×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে উদ্বোধন হয়ে গেলে ভূমি সেবা সপ্তাহ। বোরবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্য সারাদেশের ন্যায় কুমিল্লাতেও ভূমি সেবা সপ্তাহ চলছে। এখন প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া চলছে। এতে করে কম সময়ে সেবাগ্রহীতারা তাদের সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন ভুমি মন্ত্রনালয়ের উপসচিব সাবেরা আক্তার, জোনাল সেটেলমেন্ট অফিসার মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখাওয়াত হোসেন রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১৯ মে থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ চলবে ২৩ মে পর্যন্ত।

এদিকে ভূমি সেবা সপ্তাহে বছরজুড়ে ভালো সেবা দেয়ায় জেলার বিভিন্ন ভূমি অফিসের ৮ জনকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all