×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলায় কুমিল্লা মর্ডাণ হসপিটালের ৫ম তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। হাসপাতালের বিশেষ সূত্রে জানা যায়- হাসপাতালের ৫ম তলায় রক্ষিত গ্যাস সিলিন্ডার রুমে নিয়মিত বসবাস করে আসছেন অত্র হাসপাতালের সুপারভাইজার ইসরাফিল মিয়া।

যেখানে মানুষের বসবাস, সেখানে ভয়াভহ সিলিন্ডার কিভাবে রক্ষিত থাকে ? তাই সাধারন মানুষের মুখে প্রশ্ন। জানা যায় যে-অব্যবস্থাপনা ও পরিবেশ ভারসাম্যহীনতার কারনেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের ঘটনা ঘটেছে ।

এদিকে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আলমগীর হোসেনের সাথে কথা বললে তিনি জানান-  শুক্রবার সন্ধ্যার পরপরই শাকতলায় অবস্থিত মর্ডাণ হসপিটালের ৫ম তলায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে বলে জানা যায়। তথ্যটি পাওয়ার পরপরই আমি ও আমার সঙ্গীয় ফায়ারম্যান নিয়া হাসপাতালের ৫ম তলায় আগুন নেভানোর চেষ্টা করি এবং আগুন নিয়ন্ত্রনে আসে।

তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান বলেন- হাসপাতালের ৫ম তলায় অবস্থিত রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা হতে আগুন লাগে, ফায়ার সার্ভিস আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি, হাসপাতালের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। মর্ডাণ হসপিটালটিতে গ্যাস সিলিন্ডারের অগ্নিদগ্ধের ঘটনায় রোগীদের মাঝে আতংকের ছড়াছড়ি দেখা গিয়েছে।

মর্ডাণ হাসপাতালে আগুন লাগার সময় প্রায় রোগী ও রোগীর স্বজনরা তাড়াহুরা করে নামতে গিয়ে অসুস্থ হয়েছে বলে তথ্য পাওয়া যায়। তবে অগ্নিদগ্ধ হাসপাতালটির আগুন নিয়ন্ত্রনে আনার পর দু’একজন রোগী ছাড়া পুরো হাসপাতালটি’র চিত্র যেন শূণ্যের মত দেখা যায়, নাম প্রকাশ্যে অনুচ্ছক রোগী ও রোগীর স্বজনরা বলেন-হাসপাতালে আগুন লাগার পরপরই আমরা তাড়াহুরা করে নেমে যাই এবং আশ্রয়ের স্থান না পেয়ে হাসপাতালের পাশে আতœীয়ের বাড়িতে অবস্থান নেই। মর্ডাণ হাসপাতালটিতে আগুন লাগার ঘঁন া হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all