×

অনলাইন ডেস্ক:

কুমিল্লা দাউদকান্দি মডেল মসজিদের প্রাঙ্গণে ধারণ করা একটি লাইকি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল । 

ঘটনার সঙ্গে জড়িত ইয়াছিন (২০) কে আটক করেছে পুলিশ। সে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী মৃত গোলাম মিয়া ছেলে।

রোববার ( ৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। রোববার মধ্যরাতে দেবিদ্বারের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, ইয়াছিনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লীদের মধ্যে অসন্তোস সৃষ্টি হয়৷ বিষয়টি আমার নজরে আসলে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , মডেল মসজিদের সিড়ি বেয়ে উঠে সামনে একটি খোলা স্থান রয়েছে।  সে স্থানে একটি হিন্দি গানের সাথে তরুণ তরুণী নানা অঙ্গভঙ্গিতে সুর মিলিয়ে নাচানাচি করছেন ।  এ ঘটনায় জড়িত তরুণীকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। সে পলাতক রয়েছে। ইয়াছিনের লাইকি  আইডিতে ৯ লাখ ৪২ হাজার ফলোয়ার রয়েছে। সে জুতা কারখানার শ্রমিক। 

উল্লেখ্য গত জুন মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন করা হয়।  মসজিদের দেয়ালে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ।  এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত অনেকে ভীড় করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all