×

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধাদের সংবধর্না অনুষ্ঠানে মঞ্চে বসা এমপিকে  রাজাকারের সন্তান ও ভাতিজা বলে বক্তব্য প্রধান করেছেন  উপজেলা চেয়ারম্যান এন এম মইনুল ইসলাম।  

এই সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী।

শনিবার ( ২৬ মার্চ) বরুড়া উপজেলা প্রশাসন আয়োজিত  মুক্তিযোদ্ধাদের সংবধর্না অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় দুই গ্রুপের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা শুরু হয়।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুমিল্লা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া বক্তব্যে বরুড়া উপজেলা চেয়ারম্যান এন এম মইনুল ইসলাম বলেন, বরুড়ার মাটিতে যার নেতৃত্বে রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গঠন করা হয়েছিল, তিনি হলেন আদ্রা ইউনিয়নের বিতর্কিত কুট্টু মিয়া। কুট্টু মিয়ার ভাই সিএসপি অফিসার শামসুল আলম মিয়া, যার নাগরিকত্ব দেশবিরোধী অবস্থানের কারণে ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাতিল করেন।

অথচ যাকে আজ প্রধান অতিথি করা হয়েছে, তিনি আর কেউ নন, সেই কুট্টু মিয়ার ছেলে শামসুল আলম মিয়ার ভাতিজা নাছিমুল আলম চৌধুরী। যে স্বাধীনতাবিরোধীরা মা-বোনের ইজ্জত লুটেছে, ভাইদের পাখির মতো গুলি করে মেরেছে, শহীদদের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই রাজাকার পুত্রের হাতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটা কিভাবে মেনে নেব?” বিষয়টি অবশ্যই সত্যি। তার চাচার নাগরিকত্ব বঙ্গবন্ধু বাতিলই করে দিয়েছেন। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সে কারণে এটি আমাদের নলেজে আছে। মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক সাগর রক্তের বিনিময়ে বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠায় এর প্রমাণ আছে। ‘

এ ঘটনার সাথে সাথে বরুড়া উপজেলা পরিষদের চত্বরে শোরগোল বেঁধে যায়। হলরুমের বাইরে দাঁড়িয়ে থাকা উপজেলা চেয়ারম্যান মইনুলের কর্মী সমর্থকেরা চিৎকার করে বক্তব্যকে সমর্থন জানান। অপরদিকে, এমপি নজরুলের সমর্থকেরা এ বক্তব্যের বিরোধিতা করে মিছিল দিতে গিয়ে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নাছিমুল বলেন, আমার আপন কোনো চাচা নেই। একাত্তরে সিএসপি অফিসার ছিলেন আমার বাড়ির সামছুল আলম মিয়া। তাকে আমার সাথে চাচা-ভাতিজা সম্পর্ক উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের পর আমি এর ব্যাখ্যা দিয়েছি, কিন্তু ওই অংশটি ফেইসবুকে ভাইরাল হয়নি। তিনি রাজনৈতিকভাবে আমাকে হেওপ্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

উক্ত অনুষ্ঠানে বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন এবং উপজেলা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all

তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন।  তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

Read out all

কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বাদুরতলা কিউ আর টাওয়ারের গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের কুমিল্লা...

Read out all