×

(উপজেলা প্রতিনিধি, বুড়িচং)
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য  নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাশেম খান।
শুক্রবার (২৫ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান।
বিজ্ঞপ্তিতে জানানে হয়, কুমিল্লা ৫ শুন্য আসনের নির্বাচনে একক প্রার্থী হওয়ায় আবুল হাসেম খানকে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গত ২০ জুন জাতীয়পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে নৌকা-লাঙ্গল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  এমপি নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাশেম খান।
তবে  কেন্দ্র থেকে অনুমতি না নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জসিম উদ্দিনকে  দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
 আওয়ামী লীগ মনোনীত  নির্বাচিত প্রার্থী আবুল হাশেম খান জানান, আমাকে দলের মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।এই বিজয় আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীকে উৎসর্গ করলাম। আমি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মাদক মুক্ত করবো।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

বালিনা মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ মাদানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ মাদরাসার বিভিন্ন ফান্ড ও অনুদান থেকে...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all