×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে ষ্টেশনের দক্ষিন পাশে নির্মানাধীন নতুন রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।অজ্ঞাত যুবকের বয়স অানুমানিক বয়স ৩৫ হবে।কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। অজ্ঞাত যুবকের মৃত দেহ কুমিল্লা আঞ্জুমান মফিদুলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেল ষ্টেশনের দক্ষিণ দিকে গত বুধবার সন্ধ্যায় রেলের নির্মানাধীন নতুন সড়কের পাশে একটি গর্ত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে বুড়িচং থানার এসআইআবুল হাসনাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রেল সড়কের পাশ্বে একটি খেজুর গাছের সাথে গর্ত থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।

উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের গায়ে লাল রঙের ফুলহাতা শার্ট, পরনে নেভিব্লু কালারের প্যান্ট ছিল। পুলিশ আরো জানায় ধারনা করা হচ্ছে যে কোন সময় ওই যুবককে ট্রেনের ছাদ কিংবা ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। তার মুখমন্ডলের ও হাতের আঙ্গুলের চামড়া ছিলানো ও জখম ছিল। রাতে উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশ কুমেক মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের
জন্য প্রেরন করা হয়।

এব্যাপরে বুড়িচং থানার তদন্ত ওসি (পরির্দশক) মেজবাহ উদ্দিন ভূইয়া নিশ্চিত করে জানান, লাশের আত্মীয়া স্বজনের খোঁজ পাওয়া বা শনাক্ত করা যায় নি। ৪ জুলাই বুধবার রাতে এব্যাপারে বুড়িচং থানায় একটি অপমৃত্যের মামলা দায়ের করা হয়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই মুসলিম যুবককে কুমিল্লা আঞ্জুমান মফিদুলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। ( ফাইল ফটো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all