রবার এমনটাই জানিয়েছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘শান্তকে পরিবর্তন তো করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করবো কিনা। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুই দিন পর ক্যাপ্টেন খুঁজে পাবেন না। কোনও দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন অস্থির হলে দলের স্থির থেকে পারফর্ম করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’

    শেষ অব্দি শান্তকে সরিয়ে দেওয়া হলে বা শান্ত নিজেই সরে দাঁড়ালে নতুন নেতৃত্বের প্রয়োজন হবে। এক্ষেত্রে খুব ভালো বিকল্প নেই। বিসিবি সূত্রে জানা গেছে তারা মেহেদী হাসান মিরাজকে নিয়েই ভাবছেন। সেটি হলে টেস্ট ও ওয়ানডের জন্য মিরাজকে নেতৃত্ব নিতে হবে। সেই পথেই বোধ হয় হাটতে চলছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

    অনলাইন ডেস্ক:

    সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে অধ্যাদেশটি অনুমোদন করা হয়।

    বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমাও হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

    এছাড়া, এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠন করে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে– এরূপ বিধি সংযোজন করবে।

  • মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন

    হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

    সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

    এর আগে, সোমবার রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন।

    পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

  • হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।