Month: August 2023

  • মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠন

    ম্যাক রানা।।

    “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই স্লোগানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গত ২৩ আগস্ট মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

    কমিটিতে আব্দুল হাকিম তানভীর’কে আহবায়ক, বদরুল আলম’কে যুগ্ম আহবায়ক ও কাজী তরিকুল ইসলাম সোহেল’কে সদস্য সচিব করা হয়।

    এছাড়া ও সদস্য হিসেবে আছেন জোবাইরা জাহানারা এমিলি, মোহাম্মদ মেহেদী হাসান, আসাদুজ্জামান মিলন ও আরাফাত কাদের রাজিব।

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ গঠনতন্ত্র ২০১০ ধারা ৯ এর ‘ট’ উপধারা এবং মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড নীতিমালা ২০১৩ সংশোধিত নীতিমালা ২০২২ মোতাবেক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হলো।

    আশা করি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালা মেনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের একত্রিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা রূপকল্প- ২০৪১ বাস্তবায়নে সহযোদ্ধা হয়ে কাজ করবেন এই আশা ব্যক্ত করছি।

    পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

  • শোক দিবসের পুরস্কার বঙ্গবন্ধুর তিন গ্রন্থ


    আবু সুফিয়ান।।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) কলেজের বাংলা বিভাগ মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা সুলতানা।


    প্রতিযোগিতার বিষয় ছিল- রচনা, কবিতা আবৃত্তি, কুইজ ও বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ নিয়ে বক্তৃতা। প্রতিযোগিতায় বিজয়দের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ পুরস্কার দেওয়া হয়।

    উপস্থিত বক্তৃতায় বিজয়ীরা হলেন-নিজাম উদ্দিন, ফারিয়া আহসান ও আব্দুল্লাহ আল মামুন। কবিতা আবৃত্তিতে পুরস্কার পেয়েছেন-ফারিয়া আক্তার মীম, রাশেদা আক্তার মিলি, মো. তানভীর হোসেন। রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন শিরিন আক্তার পান্না, মো. আরমান ও ফারিয়া আক্তার মীম। কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন-রোজিনা আক্তার, শিরিন আক্তার পান্না ও আরমান হোসেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা, মাসুদা তোফা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম, মো. নূরে আলম সিদিকী, সহকারী অধ্যাপক রতন আলী, মোহাম্মদ শাহাজাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স: ব্যাংকক-দার্জিলিং ভ্রমণ ও সেলস্ কনফারেন্স যোগ্যতা অর্জনকারীদের সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক
    আজ বুধবার গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর কুমিল্লা রিজিওন টমছমব্রীজ এরিয়া অফিসে ব্যাংকক ও দার্জিলিং ভ্রমণ ও সেলস্ কনফারেন্স যোগ্যতা অর্জনকারীদের বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর কুমিল্লা রিজিওন প্রধান কর্মকর্তা মোস্তাক আহমেদ মোহন।

    উক্ত অনুষ্ঠানে লালমাই দত্তপুরের তাসলিমা বেগমের মৃত্যুতে তার নমিনিকে ৪ লাখ ৪৩ হাজার টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়।

    ডেপুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ট্রেইনার মো: শফিকুল ইসলাম, রিজিওনাল কো অর্ডিনেটর মনির হোসেন, ডেপুটি রিজিওনাল ম্যানেজার মোমেন সরকার, ব্রাঞ্চ ম্যানেজার সোলেমান হোসেন সালমান উপস্থিত ছিলেন।

    গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ট্রেইনার মো: শফিকুল ইসলাম

    উল্লেখ্য এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার এর স্পন্সরে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে দেশজুড়ে বর্তমান গ্রাহক সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ এবং বীমা দাবি পরিশোধ হার শতকরা ৯৮।

  • আলোকিত কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিবেদকঃ

    আনন্দঘন পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    সোমবার বিকেল ৫ টায় আলোকিত কুমিল্লা নিউজ পোর্টালের নিজ কার্যালয় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
    তাছাড়াও অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লার স্টুডিও উদ্বোধন করা হয়।


    কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মজিবুল হক, মানবাধিকার কাউন্সিলার কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের, , কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমেদ,ইমরান খান মুন্না, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, সাংবাদিক সালাউদ্দিন সুমন, জাগো কুমিল্লা সম্পাদক অমিত মজুমদার,ম্যাক নিউজ ডট কম এর সম্পাদক ম্যাক রানা, অনুষ্ঠান পরিচালনা করেন আলোকিত কুমিল্লা নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

  • ২১ আগস্টের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার বরুড়ায় বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিবেদক।

    কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামিম) এর নেতৃত্বে ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে কাপুরুষোচিত গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কুমিল্লার বরুড়ায় আজ সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মিছিল শুরুর প্রাক্কালে এ. জেড. এম. শফিউদ্দিন শামীম বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার মাধ্যমে মূলত জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল। এই হামলা ছিল রাষ্ট্রীয় মদদপুষ্ট এবং রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার অপচেষ্টা। শফিউদ্দিন শামীম জঘন্যতম এই বর্বরোচিত গ্রেনেড হামলা এবং হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং দন্ডিতদের শাস্তি ও ফাঁসি অবিলম্বে কার্যকর করার দাবী জানান। তিনি একই সাথে ২১ আগস্টে আহতদের প্রতি সমবেদনা এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন আজ এই শোকের মাসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদদের এবং একইসাথে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

    বরুড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

    প্রতিবাদ মিছিলে যোগ দিতে বরুড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে এসে সমবেত হয় এবং ঈদগাহ মাঠটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। পরবর্তীতে বিশাল মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    উল্লেখ্য ২০০৪ সালে সারাদেশে জঙ্গিদের বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২১ আগস্ট বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে বিকেল পাঁচটায় পৌঁছালে, একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে তিনি কুড়ি মিনিটের বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল শুরু করার ঘোষণা দেন। বঙ্গবন্ধু কন্যা মঞ্চ থেকে নিচে নেমে আসতে থাকেন। ঠিক এমন সময় শুরু হয় মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড হামলা। মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন নিহত হন এবং আহত হন পাঁচ শতাধিক নেতা কর্মী৷ শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও কানে তখন গুরুতর আঘাত পান৷ ওই সময় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেছিলেন৷

    শফিউদ্দিন শামীম রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় দিবসসমূহে নানারকম কর্মসূচি পালন করে আসছেন এবং একইসাথে তিনি দীর্ঘদিন ধরে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্থসামাজিক ও অবকাঠামগত উন্নয়ন, আবাসন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন।

  • দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারে হামলা; চেয়ারম্যানের ভাইসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

    স্টাফ রিপোর্টার

    কুমিল্লার দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারে হামলা, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ফতেহাবাদ ইউপি চেয়ারম্যানের ভাই আক্তারুজ্জানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত৷ রবিবার (২০ আগষ্ট) মোকাম কুমিল্লার দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক নিশাত জাহান চৌধুরী এই আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম।

    গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)।

    ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার বাদী পরিমল সরকার বলেন, ‘আমাদের বাড়িতে হামলার ইন্ধনদাতা ও মূলহোতা ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তার নির্দেশে ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট করা হয়৷ আদালতের কাছে দাবী জানাই চেয়ারম্যান মাসুদসহ সকল অপরাধীদের সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়’।

    বাদী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম জানান, ‘মোকাম কুমিল্লার বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনালে দেবিদ্বারের সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আদালত ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে’।

    প্রসঙ্গত, গত (২০ মে) ছাত্রলীগ ও যুবলীগের উত্তেজনার জের ধরে দেবিদ্বারের চাঁনপুরে একটি হিন্দু পরিবারে হামলা করে বাড়িঘর ভাঙচুরসহ মালামাল লুটের ঘটনা ঘটে। এসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা প্রতিমা, টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠে। পরে (২৪মে) ভুক্তভুগী পরিবারটির সদস্য পরিমল বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

    ছবি: চেয়ারম্যান মাসুদ (বামপাশে), আক্তারুজ্জামান

  • বাইউস্টে আইওটি এবং বেসিক হোম অটোমেশনের ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) এ গত ১৬ এবং ১৭ আগস্ট দুই দিন ব্যাপী Workshop on IoT & Basic Home Automation শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপটি বাইউস্টের ইইই বিভাগের এর সহযোগীতায়,বাইউস্ট রোবোটিক্স সোসাইটি কর্তৃক আয়োজিত হয়। উক্ত ওয়ার্কশপটিতে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদেরকে IoT ক্ষেত্রে মানসিক ও পেশাদার উন্নতি এবং প্রযুক্তির নতুন দিকগুলি সম্পর্কে দিক নির্দেশনা দেয়া।

    এই দুদিনের ওয়ার্কশপে IoT based Software & hardware ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পেরেছে। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে শিক্ষার্থীরা সর্বমোট বারটি রিয়েল লাইফ সমস্যা সমাধানে IoT নির্ভর প্রযুক্তি এবং স্মার্ট সেন্সর ও ডিভাইস ব্যবহার করে সার্কিট তৈরি করেছে নিজ হাতে।

    বাইউস্ট এর তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ কামরুজ্জামান এই ওয়ার্কশপটি উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাইউস্ট এর ছাত্র-ছাত্রীরা আইওটি এবং বেসিক হোম অটোমেশন এর প্রতি যে যথেষ্ট আগ্রহী এবং তা এই প্রতিযোগীতার মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রযুক্তি নির্ভর উচ্চ মানের গবেষণা করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, বাইউস্ট এর উপকারে আসে এমন বাস্তব সমস্যা সমাধানের লক্ষে, গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহারের জন্য একটি হিউম্যানোয়েড রোবট তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    উক্ত প্রোগ্রামে, আরো উপস্থিত ছিলেন ড. নার্গিস পারভীন , সহকারি অধ্যাপক সিএসই বিভাগ , জনাব মোঃ ইমরান খান , সহকারি অধ্যাপক ইইই (এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি), জনাব মোঃ ইফতেখার হাসনাইন, প্রভাষক,ইইই (কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি)। সর্বোপরি , ওয়ার্কশপটির প্রানকেন্দ্রে ছিলেন জনাব মোঃ নাহিদুল আলম , প্রভাষক , ইইই এবং কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি ।

    ওয়ার্কশপটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদোয়ান ফেরদৌস, ডাইরেক্টর, ফ্রন টেক লিমিটেড, ফাউন্ডার এন্ড সিইও জেআরসি বোর্ড, সিনিয়র মেম্বার অব IEEE, লাইফ মেম্বার অব IEB এবং মোঃ নাহিদুল আলম , প্রভাষক , ইইই, ( কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি)।

    উপস্থিত শিক্ষকমন্ডলী বলেন , এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে আইটি মানসিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়নের প্রতি যত্নবান হওয়া।

    বক্তারা বলেন – অনেক শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যা বের করে আনার জন্য আইস ব্রেকিং থিওরী এপ্লাই করতে হয় যা কেবলমাত্র এ জাতীয় অনুষ্ঠানাদির মাধ্যমে পরিপূর্ণ সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করে। শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টিকারী এই ওয়ার্কশপ দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত শিক্ষকমন্ডলী আশাবাদ ব্যক্ত করেন।

    এই ওয়ার্কশপের প্রশিক্ষক বলেন- বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লব অন্যতম একটি বিষয়। চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন এ স্মার্ট প্রযুক্তিকে স্মার্টলি এগিয়ে নিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আয়োজন অবিশ্বাস্যভাবে সহায়ক ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, ওয়ার্কশপ চলাকালীন বাইউস্ট এর মাননীয় অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর কর্নেল প্রফেসর মোঃ মোশাররফ হোসেন (অবঃ) অনুষ্ঠানস্থলে এসে সবাইকে উৎসাহ প্রদান করেন এবং সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
    উক্ত ওয়ার্কাশপে বেস্ট পারফর্মার হিসাবে প্রথম স্থান অধিকার করেন স্বাধীন দেবনাথ, দ্বিতীয় স্থান অধিকার করেন আফনান আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেন সাদিয়া সুলতানা। সবগুলো সেশন সফলভাবে সম্পূর্ণ কারী সকল ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান করা হয়।

    এই আয়োজনে বাইউস্ট রবোটিক্স সোসাইটিকে সর্বাত্মক সহযোগিতা করেছে বাইউস্ট ইইই ডিপার্টমেন্টের এ্যালামনাই মহিবুল্লাহ, সহকারী সাধারণ ব্যবস্থাপক,(পরিচালনা ও রক্ষণাবেক্ষণ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড BREB, বাংলাদেশ এর স্বনামধন্য প্রতিষ্ঠান পুষ্টি, কুমিল্লার স্বনামধন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ ও আইটি প্রতিষ্ঠান ভূঁইয়া কম্পিউটার্স লিমিটেড, 2.74 হালাল ব্রাদার্স এবং ক্যাফে রেইন ড্রপ। আমাদের ওয়ার্কাশপে বিভিন্ন বিষয়ে আরো সহযোগিতা করেন বাইউস্ট ইইই ডিপার্টমেন্টের এ্যালামনাই সৈয়দ মো: নিশাদ হাসান, দেব রাজ ঘোষ, মো: মাইনুল হোসাইন, নিশাত তাসলিম, মো: খালেদ বিন জোহা, ইমতিয়াজ হাসান, দিপা বড়ুয়া।

    সর্বোপরি ওয়ার্কশপ শেষে সকল শিক্ষক সেমিনার কক্ষে আসেন , পুরস্কার বিতরণে অংশগ্রহন করেন এবং সম্পূর্ণ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন । অতঃপর অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ ইমরান খান , সহকারি অধ্যাপক ইইই, সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) এ গত ১৬ এবং ১৭ আগস্ট দুই দিন ব্যাপী Workshop on IoT & Basic Home Automation শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপটি বাইউস্টের ইইই বিভাগের এর সহযোগীতায়,বাইউস্ট রোবোটিক্স সোসাইটি কর্তৃক আয়োজিত হয়। উক্ত ওয়ার্কশপটিতে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAIUST) থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদেরকে IoT ক্ষেত্রে মানসিক ও পেশাদার উন্নতি এবং প্রযুক্তির নতুন দিকগুলি সম্পর্কে দিক নির্দেশনা দেয়া। এই দুদিনের ওয়ার্কশপে IoT based Software & hardware ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পেরেছে। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে শিক্ষার্থীরা সর্বমোট বারটি রিয়েল লাইফ সমস্যা সমাধানে IoT নির্ভর প্রযুক্তি এবং স্মার্ট সেন্সর ও ডিভাইস ব্যবহার করে সার্কিট তৈরি করেছে নিজ হাতে।

    বাইউস্ট এর তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ কামরুজ্জামান এই ওয়ার্কশপটি উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাইউস্ট এর ছাত্র-ছাত্রীরা আইওটি এবং বেসিক হোম অটোমেশন এর প্রতি যে যথেষ্ট আগ্রহী এবং তা এই প্রতিযোগীতার মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রযুক্তি নির্ভর উচ্চ মানের গবেষণা করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, বাইউস্ট এর উপকারে আসে এমন বাস্তব সমস্যা সমাধানের লক্ষে, গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহারের জন্য একটি হিউম্যানোয়েড রোবট তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    উক্ত প্রোগ্রামে, আরো উপস্থিত ছিলেন ড. নার্গিস পারভীন , সহকারি অধ্যাপক সিএসই বিভাগ , জনাব মোঃ ইমরান খান , সহকারি অধ্যাপক ইইই (এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি), জনাব মোঃ ইফতেখার হাসনাইন, প্রভাষক,ইইই (কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি)। সর্বোপরি , ওয়ার্কশপটির প্রানকেন্দ্রে ছিলেন জনাব মোঃ নাহিদুল আলম , প্রভাষক , ইইই এবং কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি ।

    ওয়ার্কশপটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদোয়ান ফেরদৌস, ডাইরেক্টর, ফ্রন টেক লিমিটেড, ফাউন্ডার এন্ড সিইও জেআরসি বোর্ড, সিনিয়র মেম্বার অব IEEE, লাইফ মেম্বার অব IEB এবং মোঃ নাহিদুল আলম , প্রভাষক , ইইই, ( কো- এডভাইসর অব বাইউস্ট রোবোটিক্স সোসাইটি)।

    উপস্থিত শিক্ষকমন্ডলী বলেন , এই ওয়ার্কশপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে আইটি মানসিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়নের প্রতি যত্নবান হওয়া।

    বক্তারা বলেন – অনেক শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যা বের করে আনার জন্য আইস ব্রেকিং থিওরী এপ্লাই করতে হয় যা কেবলমাত্র এ জাতীয় অনুষ্ঠানাদির মাধ্যমে পরিপূর্ণ সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করে। শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টিকারী এই ওয়ার্কশপ দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত শিক্ষকমন্ডলী আশাবাদ ব্যক্ত করেন।

    এই ওয়ার্কশপের প্রশিক্ষক বলেন- বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লব অন্যতম একটি বিষয়। চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন এ স্মার্ট প্রযুক্তিকে স্মার্টলি এগিয়ে নিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আয়োজন অবিশ্বাস্যভাবে সহায়ক ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, ওয়ার্কশপ চলাকালীন বাইউস্ট এর মাননীয় অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর কর্নেল প্রফেসর মোঃ মোশাররফ হোসেন (অবঃ) অনুষ্ঠানস্থলে এসে সবাইকে উৎসাহ প্রদান করেন এবং সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
    উক্ত ওয়ার্কাশপে বেস্ট পারফর্মার হিসাবে প্রথম স্থান অধিকার করেন স্বাধীন দেবনাথ, দ্বিতীয় স্থান অধিকার করেন আফনান আহমেদ, তৃতীয় স্থান অধিকার করেন সাদিয়া সুলতানা। সবগুলো সেশন সফলভাবে সম্পূর্ণ কারী সকল ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান করা হয়।

    এই আয়োজনে বাইউস্ট রবোটিক্স সোসাইটিকে সর্বাত্মক সহযোগিতা করেছে বাইউস্ট ইইই ডিপার্টমেন্টের এ্যালামনাই মহিবুল্লাহ, সহকারী সাধারণ ব্যবস্থাপক,(পরিচালনা ও রক্ষণাবেক্ষণ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড BREB, বাংলাদেশ এর স্বনামধন্য প্রতিষ্ঠান পুষ্টি, কুমিল্লার স্বনামধন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজ ও আইটি প্রতিষ্ঠান ভূঁইয়া কম্পিউটার্স লিমিটেড, 2.74 হালাল ব্রাদার্স এবং ক্যাফে রেইন ড্রপ। আমাদের ওয়ার্কাশপে বিভিন্ন বিষয়ে আরো সহযোগিতা করেন বাইউস্ট ইইই ডিপার্টমেন্টের এ্যালামনাই সৈয়দ মো: নিশাদ হাসান, দেব রাজ ঘোষ, মো: মাইনুল হোসাইন, নিশাত তাসলিম, মো: খালেদ বিন জোহা, ইমতিয়াজ হাসান, দিপা বড়ুয়া।

    সর্বোপরি ওয়ার্কশপ শেষে সকল শিক্ষক সেমিনার কক্ষে আসেন , পুরস্কার বিতরণে অংশগ্রহন করেন এবং সম্পূর্ণ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন । অতঃপর অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ ইমরান খান , সহকারি অধ্যাপক ইইই, সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • হরিশপুরা কামাল হোসেন কলেজে জাতীয় শোক দিবস পালিত

    আশিক ইরান।।
    যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে বরুড়া উপজেলার হরিশপুরা কামাল হোসেন কলেজ। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও আলোচনা সভা আয়োজিত হয়।


    কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউল্লাহ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


    সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানকে স্মরণ করেন। একই সাথে ৭৫’র ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে বাঙালি জাতির প্রতি দেশি-বিদেশী চক্রান্ত নিয়ে আলোচনা করেন।

  • জাতীয় শোক দিবসে বরুড়ায় ১৫ ইউনিয়ন পৌরসভায় দোয়া ও কাঙালী ভোজ

    মাহফুজ নান্টু, কুমিল্লা।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের শহীদদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা(দ:) আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর উদ্দ্যোগে বরুড়ার ১৫ টি ইউনিয়ন ও পৌর সদরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে । উল্লেখ্য শফিউদ্দিন শামিম বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার সন্তুষ্টির জন্য ১৬ টি স্থানে প্রায় ৩২,০০০ গরীব ও অসহায় লোকের খাবারের ব্যবস্থা করেন।

    ১৫ আগস্ট সকাল ৯ টায় যথাক্রমে আগানগর ইউনিয়ন পরিষদ ও কলেজ, খোশবাস মধ্য বাজার-খোশবাস উত্তর ইউনিয়ন, মহেশপুর পুরাতন বাজার-খোশবাস দক্ষিণ ইউনিয়ন, পোমতলা ভূঁইয়ার বাজার-ভবানীপুর ইউনিয়ন, ওড্ডা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-চিতড্ডা ইউনিয়ন, ঝলম ইউনিয়ন পরিষদ-ঝলম,আড্ডা বাজার (জৈনপুরী খানকা)-আড্ডা ইউনিয়ন, পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়-আদ্রা ইউনিয়ন, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-পয়ালগাছা ইউনিয়ন, ভাউকসার শেখ চাঁন মাজার মাঠ-ভাউকসার ইউনিয়ন, লক্ষীপুর বাজার- লক্ষীপুর ইউনিয়ন, শিলমুড়ী ঈদগাহ মাঠ-শিলমুড়ী দঃ ইউনিয়ন, দিলগাঁও (লাইজলা)-শিলমুড়ী উঃ ইউনিয়ন, ঘোষপা মধ্যপাড়া-গালিমপুর ইউনিয়ন, বজলু মার্কেট-শাকপুর ইউনিয়ন ও বরুড়া পৌরসভার চান্দিনা রোডের আল ফারাবী কিন্ডারগার্টেনে ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বসাধারণের উপস্তিতিতে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

    শফিউদ্দিন শামীম দিবসের প্রথম প্রহরে আড্ডা ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এর পর তিনি লক্ষীপুর ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদেন এবং এক বিশাল শোক র‍্যালিতে অংশ গ্রহণ করেন। শোক র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক মজুমদার ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

    এরপর শফিউদ্দিন শামীম পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং কুমিল্লা সদরে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও শোক র‍্যালিতে অংশ গ্রহণ করেন।

    শোক দিবসের বক্তৃতায় তিনি বলেন
    বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলায় কেন এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন, জেল খেটেছেন স্বাধীনতার জন্য।

    সারা পৃথিবী খুঁজে বঙ্গবন্ধুর মতো এমন অসাধারণ নেতা পাওয়া দুষ্কর। কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কিংবদন্তি বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো।’

    আমরা বড় অভাগা জাতি এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়েছিল এই দেশেই। যে পাকিস্তানিরাও সাহস করেনি তাকে হত্যা করতে, স্বাধীন দেশে সেই বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছিল।
    সভ্য দুনিয়ার যে কোনো খুনের বিচার হয়। আর বাংলা‌দেশে সেই খুনি‌দের পুরস্কৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর ১২ খুনিকে কয়েকটি দেশের দূতাবাসে চাকরি দেওয়া হয় এবং খুনিদের যেন বিচার না হয় সেজন্য ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল সবাই এই কালো আদেশ বহাল রেখেছে। বহাল রেখেছে খুনিদের চাকরিও।

    আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, কালোবাজারি, অর্থপাচার এসবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

    আজ এই শোকের দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদদের এবং একইসাথে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন আমাদের চেতনা এবং মননে থাকবেন বঙ্গবন্ধু। আসুন জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে আমরা সবাই শপথ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার।

    উল্লেখ্য শফিউদ্দিন শামীম সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্থসামাজিক ও অবকাঠামগত উন্নয়ন, আবাসন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

  • সরকার বিরোধী ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে দেবিদ্বার উপজেলা আ’লীগ সভাপতি

    কুমিল্লা প্রতিনিধি :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিতর্কিত ইউটিউবার জাওয়াদ নির্জরের প্রতিবেদন ফেসবুকে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সফিউদ্দিন।

    বুধবার ‘কুমিল্লার দেবিদ্বারের দানব এমপি রাজী ফখরুল’ শিরোনামের প্রতিবেদনটি ব্যক্তিগত আইডিতে শেয়ার করেন সফিউদ্দিন।

    লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্জর আওয়ামীলীগ বিরোধী বলে পরিচিত সর্বমহলে।

    প্রতিবেদনটিতে নানা উন্নয়ন কাজে সরকার ও সাংসদ রাজীর সমালোচনা করেন এই ইউটিউবার ।

    এমন একটি বিতর্কিত প্রতিবেদন ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় উপজেলা সভাপতি সফিউদ্দিনের ওপর ক্ষোভ বিরাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকে।

    নাম প্রকাশে অনিচ্ছুক দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, ‘নির্দিষ্ট ব্যক্তি ও বিএনপি জামায়াতকে খুশি করতেই এমন বিতর্কিত প্রতিবেদন শেয়ার করেছেন সফিউদ্দিন। আওয়ামী লীগের রাজনীতি করলেও, তারা চান না শেখ হাসিনা আগামীতে সরকার গঠন করুক। উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনটি তৈরীতে সাংবাদিক নির্জরের সাথে সফিউদ্দিনের লেনদেনের অভিযোগ তুলেছেন অনেকে ‘।

    এদিকে নির্জরের বিতর্কিত প্রতিবেদনটি নিজের ফেসবুক শেয়ার করার বিষয়টি স্বীকার করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সফিউদ্দিন বলেন, ‘প্রতিবেদনটি শেয়ার করেছিলাম, পরে আবার ডিলিট করে দিয়েছি। প্রতিবেদনটি সত্য মনে হয়েছে তাই শেয়ার করেছি। তবে আমি মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এর ভাল কাজের ছবিও ফেসবুকে শেয়ার করি’।