×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। যদি কুমিল্লা জেলা পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব না হয় সে জন্য প্বার্শবর্তী জেলাগুলো থেকে পুলিশ মোতায়েন করা হবে।

বুধবার সকাল সাড়ে দশটায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্বোধন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ কথা বলেন।

এ সময় সংবাদকর্মীরা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বেড়েছে। এ নিয়ে রিপোর্ট করায় সম্প্রতি এক সংবাদকর্মীকে গুলি করে হত্যা করে মাদক কারবারীরা। মাদক ও চোরাচালান বন্ধে পুলিশের কার্যক্রম কি এমন প্রশ্নের উত্তরে ডিআইজি আনোয়ার হোসেন বলেন, আমরা জানি কুমিল্লা সীমান্তবর্তী জেলা। পাঁচটি থানা সীমান্তঘেষা। আমরা ওই পাঁচটি থানাধীন এলাকাগুলোতে ঈদের পরই জনপ্রতিনিধিদের নিয়ে বসে মাদক ও চোরাচালান বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেবো। এ জন্য পুলিশকে সহযোগীতা করতে হবে। পাশাপাশি সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে মাদক ও চোরাচালান বন্ধে ভূমিকা রাখতে হবে।

এদিকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর উদ্বোধন শেষে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, কুমিল্লা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রতিমাসে কুমিল্লা জেলার বিভিন্ন থানা হতে বিপুল সংখ্যক পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু করা হয়। এখন থেকে জেলার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ সুপার কার্যালয় থেকে প্রদান করা হবে। পুলিশ ক্লিয়ারেন্স কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এই সার্ভিসটি চালু করা হয়েছে। এখন সবাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওয়ান স্টপ সার্ভিসে আসবে। আর জেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি মনিটরিং করবেন। সার্বক্ষণিক সিসিটিভি বেষ্টিত থাকবে ওয়ান স্টপ সার্ভিসটি।

এ সময় উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লার পুলিশ সুপার নরেশ চাকমা, সিআইডির পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর দফতর) রাজন দাশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all