×

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া প্রতিনিধি)
কুমিল্লার বরুড়ায় আবদুল হাই মাষ্টার এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই বেলা ১১টায় উপজেলার কশামি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সহকারী শিক্ষক মরহুম আবদুল হাই এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন চাদঁপুর জেলা সহকারী শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, বিদ্যালেয় প্রধান শিক্ষক চিনু রাণী দত্ত কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এজিএস মোঃ শাহজাহান। বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মোঃ আবদুল হক এর পরিচালনায়, বক্তব্য রাখেন মরহুমের সন্তান ইকরামুল হক শিপন, কুমিল্লা ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল ইসলাম, সাবেক শিক্ষক মোঃ আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। স্মরণ সভায় আগত অতিথিরা মরহুমের কর্মময় জীবনের উপর স্মতিচারণ করেন।

বক্তারা বলেন সমাজকে আলোকিত করতে হলে আলোকিত ব্যাক্তির প্রয়োজন, সেই শিক্ষকরাই হলেন সমাজের আলোকিত মানুষ। অতিথিরা বর্তমান ও প্রাক্তন শিক্ষক, গুনীজদের প্রতি বিশেষ নজর দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এইদিন ৩জন শিক্ষককে প্রাক্তন ও মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ

হাসিবুল ইসলাম সজিব।। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, ঈদের খুশিকে সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করতে বরুরা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের...

Read out all

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all