×

বছর ঘুরে আবারো  ফিরে এলো খুশির ঈদ। তথ্য-প্রযুক্তির ছোয়ায় মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন। সে পরিবর্তনের ছোঁয়ায় পরিবর্তন এসেছে ঈদ উদযাপনেও। শৈশব কৈশোরের ঈদ উদযাপন করার আনন্দ প্রতিটা মানুষের কাছে একেবারে অতুলনীয় ছিল। কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর ঈদ উদযাপনের স্মৃতি রোমন্থন নিয়ে লিখেছেন মাহফুজ নান্টু:

আমি ছোট বেলা থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। যার কারণে ঈদের আনন্দটা আমার কাছে বাড়তি পাওনা মনে হতো। সেই শৈশব থেকে আমি আমার রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ঈদ উদযাপন করি। সব সময় ছোট বেলায় নিজের জন্য ঈদ ছিলো অনেক আনন্দের।

যেসব স্মৃতি আছে বেশিরভাগই রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত। তবে সেসব ছাড়াও শৈশবে রমজানের শেষে পশ্চিম আকাশে এক ফালি বাকা চাঁদ দেখতাম তখন মনটা আনন্দে ভরে যেতো। দীর্ঘ একমাস রমজানের সময়টা ছিল অনেক মধুর,অনেক আনন্দের।

মনে পড়ে ছোট বেলায় ঈদের চাঁদ দেখলেই আমার উৎসব শুরু হয়ে যেত। কারণ চাঁদ দেখা যাওয়ার পরে আমি সকলের খোঁজ খবর নিতাম। আত্মীয় স্বজন আমার দলীয় নেতাকর্মীদের। ঈদগাহে ঈদের নামাজের পড়ে বন্ধুদের সাথে আমার নেতাকর্মীদের কোলাকুলি ছিলো অনেক ভালো লাগার। এখন তার পরিধি বেড়েছে।

এখন আমি সদর আসনের প্রতিনিধিত্ব করছি। এখন কুমিল্লাবাসী ও আমার দলীয় নেতা-কর্মীরা যখন ভালোভাবে ঈদ উদযাপন করে তখন স্বাভাবিকভাবেই আমারও ঈদ উদযাপন হয়ে যায়। কারণ এ সাধারণ মানুষের জন্যই আমি রাজনীতি করি। ঈদ-পূজাসহ জাতীয় উৎসবগুলোতে সবাই যেন নির্ভাবনায় উদযাপন করতে পারি সেটাই আমার লক্ষ্য।

অতীতের তুলনায় এখন দেশের মানুষের সামর্থ্য বেড়েছে। সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করতে পারছে, বিষয়টা অনেক আনন্দের। তবে আমার ছোট বেলার ঈদ বিষয়ে বলার আগে একটা বিষয় বলি। শৈশব পার হয়ে কৈশোরেই আমি রাজনীতির সাথে যুক্ত হই। আর তাই ব্যক্তিগতভাবে ঈদ উদযাপনে আমার স্মৃতি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all