×

শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা গ্রামের পূর্ব পাড়ায় বেপারী বাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ছায়েদুল হক সিকি তার আপন মা ও ভাবীকে এলোপাতাড়ি কু’পিয়ে হ’ত্যা করা হয় ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নি’হতরা হলেন, আব্দুল হাইর স্ত্রী সৎ মা নুরজাহান বেগম (৭০),আজিজুল হকের স্ত্রী ভাবী নুরনাহার বেগম পুষ্পা (৪৫).আহত ভাতিজি আরজু আক্তার (২৮)। আ’টক ঘা’তক ছায়েদুল হক সিকি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

স্হানীয় সূত্র ও থানা সূত্রে জানা যায়, ভাতিজি আরজুকে বিয়ে করার ইচ্ছা ছিল ঘাতক ছায়েদুলের, তার অন্য স্থানে বিয়ে হয়ে যায়। তারপর থেকে মা ভাবি, ভাতিজি আরজুর উপর ক্ষিপ্ত ছিল । সেই ভাতিজি বাপের বাড়িতে বেড়াতে আসে । সঙ্গে পিঠা নিয়ে আসে । সে পিঠা খাওয়াকে কেন্দ্র করে তার মায়ের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছায়েদুল হক সিকি বটি দা দিয়ে মা ও ভাবী এলোপাতাড়ি কু’পিয়ে জখম করে । তাদের বাচাঁতে গিয়ে ছায়েদুল হক সিকি তার ভাতিজি আরজু আক্তারকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্হানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নুরজাহান ও নুরনাহার বেগম পুষ্পাকে মৃত ঘোষণা করেন,পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। আহত আরজু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। জানা যায়, আরজুকে বিয়ে করতে না পেরে তার ছোট বোন আঁখিকেও বিয়ে করার চেষ্টা করে ঘাতক । সে মা’দকসক্ত ছিল।

নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,ঘাতক ছায়েদুল হককে তাৎক্ষণিকভাবে ওই গ্রাম থেকে আ’টক করি,ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামি হ’ত্যার দায় স্বীকার করে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all