×

মাহফুজ নান্টু
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত তিনজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ, তার মেয়ে মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন। মেহজাবিনের বয়স ৫ মাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিওড়ার রাস্তায় সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নামানোর সময় চট্টগ্রামগামী একটি ট্রাক পেছন থেকে সিএনজিকে চাপা দিয়ে উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মো. হানিফ ও মেরি বেগম নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মেরির মেয়ে মাহজাবিন মারা যায়।

কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির এসআই খোকন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত...

Read out all

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all

চৌদ্দগ্রামে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় নয়জনের ফাঁসি ও নয়জনকে যাবজ্জীবন কারাদাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Read out all