Author: bikedokan@gmail.com

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

    কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম ওই বীর মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র সমালোচনা চলছে।

    ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে কয়েকটি চেয়ারে কয়েকজন ব্যক্তি বসে আছেন। তাদের মধ্যেই দেবিদ্বার উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বসে ছিলেন। এ সময় উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম হাতের ইশারায় তাকে উঠে যেতে বলেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চারদিকে তাকাতে থাকেন। একপর্যায়ে সুফিয়া বেগম তাকে হাতে ধরে বাম পাশে নিয়ে যান। পুরো ঘটনাটি দূর থেকে কেউ একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নিতে এবং অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এ সময় মহিলা দলের ওই নেত্রী তাকে চেয়ার ছেড়ে দিতে বলেন।

    এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম  বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের জন্য বছরে দুটি বড় অনুষ্ঠান হয়- একটি বিজয় দিবস, অন্যটি ২৬ মার্চ স্বাধীনতা দিবস। আমি সকালে গিয়ে দেখি একটি চেয়ার ফাঁকা ছিল। পাশে একজন মহিলা বসা ছিলেন। তিনি আমাকে অনুরোধ করেন ফাঁকা চেয়ারটিতে বসতে। আমি সেখানে বসি। কিছুক্ষণ পর সুফিয়া বেগম এসে আমাকে পেছনের চেয়ারে চলে যেতে বলেন। তিনি বারবার হাত নেড়ে ও উচ্চস্বরে উঠে যেতে বলছিলেন। পরে তিনি আমাকে ধরে অন্য একটি চেয়ারে বসান। উপস্থিত সবাই তখন আমার দিকে তাকিয়ে ছিল। বিষয়টি আমার আত্মসম্মানে লেগেছে। তাই কিছুক্ষণ পরই অনুষ্ঠান ছেড়ে চলে আসি।

    অভিযুক্ত কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম  বলেন, ওই চেয়ারে আমি নিজেই বসা ছিলাম। এক সাংবাদিক এসে আমাকে বলেন, আপা আসেন, আপনার একটি সাক্ষাৎকার নেব। আমি উঠে সাক্ষাৎকার দিতে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি তিনি (বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম) আমার চেয়ারে বসে আছেন। তাই আমি তাকে অন্য একটি চেয়ারে বসতে বলি। তিনি উঠতে চাইছিলেন না। এজন্য আমি তাকে হাতে ধরে অন্য চেয়ারে বসিয়ে দিই।

    তিনি আরও বলেন, একটি দুষ্টচক্র উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি তো তাকে পরে নিজ হাতে অন্য একটি চেয়ারে বসিয়ে দিয়েছি, সেই দৃশ্যটি তারা ভিডিও করেনি। তিনি এ বিষয়ে কোনো অভিযোগও করেননি। তিনি আমার আত্মীয়। কিন্তু কে বা কারা ভিডিওটি ভাইরাল করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।

    এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী  বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। কোনোভাবেই তাদের অসম্মান করা উচিত নয়। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।

    এ বিষয়ে বক্তব্য জানতে দেবিদ্বার উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক আব্দুর রবকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সূত্র- dp

  • কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

    তৌহিদ খন্দকার তপু

    ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমের উদ্যোগে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে র‍্যালিটি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে শুরু হয় ।

    র‍্যালিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। লাল-সবুজের বিজয়ের পতাকা হাতে অংশগ্রহণকারীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিটি শেষে কুমিল্লা টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।
    কর্মসূচিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

  • দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

    ক্রীড়া প্রতিবেদক:

    দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা হাসান আনুষ্ঠানিকভাবে এ লিগের উদ্বোধন করেন। দীর্ঘ বিরতির পর মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরায় জেলা ক্রিকেট অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, স্নেহাশীষ, খালেদ সাইফুল্লাহ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা। লিগের প্রস্তুতি, ভেন্যু ব্যবস্থাপনা ও দলগুলোর সমন্বয়ে তাদের ভূমিকা তুলে ধরা হয়।

    এবারের লিগে মোট ১২টি দল অংশ নিচ্ছে। স্থানীয় ক্রিকেটারদের উন্নয়ন, প্রতিভা বিকাশ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এ আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

    কুমিল্লার ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলোয়াড়দের মনোবল বাড়াতে স্টেডিয়ামে এসে খেলা উপভোগের আহ্বান জানানো হয়েছে।

  • বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    মোঃ শরীফ উদ্দিনঃ
    কুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার ২ ডিসেম্বর

    জিয়া প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ নাসিম ও সভাপতি মোঃ সুমন এর তত্বাবধানে
    ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাসরুল হক এর সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ হায়দার আলী, বরুড়া উপজেলা ছাত্র দলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক
    মিঠু, কোষাধ্যক্ষ ইকবাল খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদ হোসেন, জিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ সেলিম হোসেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জহিরুল হক।

  • এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিনিধি:

    এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

    রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক কাটা হয়। এ সময় আহার বাড়ির নিয়মিত কাস্টমার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

    দুপুরে এতিম শিশুদের দুপুরে খাবার খাওনো হয়। এ সময় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আহার বাড়ির ওনার ফাহাদ জামিল জানান, ছোট একটি ফুড কোট থেকে আহার বাড়ির পথ চলা শুরু।  কুমিল্লাবাসীর ভালবাসায় বর্তমানে আহার বাড়ির দুইটি শাখা রয়েছে।  দীর্ঘ পথ চলায় যারা সাথে ছিল তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।  

    আশা করি আগামীতে কুমিল্লাবাসী অতীতের মত পাশে থাকবে। সবাইকে আমন্ত্রণ রইল।

  • লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

    গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত, ভুটান, ব্রাজিল, চীন, জাপান, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, নেপাল,পর্তুগাল এবং বাংলাদেশসহ মোট ১৬টি দেশের ১২৫৩ জন খেলোয়াড়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এক মাত্র খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লার সন্তান জাতীয় এবং আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত মোফাজ্জল মাহিন চৌধুরি এবং ম্যানেজার হিসেবে অংশগ্রহণ করেন দ‍্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন আহম্মেদ।
    উক্ত প্রতিযোগিতায় কাতা ইভেন্টে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন কুমিল্লার মাহিন। প্রতিযোগিতার সমাপ্তির পর দেশের আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশন কর্তৃক ব্লাক বেল্ট ৩য় বন্ধনী (প্রশিক্ষক ডিগ্রি)’র জন্য পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশন কর্তৃক ডব্লিউ ইউ এম এফ লাইসেন্স (রেড পাসপোর্ট) গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃত কারাতে প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়।
    বাংলাদেশি খেলোয়াড় মাহিন চৌধুরি জানান, “উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে অর্জন করছি আমি তা সত্যিই আমাদের দেশের জন্য অনেক গর্বের একটি বিষয়। যদিও এটি একটি ওয়ার্ল্ড ফেডারেশনের আয়োজিত একটি প্রাইভেট আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল তবুও আমি গর্বিত আমার দেশকে স্বর্ণপদক দিতে পেরে। আমাদের এই আন্তর্জাতিক ইভেন্টটি প্রাইভেট হওয়ায় আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং সার্বিক সহযোগিতায় ছিল ভিভাসিটি ফুর্ডকোর্ট, ফিউশন ক‍্যাফে এবং আফসু ডেভেলপার্স লিমিটেড। এবং উক্ত প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে যুক্ত ছিল দিঘির চাপ ও গোল্ড সিলভার ডেভেলপার্স লিমিটেড।

  • বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

    মোঃ শরীফ উদ্দিনঃ
    কুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ১ নভেম্বর কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজীব দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি ও আগানগর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি কায়সার আলম সেলিম।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ)
    বাবু মনিন্দ্র কিশোর মজুমদার,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল হাসান ফরহাদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মফিজুল ইসলাম, মোঃ মোস্তফা জামান হানিফ, মোঃ মনির হোসেন,
    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী।
    এদিন কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্য অতিথিরা বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যত তাই শিশুদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে তাই প্রতিটি শিক্ষককে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রযুক্তির সাথে শিক্ষকদেরও দক্ষ হিসেবে তৈরি করতে হবে। এদিন পড়াশোনা ও উপস্থিতিতে ক্রমানুসারে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত।

  • বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

    মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:
    কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    সাবেক সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা, প্রযুক্তিপীঠ ও শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং হকস বে অটোমোবাইল প্রাঃ লিঃ ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) মনীন্দ্র কিশোর মজুমদার, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের।


    এসময় বক্তব্য রাখেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জহরলাল দত্ত, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া,


    এদিন বরুড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১৮ শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। সকাল ৯টা থেকে বেলা ১০.৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক বৃত্তি ও বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত দুই ধাপে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন বরুড়ার ইতিহাসে এবছর প্রকৃত একটি ফলাফল পেয়েছি। বিগত বছর গুলোতে জিপিএ-৫ এর আশায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো অনৈতিক ও অসদুপায় অবলম্বন করে যার কারনে দিন দিন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে ব্যার্থ হয়েছে। তিনি বলেন আমার বাবা মরহুম এ কে এম আবু তাহের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমাই থেকে বরুড়া উপজেলা সদর পর্যন্ত চিকন সড়কটি তিনি জনসাধারণের চলাচলের উপযোগী হিসেবে তৈরি করে গেছেন আজও আমরা সেই সড়ক দিয়েই চলাচল করছি এসড়কটি প্রয়োজন ছিল দুই লাইনে রুপ দেওয়া। বিগত বছর গুলোতে উন্নয়নের কথা বলে দুর্নীতি ও হরিলুট নিয়ে ব্যস্ত ছিল মন্ত্রী এমপি ও নেতারা। এছাড়াও আমার দেশের কৃষকের অর্জিত অর্থ ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থ বিদেশে পাচার করে ব্যাংক গুলোকে ধ্বংস করেছে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে অন্তত এটুকু আশা দিতে পারি আপনাদের সম্পদ ও আমানতের খেয়ানত হবে না। আমি চাই প্রতিটি ইউনিয়নে একজন করে আবু সায়েম তৈরি হোক। যাদের এলাকার জনসাধারণ শিক্ষা চিকিৎসা বাসস্থান পাবে। অনুষ্ঠান শেষে ট্যালেন্ট ফুল, সাধারণ গ্রেড, ও স্কুল ভিত্তিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বৃত্তির টাকা প্রদান করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি করে উচ্চ ফলনশীল আমের চারা বিতরণ করা হয়।

  • কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

    নিজস্ব প্রতিবেদক:

    শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার কুমিল্লা নগরীর শাসনগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিসিএস (কৃষি) এসোসিয়েশন এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান, উপপরিচালক মোঃ মিজানুর রহমানসহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    মানববন্ধনে বক্তরা বলেন, প্রজাতন্ত্রের  কর্মচারী হিসাবে আমরা কৃষকদের সেবা প্রদান করি। সরকারি নির্দিষ্ট নীতিমালা মেনে কাজ করতে হয়। সরকারি দায়িত্ব পালনের সময়  কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারী এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেফতার করতে হবে। তা না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।