×

(ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা)
নোয়াখালিতে কর্মরত পুলিশ দম্পত্তি সুমন ও তার স্ত্রী রোজিনার হাতে নির্যাতিত কিশোরী গৃহপরিচারিকা ফাতেমা (১৫) কুমিল্লা সদর হাসপাতাল থেকে নিখোঁজ। মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ১৯ জুন মঙ্গলবার রাতেই হাসপাতাল থেকে অদৃশ্য কারণে চলে গেছে আহত গৃহপরিচারিকা ও তার মা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মিডিয়ার সামনে থেকে ঘটনাটি আড়াল করার জন্যই তাদেরকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (১৭ জুন ) সকালে কুমিল্লা সদর হাসপাতালে নির্যাতিত ফাতেমাকে ভর্তি করানো হয়। তার দুই হাত, দুই পাসহ শরীরের বেশিরভাগ অংশেই আঘাতের চিহৃ রয়েছে।

আহত ফাতেমা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রামের ভাড়াটিয়া দিনমজুর আজিম উদ্দিনের মেয়ে । পুলিশে কর্মরত সুমন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের আবু তাহেরের ছেলে।

নির্যাতিত ফাতেমা জানায়, আমাকে ৮ মাস আগে পুলিশ সুমন সাহেব ও উনার স্ত্রী পুলিশ রোজিনা ম্যাডাম তাদের বাড়িতে কাজ করার জন্য নিয়ে যায়। আমাকে মাসে ২ হাজার টাকা করে দিতো। গত কয়েক মাস ধরে বিভিন্ন উছিলা দিয়ে তারা দুইজন আমাকে মারধর করা শুরু করে। লাঠি, বাঁশ দিয়ে আমার সারা শরীরে মারধর করতো। কখনো চুরির অপবাদ দিয়ে , আবার কখনো কাজের অবহেলা দেখিয়ে দুজনে আমাকে মারধর করে। প্রায় প্রতিদিনই আমাকে মারধর করতো তারা দুজন। ঈদের দিন আমাকে আমার বাবা-মায়ের কাছে দিয়ে গেছে। পরে মা-বাবাকে সব খুলে বলেছি।

ফাতেমার মা জানান, অভাবের সংসার। তাই পরিবার চালাতে কষ্ট হয়। ৮ মাস আগে সুমন সাহেব আমার মেয়েকে নিয়ে যায় । মাসে মাসে ২ হাজার টাকা করে পাঠাতো। ঈদের আগের দিন তারা ফাতেমাকে এনে আমাদের কাছে দিয়ে যায়। পরে তার শরীরে আঘাত দেখে আমরা সুমন সাহেবের পিতা আবু তাহের সাহেবকে সব জানাই। পরে তিনি ১০ হাজার টাকা দিয়েছেন আমাদেরকে ফাতেমার চিকিৎসা করানোর জন্য। পরে হাসপাতাল নিয়ে আসি।

হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এ নার্স জানান, মেয়েটির পুরো শরীরে নির্যাতনের চিহৃ রয়েছে। খুবই গুরুতর আঘাত।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, মেয়েটিকে রাতে থেকে হাসপাতালের বেডে পাওয়া যায়নি। আমাদের অবহিত না করেই তারা চলে গেছে।- আজকের কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all