×

(মাহফুজ বাবু , কুমিল্লা)
চৌকস পুলিশের চোখ ফাঁকি দিতে ব্যর্থ হচ্ছে মাদক পাচারকারীদের নিত্য নতুন কৌশল! প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জোরালো অভিযান নামে। সারাদেশে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও গডফাদারসহ প্রায় ২শতাধিক নিহত হয় কথিত ক্রসফায়ারে। তবুও থেমে নেই মাদক! চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিতে নানান কৌশলে বহন করছে মাদক। প্রশাসন ও কম যায় না, শত কৌশল ব্যর্থ হয়ে আটক হচ্ছে প্রশাসনের জালে।

গত দু’দিন আগে দাউদকান্দি মহাসড়কে সুপারির খোসার ভেতরে করে অভিনব কৌশলে পাচারকরার সময় ২৪হাজার পিছ ইয়াবা সহ পুলিশের জালে আটক হয় তিন বেদে নারী। এরপর শনিবার সকালে বুড়িচং উপজেলার কুমিল্লা সিলেট সড়কের দেবপুর এলাকায় ফাড়ী পুলিশের হাতে ১৪শত পিছ ইয়াবা সহ আটক হয় এক পাচারকারী।

দেবপুর ফাড়ী পুলিশ সুত্রে জানাযায়, শনিবার সকাল ৭টায় সড়কে তল্লাশী করছিলো বুড়িচং থানাধীন দেবপুর ফাড়ি পুলিশের এস আই সাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় কংশনগরগামী একটি সিএনজিতে তল্লাশির সময় মোঃ ইব্রাহীম (২৮) নামে এক যুবককে জিগাসাবাদে সন্দেহ হয় পুলিশের।

নামানো হয় সিএনজি থেকে দেহ তল্লাশির সময় কথাবার্তা এবং অঙ্গভঙ্গি দেখে সন্দেহ হলে তাকে ফাড়ির ভেতরে একটি কক্ষে নিয়ে জিগাসাবাদ করলে বেড়িয়ে আসে থলের বিড়াল। পুলিশ কর্মকর্তাদের অবাক করে দিয়ে বিশেষ পন্থায় লুকানো পায়ুপথ থেকে বের করে আনে ১৪শত পিছ ইয়াবা ট্যাবলেট।

দেবপুর ফাড়ি পুলিশের এসআই সাহাদত হোসেন জানান, আটকৃত আসামীর পিতার নাম আবু সুফিয়ান, সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম সাতঘরিয়া এলাকার বাসীন্দা। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all