×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্যকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার কেরণখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকা থেকে ওই ৪ ডাকাত সদস্য আটক করা হয়।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আলম মিয়া(২৮),একই উপজেলার নুর মানিকচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোশারফ(২৪),ওই উপজেলার আতাপুর গ্রামের মো.এরশাদের ছেলে জাকির(২৮),চাদপুর সদর উপজেলার খলিশাঢুলি গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে খলিলুর রহমাম(৫০)।

এসময় তাদের কাছ থেকে ১টি হাসুয়া,২টি ছোরা,১টি শাবল,২টি লোহার রড উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,সোমবার রাতে চান্দিনা থানাধীন কেরণখাল ইউনিয়নের ছয়ঘরিয়ার মেসার্স বাদল ট্রেডার্সের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্যকে আটক করা হয়।

আটক ৪ ডাকাত সদস্যসহ পলাতক আলমগীর,সুমন,সাইফুল,শামীম,বাশার সহ অজ্ঞাতনামা ৫/৬ জনেরর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, আটকরা বিভিন্ন নির্জনস্থানে পথচারীদের ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার,মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ নানা মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all