×

মোঃ শরীফ উদ্দিনঃ কুমিল্লার বরুড়ায় ভুমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পটির আওতায় নির্মানাদিন ঘর পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। গত ৪ মে মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের অধীনে
গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে বরুড়া উপজেলার গালিমপুর ২১টি খোশবাস দক্ষিণে ৩টি, আদ্রা ৭টি, পয়ালগাছা ১৯টি, আড্ডা ইউনিয়নে ৩৩টি পৌরসভার দেওড়ায় ৬৪টি শুশুন্ডায় ৭টি সহ মোট ১৩৮ টি ঘর দেওয়া হচ্ছে । এসব নির্মাণাধীন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজের পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, সহ স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন, ও জামাল উদ্দিন প্রমুখ। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নির্মান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক, এদিন বরুড়ায় আগমনের পর উপজেলা ভুমি অফিস ও পৌরসভা ভুমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন। শেষে কুমিল্লা জেলা প্রশাসক
বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় বরুড়া উপজেলায় সকলের সহযোগিতা ফেলে ৩১ মে এর ভিতরে গৃহ নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all