×

অনলাইন ডেস্ক:
অনেক দায়িত্ব কাঁধে নিয়ে এবারের বিশ্বকাপে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গতবার সোনালী ট্রফির ফাইনালে গিয়েও ছোঁয়া হয়নি স্বপ্নের কাপটির। এবার সেই স্বপ্ন জয়ের জন্য একাই দলকে উঠান বিশ্বকাপের মঞ্চে। তবে সেই স্বপ্নের শুরুতেই আইসল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় আর্জেন্টিনা। আর সেই হোঁচটে এখন আসর থেকেই ছিটকে যাওয়ার পথে মেসি বাহিনী।

ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেছেন এই ফুটবল জাদুকর। এবারের বিশ্বকাপের পরই তার অবসর নেবার কথা। বয়স তো আর থেমে নেই! গতকালই ৩০ পার করে ৩১ বছরে পা দিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক। আর তাই নিজের জন্মদিনে বিশ্বকাপ জেতার প্রতিজ্ঞাটাই গ্রহণ করলেন মেসি। জানালেন দেশের হয়ে বিশ্বকাপ না জিতে অবসরে যেতে চান না তিনি।

এবারের আসরে নকআউট পর্বে যেতে আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ। বাঁচা-মরার লড়াইয়ে শেষ ম্যাচে যে কোন মূল্যে হারাতেই হবে নাইজেরিয়াকে। পাশাপাশি নজর দিতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচে। তবেই মেসিদের মিলবে পরবর্তী রাউন্ডের টিকিট।

গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত টিম আর্জেন্টিনা। অনুশীলন চলাকালীন সময়ে নিজের বিশ্বকাপ জেতার প্রতিজ্ঞা নিয়ে সংবাদ মাধ্যমকে মেসি বলেন, ‘সবসময়ই বিশ্বকাপ উঁচিয়ে ধরার স্বপ্ন আমার ছিলো। আমি শুধু সেই মুহূর্তটার কথাই চিন্তা করি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা পৃথিবীর মিলিয়ন আর্জেন্টাইন সমর্থকদেরও খুশি করবে। তাই আমরা এটার আশা ছেড়ে দিতে পারি না।’

বিশ্বসেরা এই ফুটবলার আরও যোগ করেন, ‘আমি অনেক গুরুত্বপূর্ণ সব শিরোপাই জিতেছি। কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all