×

( জাগো কুমিল্লা.কম)

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি বাহিনী সেনাবাহিনী ও পুলিশ এবং সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বোচ্চ পদে থাকা তিনজনের বাড়িই বৃহত্তর কুমিল্লার চাঁদপুর।

১৮ মে বাংলাদেশ সরকার এক প্রজ্ঞাপন জারি করে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করে। আগামী ২৫ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সাবেক এই মহাপরিচালক। জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হতে যাচ্ছেন তিনি।

আজিজ আহমেদ ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি চাঁদপুরে।

২০১২ সালের ৫ ডিসেম্বর বিজিবির মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নেন আজিজ। ২০১৬ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। বিজিবির ডিজি হিসেবে দায়িত্ব পালনের আগে কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন তিনি।

আজিজ আহমেদ অষ্টম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশনপ্রাপ্ত হন। তিনি পাবর্ত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদফতরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আজিজ আহমেদ মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক হিসেবে চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে কাজ শুরু করেন।

১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়ে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন জাবেদ। চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিষয়ে স্মাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বিশাল কর্মজীবনে নানা ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহে জাবেদ পাটোয়ারী বিশেষ ভূমিকা রাখেন।

জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাবেদ পাটোয়ারী ২০১০ ও ২০১১ সালে দুবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন। এ ছাড়া তিনি দুবার ‘আইজিপি’স এক্সাপ্লেরি গুড সার্ভিস’ ব্যাজ লাভ করেন। সন্ত্রাসবাদের ওপর তার পিএইচডি ডিগ্রি আছে।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ১৯৪০ সালের ৮ মার্চ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবদুল লতিফ ছিলেন স্কুলশিক্ষক।

চাঁদপুরে জন্ম হলেও ইকবাল মাহমুদের স্কুল জীবন শুরু হয় সাতক্ষীরার আশাশুনিতে। ১৯৭২ সালে তিনি এসএসসি পাস করেন। এরপর ১৯৭৪ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে। অস্ট্রেলিয়ার নিউজ সাউথ ওয়ালেস বিশ্ববিদ্যালয় থেকেও তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

ইকবাল মাহমুদ বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ১৪ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। (প্রিয়.কম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all