×

অনলাইন ডেস্ক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নোমান হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ওই ইমামকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

মো.নোমান হোসেন (২২) মাগুরা জেলার হাজারপুর ইউনিয়নের পাঠাকান্দিপুর গ্রামের মৃত পাচু আলী খাঁর ছেলে। তিনি সখিপুর চর হোগলা মোহাম্মদ উল্লাহ্ গ্রামের হাজী কাজীমদ্দিন সরকার জামে মসজিদের ইমাম।

শিশুটির বাবা জানান, গত বৃহস্পতিবার সকালে শিশুটি হাজী কাজীমদ্দিন সরকার জামে মসজিদে মক্তবে পড়তে যায়। এ সময় ওই মসজিদের ইমাম মো. নোমান হোসেন তার থাকার কক্ষে নিয়ে যান শিশুটিকে। পরে আম খাওয়ানের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কান্নাকাটি করলে নোমান শিশুটির হাতে একটি আম দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। শিশুটির বাবা সখিপুর থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে গতকাল শনিবার রাতে পুলিশ নোমানকে আটক করে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন বলেন, ঘটনার খবরশুনে অভিযুক্ত ওই ইমামকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all