×

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা সদর উপজেলার চাঁনপুর মধ্যে পাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে চাঁনপুর মধ্যে পাড়ার রিক্সা চালক আবুল কালামের ৫ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষন চেষ্ঠার অভিযোগে শ্যামল (৪৯) নামে এক আইনজীবি সহকারিকে আটক করেছে পুলিশ।

সকালে মেয়েটি তার অসুস্থ বাবার জন্য দোকান থেকে চা নিয়ে ফিরছিলো। পথে মেয়েটির মুখ চেপে ধরে নির্জনগলিতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে শ্যামল। মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন এসে শ্যামলকে আটক করে। পরে খবর পেয়ে কোতয়ালী পুলিশ এসে চাঁনপুর মধ্য পাড়ার হাজী তাহের মিয়ার ছেলে শ্যামলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, শামল এর আগে ৬ বছর আগে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের মামলায় ৯ মাস জেল খেটেছেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষন চেষ্ঠার অভিযোগে শ্যামল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all