×

(মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর)
কুমিল্লার মুরাদনগরে হত্যা ও ডাকাতি মামলার চার্জশীট এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার কামাল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ৮নং আমলী আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন) মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আব্দুল কাদের সরকারের ছেলে।

জানা যায়, ২০১৪ সালের ২৬শে এপ্রিল রাতে নেয়ামতপুর গ্রামের মনু মিয়ার বাড়ীতে ডাকাতি করতে যায় ১৫/২০জন সদস্যের একটি ডাকাত দল। ডাকাতি করার জন্য ঘরে ঢুকতে না পেয়ে গৃহকর্তা মনু মিয়াকে গুলি করে আহত করে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। নেয়ামতপুর গ্রামে ডাকাতি করতে না পেরে ওই রাতেই ডাকাত সদস্যরা কামাল্লা গ্রামের কয়েকটি বাড়ীতে ডাকাতি করে আসার সময় গ্রামবাসিকে ভয় ও আতংকিত করতে গিয়ে একটি শিশুকে গুলি করে হত্যা করে ডাকাতদলটি।
ঘটনার পর দিন ২৭শে এপ্রিল মুরাদনগর থানায় হত্যা (মামলা নং১১৪/১৪) ও ডাকাতির ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। হত্যা ও ডাকাতির দুটি মামলার এজাহার নামীয় আসামী ইউপি সদস্য আতিকুর রহমান (চয়ন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all