×

( জাগো কুমিল্লা.কম)
দীর্ঘদিন ধরে অগ্রগতি নেই, কোনও শিক্ষার্থী নেই, এমনকি দু’একজন শিক্ষার্থী থাকলেও পাবলিক পরীক্ষায় পাস করতে পারে না সারাদেশের এমন ২০২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বছর থেকে এসব মাদ্রাসায় আর শিক্ষা কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আশেপাশের স্বীকৃত মাদ্রাসাগুলোতে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ২০২ টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত হয়। পরে বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটেও নোটিশটি প্রকাশ করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় শিক্ষা কার্যক্রম না চালানো ২০২টি মাদ্রাসা বন্ধের নোটিশ

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম সাইফুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসব মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি বন্ধ ছিল। তাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সরেজমিনে পরিদর্শনে গিয়েও ভয়াবহ চিত্র দেখা গেছে। পরে কারণ দর্শানোর নোটিশ দিলে তাতেও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এসব কারণে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

মাদ্রাসা বন্ধের নোটিশে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় কোনও শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। এর কারণ জানতে চেয়ে মাদ্রাসা প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অনেকেই এর জবাব দেননি। যারা জবাব দিয়েছে তাতে বোর্ড সন্তুষ্ট হতে পারেনি। এ কারণে এসব মাদ্রাসার অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসার কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হলো।

দেশের বিভিন্ন জেলায় শিক্ষা কার্যক্রম না চালানো ২০২টি মাদ্রাসা বন্ধের নোটিশ

তালিকা ঘেঁটে দেখা গেছে, সিরাজগঞ্জের ১০টি, দিনাজপুরের ১৯টি, চাঁদপুরের একটি, চাঁপাই নবাবগঞ্জের দুইটি, নাটোরের ১১টি, চট্টগ্রামের একটি, কুমিল্লার তিনটি, গাইবান্ধার ১২টি, ঠাকুরগাঁওয়ের ২৬টি, যশোরের পাঁচটি, ঝিনাইদহে একটি, জয়পুরহাটে দুইটি, বাগেরহাট জেলার চারটি, বরগুনার পাঁচটি, বরিশালের দুইটি, ভোলার ছয়টি, বগুড়ার চারটি, ব্রাহ্মণবাড়িয়ার একটি, খাগড়াছড়ির একটি, খুলনার চারটি, কিশোরগঞ্জের একটি, কুড়িগ্রামে একটি, কুষ্টিয়ার তিনটি, লালমনিরহাটের পাঁচটি, নোয়াখালীর একটি, পাবনার পাঁচটি, পঞ্চগড়ের সাতটি, পটুয়াখালীর সাতটি, মেহেরপুরের একটি, ময়মনসিংহের চারটি, নওগাঁ জেলার একটি, নড়াইলের একটি, নেত্রকোনার একটি, নীলফামারীর তিনটি, রাজবাড়ির দুইটি, রাজশাহীর ১১টি, রংপুরের নয়টি, সাতক্ষীরার পাঁচটি ও সিলেটের একটি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all