×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)
কুমিল্ল¬ার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সিঙ্গুরিয়া গ্রামের রফিকুল ইসলাম (৮৫) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার একটি হাসপাতালে সোমবার রাতে মারা গেলে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি ওই গ্রামের মাতব্বর বা সর্দার ছিলেন।

স্থানীয়রা জানায়, গত ১৮ জুন সিঙ্গুরিয়া গ্রামের বেল¬ালের ছেলে দেলোয়ার হোসেনের সাথে একই গ্রামের আব্দুল মতিনের ছেলে বাধনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। উভয়পক্ষে সংগঠিত এই সংর্ঘষ থামাতে যান গ্রাম্য সর্দার রফিকুল ইসলাম।

একপর্যায়ে একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সেলিম ও তার ছেলে মহসিন, আব্দুল মতিনের ছেলে বাধন ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলামের হামলা চালায়। এসময় তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেড়ধক পিটিয়ে আহত করে। স্থানীয়রা রফিকুল ইসলামকে আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জুন (সোমবার) রাতে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। এবং বিকেলেই পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাশেম বাদী হয়ে ৮ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে অভিযুক্তদের বাড়ীতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাড়ী ঘর ভাংচুর অবস্থায় রয়েছে। তবে তাদের পরিবারের সবাই পলাতক রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাশেম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all