×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)

কুমিল্লায় চান্দিনায় ট্রাক চালক বাবা মশিউর রহমানের সামনে প্রাণ গেল ছেলে  ইস্রাফিলের (২২)।  সে সাতক্ষীরা সদর ভরেরকান্দা এলাকার বাসিন্দা

শনিবার (১৯ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,  দাঁড়িয়ে থাকা ঢাকামূখী একটি ট্রাক কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে দুমরে মুচরে যায়। এসময় বাবা ছেলে দুইজনেই ট্রাকে আটকে পড়ে। ছেলে গুরুতর আহত হলেও বাবা মশিউর আটকে থাকায় ছেলেকে উদ্ধার করতে পারেনি। এসময় বাবার সামনে প্রাণ গেল ছেলের।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান,নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখি হেলপার ইস্রাফিল  মারা গেছে। কিছুক্ষণ আগে আসলে হয়তো থাকে বাঁচানো যেত। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালেহ্ আহমেদ জানান, খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত ট্রাক থেকে দুইজনকে উদ্ধার করে  হাসপাতালে নেয়া হয়। এ সময় দায়িত্বরত ডাক্তার ইস্রাফিলকে মৃত ঘোষণা করে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all