×

অনলাইন ডেস্ক

করোনা মহামারিতে বিপর্যস্ত পৃথিবী-করোনার গ্রাস থেকে মানুষকে বাঁচাতে সংযুক্ত আরব আমিরাতে ফ্রন্টলাইনের যোদ্ধাদের কাতারে কুমিল্লার তরুণ মোশাররফ শহীদ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১২টা ১মিনিটে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জার মাধ্যমে করোনাকালীন যুদ্ধের ফ্রন্ট লাইনারদের সঙ্গে বাংলাদেশি মোশাররফ শহীদের ছবিও দেখানো হয়েছে।

দুবাই মিউনিসিপালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের কর্মী কুমিল্লার তরুণ মোশাররফ শহীদ। তাকে ঘিরে এমন আয়োজন বাংলাদেশকে সম্মানিত করেছে। তিনি সম্মানিত করেছেন আমাদের।

প্রবাসের মাটিতে লাল সবুজের বাংলাদেশকে মহীয়ান করা এই তরুণ মোশাররফ শহীদের বাড়ি কুমিল্লায়। তিনি দুবাই মিউনিসিপিলিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে কর্মরত।

করোনাকালীন এ যুদ্ধের ফ্রন্ট লাইনারদের সম্মাননা প্রদর্শন ও অনন্য নজির স্থাপনে তাদের ছবির লেজার শো বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়ে সম্মান দেখিয়েছে আরব আমিরাত তা খুবই বিরল। প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, আরব আমিরাতের এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত তারা। এ জন্য দেশের সম্মান বয়ে আনা মোশাররফ শহীদকে অভিনন্দন জানানোর পাশাপাশি আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all