×

বাসা থেকে ধর্মসাগর পাড়ে ডেকে নিয়ে সিহাব উদ্দিন অন্তু (১৮) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় ধর্মসাগর পাড়ের পশ্চিম পাড় থেকে অন্তুর দেহ উদ্ধার করা হয়। তার পরিচিতজনরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত কলেজ ছাত্রের বুকের ডান পাশে এবং ডান পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অন্ত অজিতগুহ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে। সে ওই গ্রামের মো. হুমায়ুন কবির এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. শিরিন আক্তারের একমাত্র ছেলে।

সূত্র জানায়, শিহাব উদ্দিন অন্তুদের বাসা রেইসকোর্সে। ধর্মসাগর পাড়ে সন্ধ্যার প্রায় সময় আড্ডা দিতো, গান গাইতো। বাসা থেকে অন্তুকে  কয়েকজন যুবক ডেকে ধর্মসাগর পাড়ে নিয়ে যায়। সেখানে কারো সাথে কোন দ্বন্দ্ব থাকতে পারে। এছাড়া শোকাহত পরিবারের সদস্যরা এব্যাপারে তেমন কিছু বলতে পারছেনা। খবর পেয়ে হাসপাতালের সকল নার্স ছুটে আসে। তাদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে ধর্মসাগরপাড়ে কিছু ছেলে আড্ডা দিচ্ছিলো। এর মাঝে চিৎকার শোনা যায়। পরে অন্তুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। আমরা হত্যার কারণ ও অপরাধী শনাক্তে কাজ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all