×

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লায় বুড়িচংয়ে বিকট শব্দে আকস্মিক ধসে পড়েছে কোল্ড স্টোরেজের ৪ তলা ভবন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

মঙ্গলবার ( ৮ জুন) সকাল ৬ টায় বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড ষ্টোরেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মোকাম ইউনিয়নের চেয়ারম্যান মো: ফজলুল হক মুন্সী জানান, ভবনটি ৩০-৪০ বছর আগে করা। সকালে বিকট শব্দে কোল্ড স্টোরেজের ভবনটি ভেঙ্গে পড়ে।

তিনি আরও বলেন,আমরা ধারণা করছি কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা হতে পারে। তবে না নিশ্চিত নয়। সকালে ভেতরে কোন শ্রমিক ছিল না। তবে ভবনের এক পাশে গরু ছাগলের খামার রয়েছে। কয়েকটা গরু ছাগল মারা গেছে। ঘটনাস্খলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কম্প্রেসার বিম্ফোরণ নাকি অন্য কারণে ভবনটি ভেঙ্গে পড়েছে তা এখনও নিশ্চিত নয়। কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় কোন মানুষের প্রাণহানী হয়নি। খামার থেকে গরু ছাগল গুলো উদ্ধার করা হচ্ছে। তদন্ত করে ভবন ভেঙ্গে পড়ার কারণ জানা যাবে। কোল্ড স্টোরেজে ৭০ হাজার মণ আলু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all