×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদরে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

উপকূল ট্রেনে দায়িত্বরত ছিলেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল। তিনি বলেন, ঘটনার সময় আমি পাশের বগিতে ছিলাম। পাথর নিক্ষেপের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। দেখি ৬০১৭ নম্বর বগির ৬ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে পড়েছে। তবে পাথরটি গ্লাসের মাঝখানে আঘাত লাগায় কেউ আহত হয়নি। যাত্রীরা দুই পাশে বসা ছিলেন। এ সময় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনে কারা পাথর নিক্ষেপে করেছে তা যাচাই করা সম্ভব না। তবুও আমার চেষ্টা করছি। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করছি। সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all