×

( নাজিম উদ্দিন, মুরাদনগর )

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমান ১৩৫বোতল বিয়ার ও ৪০বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাকডোলাস মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া এলাকা থেকে বাঙ্গরা বাজার থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রামচন্দ্রপুর এলাকার কুখ্যাত মাদক স¤্রাট খানেপাড়া গ্রামের আবু হানিফের স্ত্রী নুরজাহান বেগম(৪৫), তার পুত্র আজিজুর রহমান(২২), তার অপর পুত্র হৃদয় মিয়ার স্ত্রী সিমা আক্তার(২১)।

পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী  হানিফ খানেপাড়া গ্রামের তার নিজ বাড়ীতে বিক্রির জন্য মাদক দ্রব্য মজুদ রেখেছে এমন গোপন সংবাদেও ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মো: নুর মিয়া ও এসআই সুজন সেনসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তার বসত ঘরের খাটের নিচে থেকে ১৩৫বোতল বিয়ার ও ৪০বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাকডোলাস উদ্ধার করে।

এসময় তার স্ত্রী,পুত্র ও পুত্রবধূকে আটক করা হয়। আবু হানিফ ও তার অপর পুত্র হৃদয় মিয়া পলাতক রয়েছে।বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হবে।
পলাতক মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all