×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লা নগরীসহ বেশি কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে গ্যাস না থাকার বিষয়টি লিখে পোস্ট করছেন । কুমিল্লা নগরীরে কিছু কিছু এলাকায় গ্যাস থাকলে ধীরে ধীরে চাপ কমে আসছে।

জানা যায় সরবারহকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর এলাকার প্রধান গ‌্যাস লাই‌নের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছি। তাতে গ্যাস সরবরাহ ৩০০ পিএসআই থেকে ৪০ পিএসআই-তে নেমে গেছে। যার ফলে কুমিল্লা মুখী বেশ কিছু এলাকায় গ্যাস সংকট সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার নিলুফার সুলতান ।

গ্যাস সরবারহ বন্ধ থাকায় আবাসিক সহ বিভিন্ন উৎপাদকারী প্রতিষ্ঠান সমূহ বিপাকে পড়েছে। কখন গ্যাস সরবারহ স্বাভাবিক হবে এই নিয়ে চিন্তায় আছেন তারা।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ডিজিএম মর্তুজা আলম জানান, এটি আমাদের সমস্যা না । গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) থেকে আমরা গ্যাস সরবরাহ করি । চান্দিনা কুটুম্বপুর এলাকায় তাদের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি হয়েছে। যার ফলে আমরা গ্যাস পাচ্ছি না । চট্টগ্রাম থেকে তাদের কারিগর টিম আসছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবকি হবে তা বলা যাচ্ছে না। তবে ৩-৪ ঘন্টা লাগতে পারে ।

উল্লেখ্য চান্দিনার কুটুম্বপুর এলাকায় প্রধান লাইনে গ্যাস সরবরাহ করা হয়। এরপর সেখান থেকে ২০ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করা হয় চট্টগ্রাম পর্যন্ত। ওই লাইনের গ্যাস যায় মাধাইয়ার সামিট পাওয়ার প্ল্যান্ট, হাবিবুর রহমান টেক্সটাইল মিল, কুমিল্লা সেনানিবাস, সফিউল আলম স্টিল মিল ও নন্দনপুর এলাকায় সামিটের বিদ্যুৎ প্রকল্পে। কোটবাড়ীর নন্দনপুর এলাকায় ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) রয়েছে। সেখান থেকে ৮ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস কুমিল্লা শহর ও শহরতলিতে ঢোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all