×


প্রেস বিজ্ঞপ্তি:

কুমিল্লা অনলাইন প্রফেশনাল এসোসিয়েশন ( COPA) এর মিটআপ-২০২২ আগামী ২৯ জানুয়ারী কুমিল্লা নগরীর কিউ প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সকলের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে  ১৫ জানুয়ারী থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। গতকাল শনিবার সন্ধ্যায় জায়ান্ট মার্কের্টার্স অফিসে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। সভায় অনুষ্ঠান সফল করার লক্ষে সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, অনুষ্ঠান ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে ৮ জন স্পিকার, ২ টি প্যালেন ডিসকারশনে ১০ জন এক্সপার্ট, অনলাইন সেক্টরের ৫০ জন এক্সপার্ট উপস্থিত থাকবেন এবং তাদের অভিজ্ঞতা ও সফলতার কথা সকলের সাথে শেয়ার করবেন।


এই ইভেন্টের মুল উদ্দেশ্য ও লক্ষ্যই হলো পারষ্পরিক অভিজ্ঞতা শেয়ার করা ও পরিচিত বাড়ানো ,নতুন কিছু জানা , সফল যারা তাদের সাথে সেতুবন্ধন তৈরি করা এবং নেটওয়ার্কিং আর মোটিভেশন করা।

ইভেন্টের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ বলেন, ফ্রিল্যান্সিং, আউটসোসিং ও ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো যারা এই সেক্টরে দক্ষ ও অভিজ্ঞ তাদের মাধ্যমে জেলা পর্যায় ছড়িয়ে দিতে পারলে, নতুনদের পাশাপাশি যারা এরই মধ্যে এইসব সেক্টরে কাজ করছে তাদের জন্য অনুপ্রেরণা যোগাবে।

কুমিল্লা অনলাইন প্রফেশনাল মিটাপ ও গ্রোথ ডে ২০২২ এ টাইটেল স্পন্সর হিসেবে আছে ক্রিয়েটিভ আইটি, পাওয়ার্ড বাই সভওয়েব, মিটাপে টি-শার্ট স্পন্সর জায়ান্ট মার্কেটার্স ও বিজনেস গ্লোবালাইজার। মিডিয়ার পার্টনার কুমিল্লা ২৪ টিভি, জাগো কুমিল্লা ও সিটিভি নিউজ২৪।

এই মিটআপে কুমিল্লা অঞ্চল ছাড়াও বাংলাদেশের যে কোন অঞ্চল থেকে ফ্রিল্যান্সার, অনলাইন প্রফেশনাল ও অনলাইন আইটি উদ্যোক্তারা যোগ দিতে পারবেন।

ওয়েবসাইট – https://copameetup.com

উল্লেখ, ২০১৭ সালে অনলাইন প্রফেশনালদের নিয়ে প্রোগাম করার প্লান থেকে যাত্রা শুরু COPA Comilla Online Professionals Association – COPA। পরবর্তীতে কোপার ব্যানারে ডিজিটাল মার্কেটিং এর ফুল ডে ওয়ার্কশপ, ভার্সিটিগুলোতে বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগাম এবং ইফতার পার্টি ও শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে
COPA থেকে আয়োজিত সব প্রোগ্রামই ননপ্রফিটেবল। কোপা হতে যত ধরনের ধরনের প্রোগাম আয়োজন করা হয়েছে তার থেকে বেঁচে যাও অর্থ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all