×
https://youtu.be/df3KVwD8xpc

অমিত মজুমদার, কুমিল্লা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় তার বাড়ির সামনে অগ্নিসংযোগ করা হয়। খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

জানা গেছে, বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।

উক্ত কর্মসূচীর আয়োজক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তরুণ সমাজ উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করলে আমি তাৎক্ষণিক ভাবে গিয়ে তাদের শান্ত করি।

এমন কর্মসূচি আয়োজনের উদ্যেশ্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ বছর ধরে খুনি মোশতাকের সম্পতি বাজেয়াপ্ত ও
মরণোত্তর বিচার দাবি করে আসছি। যতদিন পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

উল্লেখ্য, খন্দকার মোশতাকের বাড়ির সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের। পার্শ্ববর্তী দশপাড়া স্কুলমাঠে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন এবং কংকর-পাদুকা নিক্ষেপ চলার সময় উত্তেজিত জনতা বাড়িতে প্রবেশ করে হামলা করে।

ভিডিও লিংক: এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all