×

(মো.তপন সরকার, হোমনা)
কুমিল্লার হোমনা উপজেলায় আওয়ামীলীগের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক প্রধান কার্যালয় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেলিমা আহমাদ ইফতারের আগে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এতে উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা( উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের মনোনয়ন প্রত্যাশী-সেলিমা আহমাদ মেরী বলেন, আওয়ামী লীগ মানেই জনগণের সংগঠন,আর এই জনগণের সংগঠন দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। আমাদের আওয়ামী লীগ সরকারের কারণে বাংলাদেশ হয়েছে উন্নয়নশীল দেশ। সেলিমা আহমাদ বক্তব্য তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সংগঠনের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইফতারের আগে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে ’৭৫ এর ১৫ আগস্টে শাহাদাতবরনকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এবং সেদিনের সকল শহীদ, জাতীয় চারনেতা, ৭১ এর মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাফিলে সেলিমা আহমাদ মেরীর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মাহবুবুব রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহসীন সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম (প্রিন্স), (উঃ)জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন (ফারুক), হোমনা ডিগ্রি কলেজ ছাত্র সাবেক জি,এস, আব্দুস সালাম ভূঁইয়া, জাতীয় শ্রমিকলীগ (উঃ)জেলা সদস্যা মো.আমির হোসেনসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all