×

(মাহফুজ বাবু, কুমিল্লা)
মঙ্গলবার দুপুরে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০হাজার পিছ ইয়াবা ও ১শত বোতল ফেন্সিডিল উদ্ধার। আটককৃত মাদকের আনুমানিক মুল্য প্রায় কোটি টাকা বলে জানায় পুলিশ।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই (তদন্ত) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তল্লাশি চালায় হাইওয়ে থানা পুলিশ। ওসি মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানে অংশ নেন তিনি সহ সঙ্গীয় ফোর্স। এসময় ঢাকাগামী সিএমডি ট্রাভলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় মাদকদ্রব্য সহ বাসের চালক, হেলপার ও সুপারভাইজার কে আটক করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অবৈধ মাদকের (ইয়াবা ও ফেন্সিডিল) জন্য অপেক্ষমাণ মালের আসল মালিককে ধরতে সাদা পোশাকে আটককৃতদের নিয়ে ঢাকায় রওনা হন তারা। মোবাইল ফোনে আটককৃত চালককে দিয়ে কথা বলানো হয় এবং স্থান নিশ্চিত হন তারা। ফোনের অপরপ্রান্তের ব্যক্তির দেয়া ঠিকানা মতো ঢাকা ফকিরাপুল থেকে মালের আসল মালিক হোসাইন কে আটক করতে সক্ষম হন তারা ।

আটককৃত আসামীরা হলো ঢাকা ফকিরাপুল এলাকা থেকে ১/হোসাইন (২২) পিতাঃ আঃ হাকিম গ্রামঃ জলদী থানাঃ বাঁশখালী জেলাঃ চট্টগ্রাম। সিডিএম ট্রাবলস্ বাস এর চালক ২/নাসির (৪৩) পিততা মুন্সি মিয়া গ্রাম;দঃ ওয়াহেদ পুর মিরসরাই, চট্টগ্রাম। গাড়ীর হেলপার ৩/বাবু (১৯) পিতা: মোঃ হানিফ, মাতা:লাভলী বেগম, মঠবাড়িয়া, পিরোজপুর। গাড়ীর সুপারভাইজার ৪/মোঃ আলাউদ্দিন (৩৮) পিতা মোঃআলী হোসেন গ্রামঃ কুলকাছিয়া, থানাঃ ববোরহান উদ্দিন জেলাঃ ভোলা।

তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণ এবং মহাসড়কে মাদক পাচার রোধে হাইওয়ে থানা পুলিশ বদ্ধপরিকর।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলেছে বলেও তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all